হোম আন্তর্জাতিক ‘করোনা ভাইরাস হয়ত কখনোই দূর হবেনা’
‘করোনা ভাইরাস হয়ত কখনোই দূর হবেনা’

‘করোনা ভাইরাস হয়ত কখনোই দূর হবেনা’

0
0

নভেল করোনা ভাইরাস কখনোই দূর হবে না এবং নতুন ভাইরাসের সাথে মিশে পৃথিবীজুড়ে প্রতিবছর মানুষের প্রাণহানি ঘটাবে বলে মন্তব্য করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (হু) নির্বাহী ড. মাইক রায়ান।

বুধবার (১৩ মে) সংস্থাটির জরুরি স্বাস্থ্য প্রোগ্রামের এই কর্মকর্তা বলেন, এই ভাইরাস আমাদের মধ্যে একই ধরণের অন্য ভাইরাস রূপে আসতে পারে এবং এ ভাইরাস হয়তো কখনোই দূর হবে না। যেমনটি এইচআইভি এখনো যায়নি।

তিনি বলেন, এই দুই রোগকে তুলনা করছি না। কিন্তু আমি মনে করি বাস্তবতা মেনে নেওয়া গুরুত্বপূর্ণ। ঠিক কখন এই রোগ থেকে বিশ্ব পুরোপুরি মুক্তি পাবে এমন ভবিষ্যৎবাণী কেউ করতে পারবে এমনটা আমি মনে করিনা। টিকা দিয়ে হয়তো আমরা এই করোনাকে সরিয়ে দিতে পারি। কিন্তু সেক্ষেত্রে টিকা সহজলভ্য করতে হবে এবং তা অত্যাধিক কার্যকরী হতে হবে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *