হোম আন্তর্জাতিক ভারতের মুসলিমদের পাশে থাকা নৈতিক দায়িত্ব: পাক রেলমন্ত্রী
ভারতের মুসলিমদের পাশে থাকা নৈতিক দায়িত্ব: পাক রেলমন্ত্রী

ভারতের মুসলিমদের পাশে থাকা নৈতিক দায়িত্ব: পাক রেলমন্ত্রী

10
0

ভারতের নতুন নাগরিকত্ব বিলের প্রতিবাদ জানিয়ে দেশটির মুসলিমদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ। লাহোরে এক ভাষণে পাক রেলমন্ত্রী এ আহ্বান জানান।

শেখ রশিদ আহমেদ বলেছেন, কাশ্মীর ও ভারতের মুসলিমদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। যেভাবে মোদী ভারতে মুসলিমদের জন্য সমস্যা তৈরি করছেন, তাতে ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে বিভেদ বাড়বে। যার ফলে দুই দেশ যুদ্ধের মুখোমুখি হতে পারে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের নাগরিকত্ব বিলের কড়া সমালোচনা করেন। তিনি টুইটে লিখেছিলেন, এই বিলের ফলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘিত হয়েছে। আন্তর্জাতিক স্তরে মানবাধিকার বিরোধী এই বিল। সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হবে এই বিল পাস হওয়ার ফলে।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *