fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

‘এবি পার্টি জামায়াতের ভিন্ন কোনো চেহারা কিনা তা সময় বলে দেবে’

এবি পার্টি জামায়াতের ভিন্ন কোনো চেহারা কিনা তা ভবিষ্যতে তাদের কাজ বলে দেবে। চেঞ্জ টিভি’র একান্ত ফোনালাপে এমন মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। বলেন, নতুন এই পার্টি যেভাবে আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কথা বলছে তাতে করে পজিটিভ বলা যায়। সামাজিক ন্যয়বিচার, মানবিক মর্যাদা, মুক্তিযুদ্ধ ইত্যাদি কথাগুলো শুনতে ভালোই লাগছে। তবে...বিস্তারিত

দেশে আবারও করোনায় মৃত্যু ও আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

মহামারি করোনা ভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ২৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৬৯১। সোমবার (১১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত...বিস্তারিত

ঢাকার প্রবেশপথগুলো শিথিল, রাস্তায় বাড়ছে মানুষের উপস্থিতি

দোকানপাট খোলার পর গতকাল রবিবার থেকে রাস্তায় মানুষের উপস্থিতি ব্যাপকভাবে বেড়ে গেছে। যানবাহনও নেমেছে প্রচুর। ঢাকার প্রবেশ মুখগুলো এখন অনেকটাই উন্মুক্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ কোনো শিথিলতা দেখাচ্ছে না। আর মাঠ ছেড়েও চলে যায়নি। এখন আরো বিস্তৃতভাবে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। ফলে আগে যেখানে এক জায়গায় অনেক পুলিশ...বিস্তারিত

জীবন-জীবিকা অব্যাহত রাখতে বন্ধ শিথিল করা হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ যেন তাদের জীবন-জীবিকা চালাতে পারে সেজন্যই করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের দেশব্যাপী ঘোষিত বন্ধের পরিস্থিতি ক্রমশ শিথিল করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কিছু কিছু আস্তে আস্তে উন্মুক্ত করার চেষ্টা করছি। কিছু জীবন-জীবিকার ব্যবস্থা যাতে মানুষ করতে পারে সেই ব্যবস্থা করছি। কারণ, এটা রোজার মাস।’ তিনি আত্মবিশ্বাস এবং সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার...বিস্তারিত

ইরানে আত্মাঘাতী হামলায় ৪০ জন নিহত; জাহাজ বিধ্বস্ত

ভুল করে ইরানি নৌবাহিনীর একটি জাহাজ থেকে ক্ষেপনাস্ত্র আরেকটি জাহাজের দিকে নিক্ষেপ করায় ভয়াবহ হতাহতের ঘটনা ঘটেছে। রোববার ওমান সাগরে মহড়া চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। এতে ৪০ জনের প্রাণহাণি ঘটেছে। আহত হয়েছে আরো অনেকে। ইরানের কেন্দ্রীয় সেনাবাহিনীর ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলা হয়, নৌ মহড়ার সময় জস্ক বন্দরে দুর্ঘটনাটি ঘটে যখন ওই জাহাজটি বিধ্বস্ত হয়। এদিকে, অন্য রিপোর্টে...বিস্তারিত

উহানে ফের করোনার থাবায় বেড়েছে আতঙ্ক

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হিসাবে গত কয়েক মাস ধরে বারবার শিরোনামে উঠে এসেছে চীনের উহান শহর। কেউ বলেন, উহানের মাছের বাজার থেকে ছড়িয়েছে ভাইরাস, কেউ বলছেন উহানের ভাইরোলজি ল্যাবরেটরি থেকে নাকি বেরিয়ে এসেছে করোনা ভাইরাস। এবার করোনামুক্ত হওয়ার ৩৭ দিন পর নতুন করে উহান শহরে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। আক্রান্ত এক ব্যক্তির অবস্থা সঙ্কটজনক। তার স্ত্রীও...বিস্তারিত

যুক্তরাজ্যে থাকা ১১৪ জন বাংলাদেশে ফিরলেন

করোনা ভাইরাসের কারণে যুক্তরাজ্যে আটকে পড়া ১১৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ফিরেছেন তারা। আজ সকাল ৯টা ৪০ মিনিটে ১১৪ জন যাত্রী নিয়ে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত এই বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে যুক্তরাজ্যে গিয়েছিলেন ১৫৪ জন ব্রিটিশ নাগরিক। ফিরতি ফ্লাইটে বাংলাদেশের...বিস্তারিত

আজ থেকে গণস্বাস্থ্যের কিটের পরীক্ষা শুরু

আজ থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনা ভাইরাস শনাক্তে ‘জিআর র‌্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) নিজস্ব ল্যাবে এই পরীক্ষা হবে। রোববার (১০ মে) বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের জানান,  বিএসএমএমইউ হাসপাতালের নিজস্ব ল্যাবে আমাদের বিজ্ঞানীদের...বিস্তারিত

প্রধানমন্ত্রীর কাছে শিক্ষক-কর্মচারীদের আকুল আবেদন

করোনায় দুর্যোগকালীন ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুল সমুহের দুর্দশাগ্রস্থ শিক্ষক- কর্মচারীদের জন্য সরকারের নিকট আপদকালীন সহায়তা কামনা করে সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জ জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদ। রবিবার (১০ মে) সকাল ১০ টায় সিরাজগঞ্জে পরিষদের অস্থায়ী কার্যালয় জুয়েলস্ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে সামাজিক দুরত্ব মেনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি উত্থাপন করে লিখিত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা...বিস্তারিত

করোনা ভ্যাকসিন রেমডেসিভির কার্যকারিতা কতটা সত্য ?

করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য এখনো কোন নির্দিষ্ট ওষুধ না থাকায় বিভিন্ন দেশে মুলত লক্ষণের ওপর ভিত্তি করেই এ ভাইরাসের চিকিৎসা দেয়া হচ্ছে। ইতিমধ্যে করোনা চিকিৎসায় এমন অনেক ওষুধ নিয়ে ট্রায়াল চলছে কোন ওষুধটি বেশি কার্যকরী ভূমিকা রাখছে তা জানতে। যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (FDA) রেমডেসিভির (Remdesivir) করোনা চিকিৎসায় ব্যবহারের অনুমোদন দেয়ার পরে...বিস্তারিত

ঈদে লকডাউন শিথিল করবেন না: মমতাকে ইমামদের চিঠি

করোনা ভাইরাসের কারণে ঈদে কি লকডাউন শিথিল হবে ? না কি ঘরবন্দি হয়েই কাটবে এবারের খুশির ঈদ ? এসব জল্পনার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল ইমামদের সংগঠন। চিঠিতে মুখ্যমন্ত্রীকে তাদের অনুরোধ, দয়া করে ঈদে লকডাউন শিথিল করবেন না।সঙ্গে ইমামদের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার ৩০ মে-র আগে লকডাউন তুলে নিলেও রাজ্য সরকার যেন...বিস্তারিত

চরিত্র পরিবর্তন করে আরও ভয়াবহ হচ্ছে করোনা ভাইরাস

সময়ের ব্যবধানে করোনা ভাইরাসের নতুন নতুন চরিত্র জানতে পারছেন বিজ্ঞানীরা। দিন যতো যাচ্ছে ততই এই ভাইরাসটি নিয়ে আশ্চর্য হচ্ছে বিজ্ঞানীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যালামাস ন্যাশনাল ল্যাবরেটরির একদল গবেষক জানিয়েছেন, ভাইরাসের যে বিবর্তিত ধরনটি (মিউটেটেড স্ট্রেন) ইউরোপে ছড়িয়ে পড়েছে তার সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি। আমেরিকার প্রথম সারির দৈনিক ‘ওয়াশিংটন পোস্ট’-কে এই তথ্য জানিয়েছেন গবেষক দলটি। জানান, ভাইরাসটি...বিস্তারিত

এবার বাংলাদেশেও করোনা ভ্যাকসিন ট্রায়ালের উদ্যোগ

এবার বাংলাদেশে করোনা ভ্যাকসিন ট্রায়ালের উদ্যোগ নেয়া হয়েছে। আর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন, এতে করে কোভিড নাইন্টিন মোকাবিলায় একধাপ এগিয়ে থাকবে বাংলাদেশ। প্রাথমিকভাবে এর ক্লিনিক্যাল ট্রায়ালে বাংলাদেশের হয়ে আইসিডিডিআরবির যুক্ত হওয়ার কথা জানিয়েছে ঔষধ প্রশাসন। এরই মধ্যে ট্রায়ালে যুক্তরাজ্য, পাশাপাশি এগিয়ে চলছে যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি। আছে আষ্ট্রেলিয়াও। এমন বাস্তবতায় এ ভ্যাকসিন ট্রায়ালে যুক্ত...বিস্তারিত

দেশে করোনায় মৃত্যু ও আক্রান্ত উভয় সর্বোচ্চ রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২২৮। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন রেকর্ড ৮৮৭ জন। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৬৫৭ জন। এই প্রথম দেশে ২৪ ঘন্টার ফলাফলে এতো বেশি মৃত্যু ও আক্রান্তের খবর পাওয়া গেলো। আজ দুপুরে স্বাস্থ্য...বিস্তারিত

দুরত্ব মেনে পণ্য কিনলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী

সামাজিক দুরত্ব মেনে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে সাধারণের মতোই লাইনে দাঁড়িয়ে পণ্য কিনেছেন। এনিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি মেইল। প্রতিবেদনে বলা হয়েছে, থেরেসা মে এখন আর ডাউনিং স্ট্রিটের বাসিন্দা নন। অর্থাৎ তিনি এখন আর প্রধানমন্ত্রী নন। ব্রেক্সিটের বলি হয়ে গত বছর জুলাইয়ে ক্ষমতা তুলে দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের হাতে। তাকে এই করোনা...বিস্তারিত

করোনায় আক্রান্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ও তার মেয়ে

এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ করোনায় আক্রান্ত হয়েছেন। এমনকি তার মেয়েও করোনা পজেটিভ বলে জানা যায়। বর্তমানে তারা মুগদা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ তথ্য নিশ্চিত করেছেন কৃষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব মো. খায়রুল আলম প্রিন্স। তিনি বলেন, গতকাল সন্ধ্যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ও তার মেয়ের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। দু’জনই চিকিৎসাধীন রয়েছেন।...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৯ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে গেলো ২৪ ঘণ্টায় আরও ৯ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের সবাই নিউইয়র্কের বাসিন্দা ছিলেন। যারা মারা গেছেন, তারা হলেন তাসনিম নাওয়ার তমা, রাশেদা বেগম, মোঃ নুরুদ্দিন, সাব্বির খান, মোহাম্মদ হক, মওলানা মুজাহিদ আলি, আলতাফ হোসেন, কাজী মোহাম্মদ ও মোহাম্মদ সামাদ। এদের মধ্যে তাসনিম নাওয়ারের বয়স ৩০ বছর। বাকিদের বয়স ৬৫ থেকে ৮২ বছরের মধ্যে।...বিস্তারিত

করোনাকে মেরে ফেলতে লামাসের অ্যান্টিবডি ব্যবহার

বর্তমান বিশ্বে করোনা পরিস্থিতিতে এর প্রতিষেধক খুঁজতে বিশ্বজুড়ে চলছে জোর প্রচেষ্টা। এরই মধ্যে দক্ষিণ আমেরিকার এক প্রাণীর অ্যান্টিবডি করোনা ভাইরাস মেরে ফেলতে পারবে বলে দাবি করছেন তিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দক্ষিণ আমেরিকার লামাস নামের এই প্রাণীর শরীর থেকে যে অ্যান্টিবডি তৈরি হয় তা ভাইরাসটিকে সহজেই মেরে ফেলতে পারবে। ইউনিভার্সিটি অব টেক্সাস, অস্টিন ও বেলজিয়ামের একদল গবেষক তুলে...বিস্তারিত

চীনে আবারও করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে রোববার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮২ হাজার ৯০১ জনে। আর মৃত্যু ৪ হাজার ৬৩৩ জনের। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন রোববার নতুন করে ১৪ জনের করোনা ভাইরাসে আক্রান্তের খবর দিয়েছে। যা ২৮ এপ্রিলের পর একদিনে এটাই সর্বোচ্চ সংক্রমণ। জানা যায়, ১০ দিনের মধ্যে সর্বোচ্চ নতুন আক্রান্তের দু’জন বিদেশ থেকে সংক্রমিত। বাকি ১২...বিস্তারিত

করোনায় ট্রাম্পের গৃহীত ব্যবস্থা বিশৃঙ্খল: বারাক ওবামা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া করোনা ভাইরাস মহামারি মোকাবিলার ব্যবস্থাকে ‘বিশৃঙ্খল’ মন্তব্য করে কড়া সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্প্রতি ওবামা প্রশাসনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের সঙ্গে গোপন টেলিকনফারেন্সে এ মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই ৮০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে এই ভাইরাসটি। মহামারি নিয়ন্ত্রণে বেশ কয়েকবারই বিভিন্ন সমস্যার দায় ওবামা প্রশাসনের ঘাড়ে চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতদিন...বিস্তারিত