হোম রাজনীতি ‘বেগম জিয়ার অসুস্থতা নিয়ে আবারও রাজনীতি করছে বিএনপি’
‘বেগম জিয়ার অসুস্থতা নিয়ে আবারও রাজনীতি করছে বিএনপি’

‘বেগম জিয়ার অসুস্থতা নিয়ে আবারও রাজনীতি করছে বিএনপি’

0
0

কারামুক্তির আগে চার বার উচ্চ আদালতে জামিন আবেদন করেছিলেন বেগম খালেদা জিয়া। এমনকি লন্ডনে নিয়ে চিকিৎসার আবেদন করা হলেও আবেদন খারিজ করে দেয় আদালত। শারীরিক অসুস্থতা ও পরিবারের আবেদনে গত ২৫ মার্চ ছয় মাসের জন্য মুক্তি পান বিএনপি নেত্রী। গত শনিবার (১ আগস্ট) নেত্রীর সঙ্গে দেখা করেন দলের সিনিয়র নেতারা। পরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়া মারাত্নক অসুস্থ, তিনি এতই অসুস্থ যে হাঁটতেও পারেন না।’

এ প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বেগম জিয়ার অসুস্থতা নিয়ে আবারও রাজনীতি করছে বিএনপি।’

এদিকে দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেছেন, ‘মুক্তির মেয়াদ বাড়াতেই নতুন কৌশল করছে দলটি।’

উল্লেখ্য, বেগম জিয়ার মুক্তির মেয়াদ শেষ হতে আর প্রায় দুই মাস বাকি। তবে তার মুক্তির মেয়াদ বৃদ্ধি ও শর্ত শিথিলে সরকারের কাছে আবেদন করার বিষয়ে এখনও বিস্তারিত কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে দলটির নেতারা।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *