হোম আন্তর্জাতিক চীনে আবারও করোনায় আক্রান্তের নতুন রেকর্ড
চীনে আবারও করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

চীনে আবারও করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

85
0

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে রোববার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮২ হাজার ৯০১ জনে। আর মৃত্যু ৪ হাজার ৬৩৩ জনের।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন রোববার নতুন করে ১৪ জনের করোনা ভাইরাসে আক্রান্তের খবর দিয়েছে। যা ২৮ এপ্রিলের পর একদিনে এটাই সর্বোচ্চ সংক্রমণ।

জানা যায়, ১০ দিনের মধ্যে সর্বোচ্চ নতুন আক্রান্তের দু’জন বিদেশ থেকে সংক্রমিত। বাকি ১২ জনের সংক্রমণ স্থানীয়। একজন ছাড়া প্রত্যেকে উত্তরপূর্বাঞ্চলের প্রদেশ জিলিনের। অন্যজন করোনার উৎপত্তিস্থল হুবেই প্রদেশের।

জিলিন প্রদেশ শুলান শহরের করোনা ঝুঁকির মাত্রা মাঝারি থেকে সর্বোচ্চ বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত চীনের সব জায়গায় কম ঝুঁকির মাত্রা ছিল। স্বাস্থ্য কমিশনের তথ্য মতে, ১ মের পর সর্বোচ্চ উপসর্গহীন নতুন আক্রান্ত পাওয়া গেছে ২০ জন। মৃত্যুর হার শূন্যেই আছে।

(85)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *