fbpx
হোম রাজনীতি

রাজনীতি

সরকারের পদত্যাগ চাইলেন রিজভী

সব ক্ষেত্রে ব্যর্থতা আর সর্বগ্রাসী দুর্নীতি-লুটপাটে বেসামাল মিডনাইট সরকার দেশে-বিদেশে বিতর্কিত হওয়ায় অস্থির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবি জানিয়ে তিনি বলেছেন, পরিস্থিতির উন্নতি ঘটাতে চাইলে জনগণের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীসহ এই সরকারের পদত্যাগ...বিস্তারিত

সাহেদরা যা করছে, তা ক্ষমতাবান রাজনীতিকদের কারণেই: ড. কামাল

দুর্নীতি আর করোনা মানুষকে সমানতালে গ্রাস করছে বলে মন্তব্য করেছেন বর্ষীয়ান রাজনীতিক জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন। তিনি বলেন, এভাবে চলতে থাকলে কেউ ভালো থাকব না। বিপদে পড়বে সরকারের লোকও। সমাজ পুরোপুরি উল্টো পথে যাওয়ার আগেই সামলানো উচিত। করোনাকালে দুর্নীতির প্রসঙ্গ নিয়ে বুধবার (২২ জুলাই) এমন প্রতিক্রিয়া জানান তিনি। ড. কামাল বলেন, সুশাসনের অভাব...বিস্তারিত

করোনা পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী

করোনা নমুনা পরীক্ষার কিট সংকট, চিকিৎসকদের সুরক্ষা সামগ্রীর স্বল্পতাসহ স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা-সমন্বয়হীনতার বিষয়গুলো সমালোচনায় থাকলেও দেশে করোনা সংক্রমণে মৃত্যুর হার কম থাকার ‘পরীক্ষায়’ স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নম্বর পেয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহিদ মালেক এ দাবি করেন। জাহিদ মালেক বলেন, আমরা পাঁচ মাস ধরে দেশের কোভিড রোগীদের...বিস্তারিত

সীমান্তে নেপাল পুলিশের গুলিতে ভারতীয় আহত

নেপাল সীমান্ত পুলিশ তিন জন ভারতীয়কে লক্ষ করে গুলি চালিয়েছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার বিহারের কিষাণগঞ্জে নেপাল-ভারত সীমান্তের কাছে ঘটেছে এই ঘটনা। এএনআই’র প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল সীমান্ত লাগোয়া কিষাণগঞ্জে তিন জনকে লক্ষ্য করে গুলি চালায় নেপাল পুলিশ। ওই গুলিতে আহত হয়েছেন এক যুবক। কিষাণগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা...বিস্তারিত

বিএনপির ভার্চুয়াল বৈঠকে জামায়াত ছেড়ে দেওয়ার আলোচনা…

জামায়াতে ইসলামীকে ২০-দলীয় জোট থেকে জামায়াতকে ছেড়ে দেওয়ার পাশাপাশি দলের গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ের কমিটি গঠনের পক্ষে মতামত দিয়েছেন একজন ছাড়া বিএনপির স্থায়ী কমিটির বাকি সদস্যরা। গতকাল শনিবার বিকাল ৫টা থেকে আড়াই ঘণ্টাব্যাপী চলা স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে দলের ভুলত্রুটি ও করণীয় নিয়ে আলোচনায় এ মতামত তুলে ধরেন নেতারা। ভার্চুয়াল এ বৈঠকে লন্ডন...বিস্তারিত

করোনার নমুনা পরীক্ষা বাড়াতে বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ক্রমশঃ কমছে। এদিকে পরীক্ষিত নমুনা বিবেচনায় আক্রান্তের শতকরা হার বেশি। আজ তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। তিনি ল্যাবগুলোর সক্ষমতা অনুযায়ী পরীক্ষা করতে প্রয়োজনীয় সামগ্রী প্রেরণে স্বাস্থ্যবিভাগের কার্যকর ও দ্রুত উদ্যোগ প্রত্যাশা করে বলেন, মন্ত্রণালয় এবং স্বাস্থ্যবিভাগের মাঝে...বিস্তারিত

ডলার বাতিল চায় ইরান ও চীন

আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলারে লেনদেন বাদ দিতে চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকা মোহাম্মদি এই কথা জানান। তিনি বলেন, বাণিজ্য ক্ষেত্রে ডলারের লেনদেন বাদ দেওয়া এবং অবৈধ ও একতরফা মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর লক্ষ্য নিয়ে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করা হচ্ছে। তিনি আরো বলেন, ২৫ বছরের এই রোড ম্যাপ...বিস্তারিত

সাহেদকে আত্মসমর্পণের সুযোগ !

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ অন্যায় করেছে। তার জন্য ইতিমধ্যে র‌্যাব ব্যবস্থা নিয়েছে। তাকে খোঁজা হচ্ছে তিনি যেখানেই থাকুক তাকে আত্মসমর্পণ করতে হবে, না হয় পুলিশ তাকে ধরে ফেলবে। আজ রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে বের হয়ে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, প্রথম কথা সাহেদ কোথায় সেটা সাহেদ জানে। আমাদের...বিস্তারিত

সিঙ্গাপুরে নির্বাচনে পিপলস অ্যাকশন পার্টির জয়

বৈশ্বিক মহামারি পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হওয়া সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি(পিএপি)। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ৯৩টি সংসদীয় আসনের মধ্যে ৮৩টিতে জয় লাভ করেছে পিএপি। এবার মোট ভোটের ৬১.২ শতাংশ পেয়েছে পিএপি। তবে ২০১৫ সালের নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করেছিল ১৯৬৫ সাল থেকে...বিস্তারিত

বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম: প্রধানমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে সাহারা খাতুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনিসহ সব সাহায্য-সহযোগিতা করেছেন। শেখ হাসিনা আরও...বিস্তারিত

মানুষ বেকার কিন্তু সরকারের মুখে উন্নয়নের জোয়ার: রিজভী আহমেদ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কোটি কোটি মানুষ বেকার। সুদে টাকা নিয়ে বাড়িভাড়া পরিশোধ করে ঢাকা ছাড়ছে মানুষ। আর সরকারের মুখে উন্নয়নের জোয়ার বইছে। বুধবার (৮ জুলাই) দুপুরে নয়াপল্টনে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। বলেন, যাদের জন্ম ঢাকায় তারাও এখন গ্রামে চলে যাচ্ছে। নিম্ন আয়ের মানুষদের উপার্জন বন্ধ থাকায়...বিস্তারিত

২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সম্প্রতি পার্লামেন্টে পাস হওয়া সংবিধান সংশোধনের ওপর সাত দিনব্যাপী ভোট গ্রহণ গতকাল বুধবার শেষ হয়েছে। সর্বশেষ খবরে গণভোটের ঘোষিত আংশিক ফলাফলে দেখা যায়, বিপুল ভোটে অনুমোদন পেতে যাচ্ছেন পুতিন। ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে সংবিধান সংশোধনের পক্ষে। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এ...বিস্তারিত

টিএসসিতে পাল্টাপাল্টি হামলার অভিযোগ ছাত্রদল-ছাত্রলীগের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় উভয় সংগঠন পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে। জানা গেছে, বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে টিএসসি এলাকায় ভিড় না করতে মাইকিং করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সদস্য তানবীর হাসান সৈকতের অনুসারীরা। সেখানে ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন: জরিপে এগিয়ে বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি চার মাস। আর সম্প্রতি করা এক জরিপের ফলে দেখা যায়, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের চেয়ে ব্যাপক ব্যবধানে পিছিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ২০১৬ সালের নির্বাচনে বিজয়ের কথা স্মরণ করে আত্মবিশ্বাসের সঙ্গে ট্রাম্প বলেছেন, এবারের নির্বাচনেও ২০১৬ সালের ৩ নভেম্বরের পুনরাবৃত্তি ঘটবে। একই সঙ্গে ২০১৬ সালের নিউইয়র্ক টাইমসের জরিপকে ‘ভুয়া’ এবং...বিস্তারিত

সংসদে মতিয়া চৌধুরীকে স্বাস্থ্যমন্ত্রী করার আহ্বান

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনকে সরিয়ে অন্য কাউকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান। এক্ষেত্রে সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এরআগে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিএনপি’র সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। আজ মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে...বিস্তারিত

মারা গেলেন সাবেক এমপি কামরুদ্দীন এহিয়া খান মজলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরের বর্ষীয়ান রাজনীতিবিদ, সিরাজগঞ্জ-৬ ( শাহজাদপুর ) আসনের সাবেক সংসদ সদস্য কামরুদ্দীন এহিয়া খান মজলিশ (সরোয়ার) রবিবার দিবাগত মধ্যরাতে ( ২৯ জুন ) ২ঃ৩০ মিনিটে ঢাকার ধানমন্ডী কিডনী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি বাংলাদেশ মিল্কভিটার সাবেক চেয়ারম্যান, অগ্রনী ব্যাংকের সাবেক...বিস্তারিত

করোনায় মারা গেলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। আজ (সোমবার) আনুমানিক সকাল ৭.৪৫ ঘটিকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সি এমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জুন মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী লায়লা...বিস্তারিত

জামায়াতের বক্তব্যের প্রতিবাদ জানালো এবি পার্টি

এবি পার্টির নেতাকর্মীদের পরিপূর্ণভাবে দ্বীনের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে বক্তব্য দেয়ায় তার প্রতিবাদ জানালো নতুন রাজনৈতিক দল এবি (আমার বাংলাদেশ) পার্টি। দলের মুখপাত্র এবিএম খালিদ হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানান। এবি পার্টি জানায়, জামায়াতের আমীর জনাব শফিকুর রহমান এবি পার্টির লোকদের ‘আল্লাহ যেন দ্বীনের পথে আবার পরিপূর্ণ ভাবে ফিরাইয়া আনেন’ এই...বিস্তারিত

আফগানিস্তানে মার্কিন সেনা হত্যায় সহযোগিতার অভিযোগরাশিয়ার

আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্রের সেনাদের হত্যা করতে তালেবানের সঙ্গে রাশিয়া হাত মিলিয়েছে বলে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সেদেশের বার্তা সংস্থা তাস জানিয়েছে, নিউ ইয়র্ক টাইমসে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা পুরোটাই গুজব এবং মার্কিন গোয়েন্দা বিভাগের নির্দেশে এটি তৈরি করা হয়েছে বলে...বিস্তারিত

চীনের কমিউনিস্ট নেতাদের ভিসা বন্ধ যুক্তরাষ্ট্রে

চীনের কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের ভিসার ওপর নিষেধাজ্ঞা জারি করছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, দলটির সাবেক ও বর্তমান নেতাদের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে হংকংয়ের নাগরিকদের স্বাধীনতা খর্ব করার অভিযোগে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হংকংয়ের স্বায়ত্তশাসন ক্ষমতা কমানোর জন্য বেইজিংয়ের প্রস্তাবিত নিরাপত্তা আইন নিয়ে শাস্তির প্রতিশ্রুতি...বিস্তারিত