fbpx
হোম জাতীয়

জাতীয়

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন লাখো মানুষ। স্মৃতিসৌধ প্রাঙ্গণে নেমেছে জনতার ঢল। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। বিজয়ের আনন্দ-উচ্ছ্বাসে স্মৃতিসৌধকে ঘিরে গোটা সাভার যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধে ফুল দিয়ে...বিস্তারিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ ডিসেম্বর সকাল ৮টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর সেখানে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে দলীয় প্রধান হিসেবে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা...বিস্তারিত

বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকাল ছয়টা ৩৪ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বেজে ওঠে...বিস্তারিত

আজ মহান বিজয় দিবস

আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জনের দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অবসান হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাড়ে তেইশ বছরের শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়। ১৯৭১ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর বাঙালির বিজয়ের মুহূর্তগুলো স্মরণের মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হবে। মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য...বিস্তারিত

‘১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ’

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের একটি তালিকাও প্রকাশ করেন তিনি। মহান বিজয় দিবসের প্রাক্কালে রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয় সংলগ্ন সরকারি পরিবহন পুল ভবনের ৬ তলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন তিনি।...বিস্তারিত

আজ মহান বিজয় দিবস

আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জনের দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অবসান হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাড়ে তেইশ বছরের শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়। ১৯৭১ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর বাঙালির বিজয়ের মুহূর্তগুলো স্মরণের মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হবে। মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য...বিস্তারিত

জনসংখ্যায় ঢাকা শহর ২০৩৫ সালে থাকবে শীর্ষ ১০ এর তালিকায়

২০৩৫ সাল দিকে বিশ্বের অনেক শহরের চেহারা বদলে যাবে। ওই সময়ে অর্থনীতির আকার, জনসংখ্যা ও জিডিপির প্রবৃদ্ধির হারের পূর্বাভাসের ওপর ভিত্তি করে অক্সফোর্ড ইকোনমিকস শীর্ষ ১০টি শহরের তালিকা করেছে । যার মধ্যে ঢাকা শহর চতুর্থ অবস্থানে আসবে । প্রতিবেদন অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ মোট জিডিপি বিস্তৃত হওয়া শহরগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও শিকাগো...বিস্তারিত

বিশ্বের ক্ষমতাধর নারীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯তম

বিশ্বের ক্ষমতাধর একশ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ২৯তম । যুক্তরাষ্ট্রভিত্তিক ফোরবেস ম্যাগাজিনের তালিকায় ২০১৯ সালের বিশ্বের একশ’ ক্ষমতাধর নারীর তালিকায় শীর্ষে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিস্টিন লগার্ড, তৃতীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ফোরবেসের প্রতিবদেনে বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে...বিস্তারিত

শহীদ বুদ্ধিজীবী দিবসে সর্বস্তরের মানুষদের শ্রদ্ধা নিবেদন

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। আজ সকাল থেকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল নিয়ে উপস্থিত হন নানা শ্রেণি পেশার মানুষ। তারা দেশের জন্মলগ্নে শহীদ হওয়া জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ,সাংস্কৃতিক  ও রাজনৈতিক দল স্মৃতিসৌধে  শ্রদ্ধা জানান । তারা বলেন দেশকে মেধাশূন্য করতেই...বিস্তারিত

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি ও ৭টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে...বিস্তারিত

আজ থেকে চারদিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য আজ ১২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চারদিন সাভার জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এছাড়া ১৬ ডিসেম্বর প্রত্যুষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। জাতীয়...বিস্তারিত

প্রথমবারের মতো সিসি ক্যামেরা বসানো হলো বিচারকাজে

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্লজ সার্কিট ক্যামেরা বসানো এজলাসে শুরু হলো বিচারকাজ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন শুনানির জন্য প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির এজলাসে আসন গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। আইনজীবীরা বলছেন, শুধু আপিল বিভাগ নয় দেশের অন্যান্য আদালতেও সিসি ক্যামেরা বসানো দরকার। কোর্টের নিরাপত্তার...বিস্তারিত

বাংলাদেশ অংশে কাঁটাতারের বেড়া দেয়ার পরিকল্পনা বিজিবির

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশ অংশে কাঁটাতারের বেড়া দেয়ার পরিকল্পনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীতে বিজিবির সদর দফতরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম এ তথ্য জানান।

জয় বাংলা জাতীয় স্লোগান: হাইকোর্ট

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস থেকে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে সর্বস্তরে ব্যবহারের জন্য মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১০ ডিসেম্বর  এ-সংক্রান্ত রিটের শুনানিতে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি...বিস্তারিত

মানবাধিকার নিশ্চিতে আইনের শাসনের প্রতি গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মানবাধিকার নিশ্চিতের জন্য সবার আগে আইনের শাসন নিশ্চিত করা জরুরী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব মানবাধিকার দিবসের অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, অন্যায়কে প্রশ্রয় দেয়া হলে সেদেশে অন্যায় মাথা চাড়া দিয়ে উঠবে এটাই স্বাভাবিক। সকলকে মানবাধিকারের বিষয়ে সজাগ থাকার কথাও বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরও বলেন, তরুণদের স্বাধীনতা ও...বিস্তারিত

১০ সাংবাদিক পেলেন টিআইবি’র অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০১৯

১০ জন গণমাধ্যমকর্মীকে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পুরস্কার দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারের মেঘমালা কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের ‘অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০১৯’ দেওয়া হয়। পুরস্কার পাওয়া গণমাধ্যমকর্মীরা হলেন প্রিন্ট মিডিয়া জাতীয় ক্যাটাগরিতে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ফখরুল ইসলাম, প্রিন্ট মিডিয়া (স্থানীয়) ক্যাটাগরিতে যশোরের গ্রামের কাগজ পত্রিকার বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ...বিস্তারিত

নারীদের বাদ দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়ঃ শেখ হাসিনা

নারীরা এখন সবক্ষেত্রে দক্ষতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। নারীদের বাদ দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে রাজধানীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেছেন, বেগম রোকেয়া নারীদের নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করছি। বেগম রোকেয়া তার বইয়ে...বিস্তারিত

রুম্পা হত্যা মামলার রিমান্ড শুনানিতে যা হলো

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যা মামলায় তার বন্ধু আব্দুর রহমান সৈকতের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আখতারুজ্জামান ইলিয়াস। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের...বিস্তারিত

জনপ্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগে নিয়মিতদের ক্ষোভ

জনপ্রশাসনের শীর্ষ পর্যায়ের চুক্তিভিত্তিক নিয়োগে ক্ষোভ বাড়ছে নিয়মিতদের। ক্যারিয়ারের পুরো সময় দেশকে সেবা দেওয়ার পরও শীর্ষ পদে বসে অবসর নেয়ার সুযোগ পাচ্ছেন না অনেক সৎ ও মেধাবী কর্মকর্তা। এর কারণ  জনপ্রশাসনের শীর্ষ পর্যায়ের অনেক পদেই বসে আছেন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা। অভিযোগ রয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর কীভাবে চুক্তির মেয়াদ বাড়ানো যায়, এ ব্যাপারে নানা কৌশল...বিস্তারিত

বিপিএলের মঞ্চে কাজী নজরুলকে স্মরণ করলেন সালমান খান

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। অনুষ্ঠান মঞ্চে কথা বলার একপর্যায়ে তিনি স্মরণ করেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।  সালমান খান বলেন, ‘আমার বাবা আমাকে বলেছেন, তুমি যখন মঞ্চে উঠবে তখন একজন মানুষের নাম অবশ্যই উল্লেখ করবে। তিনি হচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম’। আমার বাবা তাঁর...বিস্তারিত