fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ভারতের মুসলিমদের পাশে থাকা নৈতিক দায়িত্ব: পাক রেলমন্ত্রী

ভারতের নতুন নাগরিকত্ব বিলের প্রতিবাদ জানিয়ে দেশটির মুসলিমদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ। লাহোরে এক ভাষণে পাক রেলমন্ত্রী এ আহ্বান জানান। শেখ রশিদ আহমেদ বলেছেন, কাশ্মীর ও ভারতের মুসলিমদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। যেভাবে মোদী ভারতে মুসলিমদের জন্য সমস্যা তৈরি করছেন, তাতে ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে বিভেদ বাড়বে। যার ফলে...বিস্তারিত

মিয়ানমার চাপে পড়েছে: পররাষ্ট্র সচিব শহিদুল হক

নিজেদের অপরাধ ঢাকতে ব্যর্থ হয়েছে মিয়ানমার । পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেছেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার করা মামলার শুনানিতে অংশ নিয়ে আন্তর্জাতিক চাপে পড়েছে মিয়ানমার । বৃহস্পতিবার শেষ হয় আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা গাম্বিয়ার মামলার অন্তর্বর্তী আদেশের শুনানি। গাম্বিয়ার করা মামলায় আট থেকে ১২ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী একটি আদেশ দিতে...বিস্তারিত

পাকিস্তান-ভারত গোলাগুলি,দুই ভারতীয় সেনা নিহত

কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে (এলওসি) পাকিস্তান-ভারতের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুই সেনা সদস্য। ১৩ ডিসেম্বর কাশ্মীরের রাজৌরি জেলার দুই দেশের সীমানা নির্ধারণকারী রেখায় গোলাগুলিতে এ প্রাণহানির ঘটনা ঘটে। দু’পক্ষের গুলিতে পাকিস্তানের কোনো সেনা নিহত হয়েছেন কি-না তা জানা যায়নি। পাকিস্তান এ নিয়ে এখনও কোনো তথ্য দেয়নি। মোদি সরকার...বিস্তারিত

ভারতের নাগরিকত্ব বিল পাস হওয়ায় খুশি তসলিমা নাসরিন

ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন দেশটিতে সদ্য পাস হওয়া বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। এ বিল পাস হওয়ায় তিনি খুশি বলে জানিয়েছেন। এরসাথে ভারতে তার মতো নির্বাসনে থাকা লোকদের নাগরিকত্ব দেয়া উচিৎ বলেও জানিয়েছেন তিনি। ১৩ ডিসেম্বর ইন্ডিয়া টুডে টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশি বিতর্কিত এই লেখিকা বলেন, নাগরিকত্ব সংশোধনী...বিস্তারিত

হেগে মিয়ানমারের পক্ষে-বিপক্ষে প্রতিবাদের চিত্র দেখুন ছবিঘরে

নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক বিচার আদালতে যখন মিয়ানমারের বিপক্ষে গণহত্যা মামলার শুনানি চলছিল তখন পিস হাউসের বাইরে জড়ো হন প্রতিবাদকারীরাও ৷ মিয়ানমারের সমর্থকরাও এসেছিলেন সেখানে ৷ সেসব চিত্র দেখুন ছবিঘরে ৷ ট্রাকে বিশাল এক ব্যানার ৷ তার বেশিরভাগটা জুড়ে মিয়ানমারের সেনাবাহিনী প্রধানের ছবি ৷ এক পাশে লেখা, ‘রোহিঙ্গাদের গণহত্যার জন্য সন্ধান চাই ’৷ ব্যানারের নীচে...বিস্তারিত

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে গণআন্দোলোনের ডাক মমতার

ভারতে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) এবং নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)’র বিরুদ্ধে গণআন্দোলোনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃনমূলের এই নেত্রী বলেছেন, এনআরসি-সিএবি রুখতে প্রয়োজনে জেলে যাব। শুক্রবার দিঘায় মমতা বলেন, ইতোমধ্যে পাঞ্জাব, কেরালা রাজ্য সরকার সিএবি এবং এনআরসি চালু করবে না বলে জানিয়ে দিয়েছে। তারা গণতান্ত্রিক আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য আমাদের জেলে পাঠাতে...বিস্তারিত

ভারত ভ্রমনে সতর্কতা জারি

ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে চলমান বিক্ষোভের কারণে ভারত সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। একই কারণে ভারতে বিক্ষোভে উত্তাল অঞ্চলগুলোতে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদেরকেও সতর্ক করে দিচ্ছেন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। সতর্কতায় বলা হয়, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভারতের কিছু অংশে বিক্ষোভ চলছে। উত্তরপূর্ব ভারতে সহিংস বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে আসাম ও...বিস্তারিত

ভারতের নাগরিকত্ব আইন সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক: জাতিসংঘ

ভারতে বিতর্কিত নতুন নাগরিকত্ব আইনকে সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক আখ্যায়িত করে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বর্ণবাদী ওই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র জেরেমি লরেন্স শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক ব্রিফিংয়ে বলেন, ভারতের নতুন নাগরিকত্ব আইনটি মৌলিক চরিত্রের দিক দিয়েই বৈষম্যমূলক। এ কারণে এ বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমরা জানি, এই আইনের বৈধতা ভারতের...বিস্তারিত

ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া বার্তা

সম্প্রতি ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কড়া বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দফতর থেকে এ বার্তা দেয়া হয়। দফতরের মুখপাত্র বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল ঘিরে কী কী ঘটছে, সেদিকে নজর রেখেছি আমরা। ধর্মীয় স্বাধীনতা এবং সবার সমানাধিকারই আমাদের দুই গণতন্ত্রের মৌলিক নীতি। ভারতের কাছে মার্কিন সরকারের আর্জি, সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধের কথা মাথায়...বিস্তারিত

ভারত সফর বাতিল করলেন জাপানের প্রধানমন্ত্রী

বাংলাদেশের দুই মন্ত্রীর ভারত সফর বাতিল করার পর এবার ভারত সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তবে ভারত দাবি করেছে, তাদের সঙ্গে আলোচনা করেই জাপান প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছে, ভারতের নতুন নাগরিকত্ব আইন নিয়ে উত্তেজনার ফলে জাপানের...বিস্তারিত

আসামে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের গাড়িতে হামলা

আসামের গুয়াহাটিতে বিক্ষোভকারীরা বাংলাদেশের সহকারী হাইকমিশনারের গাড়িতে হামলা চালিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বুধবার বিমানবন্দর থেকে নগরীতে যাওয়ার সময় সহকারী হাইকমিশনারকে বহনকারী গাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। বিবৃতিতে আরও জানানো হয়, বিক্ষোভকারী গুয়াহাটি হাইকমিশন থেকে প্রায় ৩০ গজ দূরে দুটি সাইন পোস্ট ভেঙে ফেলে। এদিকে সন্ধ্যায়...বিস্তারিত

নাগরিকত্ব বিলে স্বাক্ষর করলেন ভারতের রাষ্ট্রপতি

বিক্ষোভ, ধর-পাকড় আর হতাহতের মধ্য দিয়েই বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) বিলে স্বাক্ষর করলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর ফলে বিলটি এখন আইনে পরিণত হলো। ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষের অনুমোদনের পর স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে বিলটিতে স্বাক্ষর করেন দেশটির রাষ্ট্রপতি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রাষ্ট্রপতির সম্মতির পর বৃহস্পতিবারই রাষ্ট্রীয় গেজেট প্রকাশের মধ্য দিয়ে আইনটি কার্যকর করা হয়েছে।...বিস্তারিত

রোহিঙ্গাদের দ্রুত ফেরত নেয়ার আশ্বাস মিয়ানমারের: সেনাপ্রধান আজিজ আহমেদ

রোহিঙ্গাদের মিয়ানমার সরকার দ্রুত ফেরত নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। মিয়ানমার সেনাবাহিনী প্রধানের বরাত দিয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আজিজ আহমেদ বলেন, গত ৯ ডিসেম্বর মিয়ানমারের রাজধানী নেপিদোতে দেশটির সেনাপ্রধানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গাদের দেশে ফেরতের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে।...বিস্তারিত

জরুরি ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী

ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল বিপুল ভোটে পাস হওয়ার একদিনের মাথায় দেশটিতে জরুরি সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে তিনি দিল্লি আসছেন বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। ভারতীতের রাজ্যসভায় বুধবার রাতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলটি পাস হওয়ার ঘণ্টাকয়েক পরেই  এ তথ্য জানায় দিল্লি।...বিস্তারিত

নাগরিকত্ব বিলের বিরোধিতা করে ইস্তফা দিয়েছেন মহারাষ্ট্রের আইপিএস

ভারতের লোকসভার পর বুধবার রাজ্যসভায়ও পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। ভোটাভুটিতে ১২৫টি ভোট পড়েছে বিলের পক্ষে। বিপক্ষে পড়ে ১০৫ ভোট। মুসলিমবিরোধী বিতর্কিত এ বিলের বিরোধিতা করে ইস্তফা দিয়েছেন মহারাষ্ট্রের আইপিএস অফিসার আবদুর রহমান। এ বিল পাসের মাধ্যমে সংবিধানের মৌলিক অধিকার ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ করেছেন ১৯৯৯ ব্যাচের এ আইপিএস অফিসার। আবদুর রহমান জানান, সংবিধানের...বিস্তারিত

নাগরিকত্ব বিলের প্রতিবাদে দেওবন্দে বিক্ষোভ,১৪৪ ধারা জারি

ভারতের রাজ্যসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল অনুমোদনের প্রতিবাদে দেশটির উত্তরপ্রদেশের সাহরানপুর জেলার দেওবন্দ এলাকায় বিক্ষোভ করেছে মাদরাসা শিক্ষার্থীরা। বুধবার সাহরানপুরের পুলিশ সুপার দিনেশ কুমারের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি মাদরাসা থেকে শতাধিক ছাত্র বেরিয়ে আসে এবং বিক্ষোভ শুরু করে। বিক্ষোভটি শান্তিপূর্ণ ছিল এবং কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান...বিস্তারিত

নাইজারে সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলায় ৭১ সেনা নিহত

নাইজারের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় ইনাতিস অঞ্চলে এ ঘটনা ঘটে। এই ঘটনায় কম্পক্ষে ৭১ সেনা নিহত হয়েছে্ন বলে জানা যায় । আহত হয়েছেন আরো ১২ সেনা।  এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। স্থানীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে। এক বিবৃতিতে নাইজারের সামরিক মুখপাত্র বলেন, বেশ কয়েকজন সন্ত্রাসী মিলে মঙ্গলবার...বিস্তারিত

আসামে নিরাপত্তা বেষ্টনী ভেঙে বিক্ষোভ

নাগরিকত্ব সংশোধনী বিল পুরো আসাম জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে।  বুধবার (১১ ডিসেম্বর) হাজার হাজার প্রতিবাদী যুবক এ দিন পথে নেমে পড়েন, যাদের অধিকাংশই ছাত্রছাত্রী। অচল হয়ে যায় গুয়াহাটি। রাজধানী দিসপুরের সচিবালয়ের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলেন প্রতিবাদীরা। দিসপুর, গণেশগুড়িতে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশকে শূন্যে গুলি চালায়। এবিসি, ডাউন টাউন, জি এস রোডে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা...বিস্তারিত

মিয়ানমারের সেনা প্রধানকে নিষিদ্ধ করলো ফেসবুক

মিয়ানমারের সেনাবাহিনী প্রধান মিন অং হ্লাইংসহ কয়েকজন  উচ্চপদস্থ সেনা কর্মকর্তার ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক এসব সেনা কর্মকর্তার অ্যাকাউন্ট বাতিল করে দিয়েছে রাখাইনে ‘গণহত্যা’ ও রোহিঙ্গাদের ওপর চালানো সহিংসতায় তাদের ভূমিকার বিষয়টি জাতিসংঘের একটি রিপোর্টে উঠে আসার পর। আর এটাই প্রথমবারের মতো ফেসবুক কোনো দেশের সামরিক বা রাজনৈতিক নেতৃত্বকে নিষিদ্ধ করলো। সবমিলিয়ে মিয়ানমারের...বিস্তারিত

সারা বিশ্বে বছরজুড়ে ২৫০ সাংবাদিক জেলে, চীনে সর্বাধিক

সারা বিশ্বে বছরজুড়ে ২৫০ জন সাংবাদিক জেলে বন্দী হয়েছেন । আর সাংবাদিকদের কারাগারে পাঠানোর ক্ষেত্রে রেকর্ড গড়েছে চীন। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কর্তৃত্বপরায়ণ শাসকগোষ্ঠীর দমনপীড়নের ফলে এসব ঘটছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) বার্ষিক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বুধবার প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, যাদেরকে জেলে পাঠানো হয়েছে তার মধ্যে অনেকের...বিস্তারিত