fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ঝাড়খণ্ড হাতছাড়া হতে যাচ্ছে বিজেপির

আজ ঝাড়খণ্ড বিধানসভাযর ভোট গণনা চলছে। ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ৫ দফায় ভোট হয়েছে। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, বিভিন্ন বুথফেরত সমীক্ষার ফলে ইঙ্গিত, ঝাড়খণ্ডে জিতছে কংগ্রেস-জেএমএম জোট। ঝাড়খণ্ড হাতছাড়া হচ্ছে বিজেপির। সম্প্রতি মহারাষ্ট্র ও হরিয়ানায় জোর ধাক্কা খেয়েছে এনডিএ। ঝাড়খণ্ডে তাই ক্ষমতায় ফেরাটা বিজেপির কাছে সম্মানের বিষয়। ঝাড়খণ্ডে বেশ কয়েকটি এনডিএ...বিস্তারিত

সম্পদ নয়,চাইলে আমার কুশপুত্তলিকা পোড়াও: মোদী

নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে চলা আন্দোলনের তীব্র সমালোচনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণকে ‌পার্লামেন্টের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদানের আহ্বান জানান। এ সময় তিনি বলেন, পোড়াতে চাইলে আমার কুশপুত্তলিকা পোড়াও। কিন্তু জনগণের সম্পদ পুড়িয়ে ধ্বংস করা ঠিক হচ্ছে না। দিল্লিতে বিজেপির নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে আজ রবিবার কথাগুলো বলেন তিনি। তিনি আরও বলেন, মানুষের সমস্যার...বিস্তারিত

৪৩ বছর পর কিউবায় নতুন প্রধানমন্ত্রী

প্রায় ৪৩ বছর পর কিউবায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন ম্যানুয়েল মারেরো । প্রথমবার কিউবায় প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। কয়েক দশক পর দেশটির পর্যটনমন্ত্রী ম্যানুয়েল মারেরোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো । এর আগে ১৯৭৬ সালে বৈপ্লবিক নেতা পরিচিত ফিদেল কাস্ত্রো প্রধানমন্ত্রীর পদ বাতিল করে দিলে দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে আর...বিস্তারিত

নবী স. কে অবমাননার দায়ে পাকিস্তানে শিক্ষকের মৃত্যুদণ্ড

ধর্ম অবমাননার দায়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত। মহানবী মুহাম্মদ (স:) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসম্মানসূচক মন্তব্য করায় ৩৩ বছর বয়সী জুনাইদ হাফিজকে মৃত্যুদণ্ড দেয়া হয়। ২০১৩ সালের মার্চ মাসে তাকে গ্রেফতার করে পুলিশ। পাকিস্তানে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগ খুবই গুরুত্বের সঙ্গে দেখা হয়। এই আইনের অধীনে কোনো ব্যক্তিকে কঠোর শাস্তির সম্মুখীন...বিস্তারিত

মা বলেছে,যদি গুলি চলে মিছিলে প্রথম গুলি যেন লাগে তোর কপালে

বিতর্কিত ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি বাতিলের দাবিতে ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ বিক্ষোভ চলছে। বিক্ষোভের সময় আন্দোলনকারীরা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। ইসলামবিদ্বেষী এই আইনের প্রতিবাদ জানিয়ে এরকম একটি পোস্টার সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। বিক্ষোভরত এক যুবকের হাতে থাকা ওই পোস্টারে লেখা রয়েছে- ‘মা বলেছে-যদি গুলি চলে মিছিলে প্রথম গুলি যেন লাগে...বিস্তারিত

বিক্ষোভ সামাল দিতে বিজেপির নরম সুর

এনআরসি নিয়ে দেশব্যাপী আন্দোলনের মুখে পড়ে নিজেদের করা টুইট ডিলিট করে দিয়েছে বিজেপি। সম্প্রতি সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ২০২৪ সালের নির্বাচনের আগেই দেশজুড়ে এনআরসি করা হবে। বিজেপির সরকারি টুইটার হ্যান্ডেল থেকেও সেই দাবি টুইট করা হয়। কিন্তু আন্দোলনের চাপে মোদি সরকার পিছু হটছে বলে মনে করা হচ্ছে। মাসখানেক আগের সেই টুইট ডিলিট করার...বিস্তারিত

নাগরিকত্ব আইন নিয়ে ভারতের নতুন ব্যাখ্যা

ভারতে নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে গত কয়েকদিন থেকে চলা  বিক্ষোভে প্রান গেছে অন্তত ২০ জনের । চলমান আন্দোলনে এবার ভারতে নাগরিকত্ব  আইন নিয়ে দেয়া হলো নতুন ব্যাখ্যা । ব্যাখ্যায় বলা হয়, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে যারা ভারতে জন্মেছেন তারা সবাই ভারতের নাগরিক। এ ছাড়া ১৯৮৭ সালের ১ জুলাই থেকে ২০০৪ সালের ৩ ডিসেম্বরের মধ্যে...বিস্তারিত

জরুরী বৈঠক ডেকেছেন নরেন্দ্র মোদি

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে উত্তাল ভারতের বিভিন্ন রাজ্যে পুলিশের গুলি ও সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। তাই জরুরী বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সপ্তাহব্যাপী চলমান বিক্ষোভ সহিংসতার প্রেক্ষিতে আজ মন্ত্রিসভার জরুরী বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৫ সালের আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যেসব অমুসলিম ‘ধর্মীয় নিপীড়নের’ শিকার হয়ে ভারতে...বিস্তারিত

বিক্ষোভে উত্তাল ভারত, নিহত ২০

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ভারতের বিভিন্ন রাজ্যে পুলিশের গুলি ও সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আটটি রাজ্যে সপ্তাহব্যাপী চলমান বিক্ষোভ সহিংসতার প্রেক্ষিতে শনিবার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৫ সালের আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যেসব অমুসলিম ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের নাগরিকত্ব দিতেই...বিস্তারিত

পারভেজ মোশাররফকে নাগরিকত্ব দিবে বিজেপি

২০০৭ সালে সংবিধান লঙ্ঘন করায় ৭৬ বছর বয়সী পাকিস্তানের সাবেক একনায়ক পারভেজ মোশাররফকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে নির্দেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার আগে পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ মৃত্যুবরণ করলে তার মরদেহ রাস্তায় তিন দিন ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছেন দেশটির একটি বিচারক প্যানেলের প্রধান। পারভেজ মোশাররফকে নিয়ে যখন এমন সব নিদের্শ দিয়েছেন পাকিস্তানের...বিস্তারিত

পাকিস্তানের ৭ হিন্দুকে নাগরিকত্ব দিল ভারত

পাকিস্তানের সাত উদ্বাস্তু হিন্দুকে নাগরিকত্ব দিয়েছে ভারত সরকার। তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী মনসুখ এল মাণ্ডব্য এ কথা জানিয়েছেন। তিনি জানান, গুজরাতের মোর্বি ও কচ্ছ জেলায় ওই সাতজন উদ্বাস্তু এসে ছিলেন৷ এদিন, তাঁদের হাতে সার্টিফিকেট তুলে দিয়েছেন তিনি৷ ভারতের নতুন নাগরিক সংশোধনী আইনে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে...বিস্তারিত

ভারতের নাগরিকত্ব আইন নিয়ে নাখোশ মাহাথির

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নাখোশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি এই আইনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন। আলজাজিরার খবরে বলা হয়েছে, কুয়ালালামপুর সামিট-২০১৯-এর সাইডলাইনে মাহাথির মোহাম্মদ ভারতের নাগরিকত্ব আইনের সমালোচনা করেন। তিনি বলেন, ভারতীয়রা যখন ৭০ বছর ধরে একসঙ্গে কোনো সমস্যা ছাড়াই বসবাস করে আসছে, তখন এই আইনের প্রয়োজনীয়তা কি? এই আইনের কারণে এখন মানুষ...বিস্তারিত

প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি আটক

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারত যখন উত্তাল, তখন পুলিশের হাতে আটক হলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি । আজ শুক্রবার দুপুরে রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বাড়ির সামনে থেকে দিল্লি পুলিশ শর্মিষ্ঠা মুখার্জিকে আটক করে। জাসা যায়, নাগরিকত্ব সংশোধন আইন পাসের বিরুদ্ধে দিল্লির মহিলা কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ে অমিত শাহর বাড়ির সামনে বিক্ষোভ করছিলেন শর্মিষ্ঠা...বিস্তারিত

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ

নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল হয়ে আছে রাজধানী দিল্লিসহ প্রায় ১৩ টি শহর। গতকাল মুম্বাইয়ের রাস্তায় নামাজ পড়ে আইন বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা। নরেন্দ্র মোদি সরকারের জাতীয় নাগরিকপঞ্জি ও ইসলামবিদ্বেষী নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ সমাবেশের আয়োজন হয়। জানা যায়, মুম্বাইয়ের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  মিলে এ সমাবেশের...বিস্তারিত

পৃথিবীর শীর্ষ ধনী ওয়ালটন পরিবার

পৃথিবীর শীর্ষ ধনী পরিবারের তালিকায় এখন ওয়ালটন পরিবার। যাদের সম্পদের পরিমাণ ১৯০ দশমিক ৫ বিলিয়ন ডলার। ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত তাদের রাজস্ব ছিল ৫১৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। ওয়ালটন পরিবারটি বিশ্বখ্যাত রিটেইল শপ ‘ওয়ালমার্ট’ এর মালিক। এদের প্রধান ব্যবসা খুচরা ব্যবসা। স্যাম ওয়ালটন ১৯৬২ সালে এটি প্রতিষ্ঠা করেন। তাদের প্রতিষ্ঠিত কোম্পানি ওয়ালমার্ট এখন বিশ্বের সবচেয়ে...বিস্তারিত

দিল্লিতে মোবাইল নেটওয়ার্ক বন্ধ

 সরকারি নির্দেশ মেনেই ভারতের দিল্লির কয়েকটি জায়গায় মোবাইল ইন্টারনেট, ভয়েস কল ও এসএমএস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির মোবাইল অপারেটর ভারতী এয়ারটেল। বৃহস্পতিবার সকাল থেকে মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না বলে অভিযোগকারীদের টুইটের উত্তরে এয়ারটেলের কাস্টমার কেয়ার বিভাগ থেকে জানানো হয়, সরকারি কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, আপনার এলাকায় ভয়েস কল, ইন্টারনেট...বিস্তারিত

অমিত শাহকে কঠোর হুশিয়ারি মমতার

দেশে আগুন জ্বালানোর অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের উদ্দেশে তিনি বলেন, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি শুধু আপনার দলের (বিজেপি) সভাপতি নন। দেশে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করুন। আগুন জ্বালানো নয়, আগুন নেভানোই আপনার কাজ। বিজেপি সরকারের নয়া নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে...বিস্তারিত

দাবানলে জ্বলছে অষ্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রায় একশ’ স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে । আজ এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম । খবরে বলা হয়,  প্রায় দু’মাস ধরে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত পুড়ে গেছে দেশটির কয়েক লাখ একর জমি। ধ্বংস হয়ে গেছে কয়েক হাজার ঘর-বাড়ি, মৃত্যু হয়েছে বেশ কয়েক জনের। শেষ রেকর্ড অনুযায়ী দেশটির তাপমাত্রা ছিল...বিস্তারিত

নিম্নকক্ষে অভিশংসিত হয়ে বিপদে ট্রাম্প

মার্কিন প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করতে যে পরিমাণ ভোট প্রয়োজন, হাউজ অব রিপ্রেজেন্টেটিভে প্রথম দুই অভিযোগে সেই পরিমাণ ভোট পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের বিরুদ্ধে দু’টি অভিযোগের ক্ষেত্রেই অভিশংসনের জন্য প্রতিনিধি পরিষদে প্রয়োজনীয় সংখ্যক ভোট পড়েছে। তবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ...বিস্তারিত

সৌরভ গাঙ্গুলির মেয়ের ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে উত্তাল স্যোশাল মিডিয়া

ভারত ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ও সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা গাঙ্গুলি। সানার একটি ‘রাজনৈতিক’ পোস্ট ঘিরে উত্তাল হয়ে উঠেছে স্যোশাল মিডিয়া। এনিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন তিনি। বলেন, ওকে (সানা) জড়াবেন না। রাজনীতি সম্পর্কে জানার ব্যাপারে তার মেয়ে সানা যে খুবই ছোট। সানার ‘রাজনৈতিক’ পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে। যদিও পরে তা সরিয়ে ফেলা...বিস্তারিত