fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

২০২০ থেকে ফেসবুক ব্যবহারকারীদের সরকারকে ট্যাক্স দিতে হবে

জানুয়ারি ২০২০ থেকে মালয়েশিয়ায় ফেসবুক ব্যবহারকারীদের সরকারকে ট্যাক্স দিতে হবে ৬ শতাংশ হারে! ইতোমধ্যে মালয়েশিয়ার ফেসবুক ব্যবহারকারীদের ই-মেইল মাধ্যমে এ তথ্য জানিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে সেটা সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসায়িক কাজে ব্যবহৃত বিভিন্ন পেজ কর্তৃপক্ষ যেসব পোস্টের জন্য ফেসবুককে অর্থ প্রদান করবে সেখানেই ৬ শতাংশ হারে মালয়েশিয়ার সরকারকে ট্যাক্স প্রদান করতে...বিস্তারিত

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান অরুন্ধতী রায়ের

বিশ্বনন্দিত লেখিকা অরুন্ধতী রায় বলেছেন, ‘আমরা কি আবার সেই লাইনেই দাঁড়াবো ? ভারত যদি সত্যিই এই আইন মেনে নেয় তবে আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না । স্বাধীনতার পরে ইতিহাসে আমরা সবচেয়ে বড় সমস্যার মুখে পড়েছি । দয়া করে সবাই এর বিরুদ্ধে সোচ্চার হন ।’ অরুন্ধতী ভারতীয়দের আহ্বান করেন জনগণ যেন এই সংশোধিত নাগরিকত্ব বিল ও...বিস্তারিত

এনআরসি বিষয়ে পিছু না হটতে কঠোর মোদি সরকারঃ অমিত শাহ

পুরো ভারতজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যতই আন্দোলন গড়ে উঠুক, এ বিষয়ে পিছু হটবে না সরকার। গতকাল দিল্লির দারকা জনসভায় এমন মন্তব্য করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি প্রধান অমিত শাহ। বলেন, প্রতিবেশী দেশের নিপীড়িত ধর্মীয় সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য যা করা দরকার সবই করবে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যা কিছুই হোক না কেন, মোদি সরকার...বিস্তারিত

দিল্লিতে রণাঙ্গন: পুলিশ-জনতা সংঘর্ষ

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ফের উত্তাল ভারতের দিল্লি। মঙ্গলবার বিকালে দিল্লির পূর্বাঞ্চলীয় মুসলিম অধ্যুষিত শহর সিলামপুরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ জনতা একটি পুলিশ ফাঁড়িতে আগুন এবং একটি স্কুল বাস ভাঙচুর করেছে। পুলিশও বিক্ষোভকারীদের উপর টিয়ার সেল নিক্ষেপ করেছে। খবর প্রকাশ করেছে এনডিটিভি। সংবাদে এক স্থানীয় পুলিশের বরাত দিয়ে বলা হয়, বেলা ১২টার দিকে...বিস্তারিত

পাকিস্তানে পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড

পাকিস্তানের সাবেক সামরিক শাসক, সাবেক প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহের গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করে ইসলামবাদের বিশেষ আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। পাকিস্তানের ইতিহাসে এ ধরনের রায়ের ঘটনা এই প্রথম। ২০০৭ সালে সাংবিধানিক জরুরি অবস্থা জারির দায়ে এই নির্দেশ দিয়েছে ইসলামাবাদের বিশেষ আদালতের তিন সদস্যের এক বেঞ্চ। তিন জনের মধ্যে দুই জন ফাঁসির পক্ষে ভোট দিয়েছেন।...বিস্তারিত

পাকিস্তানে পারভেজ মোশাররফের বিরুদ্ধে ফাঁসির রায়

দেশদ্রোহী মামলায় এবার পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের বিশেষ আদালত। আজ পাকিস্তানের বিশেষ আদালতে এই রায় দেন হাই কোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমেদ শাহের  নেতৃত্বাধীন সিন্ধ হাইকোর্টের বিচার পতি নাজার আকবার এবং লাহোর হাইকোর্টের বিচারপতি শহীদ করিম এর বেঞ্চ । পাকিস্তানের ইতিহাসে এই প্রথম দেশদ্রোহের অভিযোগে কোনো সামরিক কর্মকর্তার বিচারের রায়...বিস্তারিত

মোদি সরকার কাপুরুষ: প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের বর্তমান বিজেপি সরকারকে ‘কাপুরুষ’ বলে অভিহিত করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার  তিনি এই মন্তব্য করেন। খবর সূত্র এনডিটিভি অনলাইন। ভারতে সদ্য পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে নামা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের পর কেন্দ্রীয় বিজেপি সরকার নিয়ে এই মন্তব্য করেন প্রিয়াঙ্কা। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রোববার বিক্ষোভ মিছিল বের করেন।...বিস্তারিত

নারীদের প্রশংসায় বারাক ওবামা

সিঙ্গাপুরে ওবামা ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বারাক ওবামা বলেন, পৃথিবীর সব দেশে পুরুষের বদলে নারীরা ক্ষমতায় থাকলে বিশ্বব্যাপী মানুষের জীবনমান আরও অনেক উন্নত হতো । ওবামা বলেন, নারীরা ‘নিখুঁত’ নন ঠিকই, তবে তাঁরা তর্কাতীতভাবে পুরুষের চেয়ে ভালো সেটা বলার অপেক্ষা রাখেনা । তিনি আরও  বলেন, ‘আমি সব নারীর উদ্দেশে বলতে চাই, আপনারা নিখুঁত নন ঠিকই। কিন্তু এ...বিস্তারিত

’এনআরসি করতে হলে আমার মৃতদেহের ওপর দিয়ে করতে হবে’

‘আমরা এখন বাংলায় আছি । এখানে এনআরসি যদি করতে হয় তাহলে আমার মৃতদেহের ওপর দিয়ে করতে হবে । এখানে সিএবি করতে হলে আমার মৃতদেহের ওপর দিয়ে সেটা করতে হবে।’ ভারতের জাতীয় নাগরিকত্ব সংশোধনী আইন (‌সিএবি)‌ এবং নাগরিক নিবন্ধন (এনআরসি) পশ্চিমবঙ্গে কার্যকর হতে দেবেন না বলে জানিয়ে দিয়ে এমন কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।  ...বিস্তারিত

বৃটেনের অধীনে থাকতে পারে না স্কটল্যান্ড: স্কটিশ ফার্স্ট মিনিস্টার

‘স্কটল্যান্ড’ বৃটেনে বন্দি থাকতে পারে না বলে মন্তব্য করেছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেন। বিবিসির এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইচ্ছার বিরুদ্ধে ইউনিয়নে বন্দি থাকতে পারে না স্কটল্যান্ড। বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তাকে একটি দ্বিতীয় গণভোটের আয়োজনের ক্ষমতা দিতে অস্বীকার করতে থাকলে স্কটল্যান্ডের স্বাধীনতার প্রতি জনসমর্থন বাড়বে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।-খবর গার্ডিয়ান অনলাইনের। স্কটিশ ন্যাশনালিস্ট...বিস্তারিত

নাগরিকত্ব বিল ১০০০ শতাংশ সঠিক: মোদি

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভারতজুড়ে চলমান সহিংস আন্দোলনের জন্য কংগ্রেসসহ বিরোধীরা দায়ী বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১৫ ডিসেম্বর) অভিযোগের আঙুল তুলে মোদি বলেন, নাগরিকত্ব আইনের বিরোধিতায় দেশে যে অশান্তির আগুন তাতে ঘি ঢালছে বিরোধী দলগুলোই। মোদি বলেন,কংগ্রেস এবং তার সহযোগীরা নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে দেশে আগুন জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু উত্তর-পূর্বের মানুষ...বিস্তারিত

দিল্লিতে বাসে আগুন দিয়েছে পুলিশ, ভিডিও ভাইরাল

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্য বিক্ষোভে উত্তাল। সব যায়গায় আগুন-ভাঙচুর চালানো হচ্ছে। এরই মাঝে একটি বাসে পুলিশের আগুন দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি বাসে কেরোসিনের জার থেকে কিছু তরল ছিটিয়ে দিচ্ছে দেশটির পুলিশ কর্মীই। রবিবার সন্ধ্যা নাগাদ দেশটির রাজধানী দিল্লি বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। দক্ষিণ দিল্লির নিউ...বিস্তারিত

লড়াইয়ে তোমরা একা না,আমিও সঙ্গে রয়েছি: দিল্লি জামিয়ার ভিসি

পুলিশের হামলা-নৃশংসতা শিকার ও আটক হওয়া শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়েছেন দিল্লির বিখ্যাত জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমা আখতার। ভারতের বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে রোববার সন্ধ্যায় বিক্ষোভের সময় শিক্ষার্থীদের ওপর ধরপাকড় চালিয়েছে পুলিশ। এতে বহু শিক্ষার্থী আহত ও আটক হয়েছেন। ভিসি নাজমা আখতার বলেন, শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা হয়েছে, তাতে আমি...বিস্তারিত

বিক্ষোভে উত্তাল দিল্লি,শিক্ষার্থীদের ওপর চড়াও পুলিশ

বিজেপি সরকারে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভে দেশটির রাজধানী দিল্লিও উত্তাল হয়ে উঠেছে। রোববার সন্ধ্যায় দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়া ছাড়াও ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের মারধর ও আটক করা হয়। জামিয়া মিলিয়ার শিক্ষার্থীদের ওপর পুলিশের এমন নির্যাতনের প্রতিবাদে সন্ধ্যা থেকে ক্ষোভ জানাতে শুরু...বিস্তারিত

’নাগরিকত্ব আইন ভারতকে ছিন্নভিন্ন করবে’

নাগরিকত্ব আইনের সমালোচনা করে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন,  এ আইন ভারতের হৃদয় ছিন্নভিন্ন করবে । এতে মোদি-অমিত শাহর কিছু যায় আসে না । আমাদের দেশ ও সমাজে মাঝে মাঝে এমন কিছু সময় আসে, যেখানে কোনো না কোনো দিকে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। এ সময় ভারতকে বাঁচাতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে...বিস্তারিত

সীমান্তে কেউ ঢুকলে বিদায় করে দেয়ার কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী

দেশের সীমান্ত দিয়ে বাংলাদেশি ছাড়া অন্য কেউ ঢুকলে তাদের বিদায় করে দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন । আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন । বলেন, ‘আমরা ভারতকে বলেছি, আমাদের কোনো অবৈধ লোক তোমাদের দেশে থাকলে স্ট্যান্ডার্ড প্রসিডিউরের (যথার্থ প্রক্রিয়ায়) মাধ্যমে তাদের ফেরত পাঠাও।’ এনআরসি প্রকাশের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী...বিস্তারিত

নেপালে বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত

মর্মান্তিক বাস দুর্ঘটনায় নেপালে ১৪ জন নিহত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) সকালে দুর্ঘটনাটি ঘটে নেপালের সিন্ধুপালচক জেলার ডোলাখা খড়িচৌর–জিরি সড়কে। বাসটি কালিনচক মন্দির থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। দুর্ঘটনার সময় বাসে ছিলেন ৪০ জন তীর্থযাত্রী। নেপালের গণমাধ্যমগুলো জানায়, ডোলাখা খড়িচৌর–জিরি সড়ক মোড়ের কাছে খাদে গড়িয়ে পড়ে বাসটি। যাত্রীদের আর্তনাদ ও বাস গড়িয়ে পড়ার বিকট শব্দে স্থানীয়...বিস্তারিত

রাজসিক অভ্যর্থনা পেলেন অং সান সু চি

মিয়ানমার সেনাবাহিনীর  সাফাই গেয়ে দেশে ফেরার পর রাজসিক অভ্যর্থনা পেয়েছেন অং সান সু চি । বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নেদারল্যান্ডস থেকে শনিবার দেশে ফিরেছেন সু চি । এদিন তাকে অভ্যর্থনা জানাতে নেপিদোর রাস্তার পাশে জড়ো হয় হাজার হাজার মানুষ । পতাকা হাতে এসব সমর্থকদের প্রতি হাত নেড়ে সাড়া দেন সু চিও । ২০১৭...বিস্তারিত

ভারতে ক্ষোভের আগুন ট্রেনে

ভারতে নাগরিকত্ব বিল সংশোধনের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে । বিভিন্ন স্থানে ব্যাহত হচ্ছে রেল যোগাযোগ ব্যবস্থা । মুর্শিদাবাদ, ফারাক্কা স্টেশন ও হাওড়ার বাউরিয়া ও নলপুর স্টেশনগুলোতে রেল অবরোধ করে বিক্ষোভকারীরা । গেল রাতে ৫টি ফাঁকা ট্রেনে আগুন ধরিয়ে দেয়া হয়। শুধু ট্রেনে আগুন নয়, পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকে গোটা ভারতজুড়ে চলছে...বিস্তারিত

বিক্ষোভ এভাবে ছড়িয়ে যাবে তা ভাবতে পারেননি মোদি সরকার

ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন পাস হলে বিক্ষোভ হবে এটা অনুমেয় ছিল কিন্তু এভাবে বিক্ষোভের আগুন স্বতঃস্ফূর্তভাবে গোটা আসামে ছড়িয়ে যাবে তা ভাবতে পারেননি ভারতের কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি মোকাবিলায় পূর্ণ শক্তি প্রয়োগের আগেই মারা গেছেন একাধিক মানুষ। আসামে বিজেপিরই সরকার থাকায় সেখানে প্রাণহানির ফলে রীতিমতো অস্বস্তিতে পড়েছে মোদি সরকার। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বিশেষ...বিস্তারিত