fbpx
হোম জাতীয়

জাতীয়

ঢাকা উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলন উদ্বোধন করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মহানগরীর দুই শাখার উদ্বোধন ঘোষণা করেন তিনি। এর আগে বেলা এগারটার দিকে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী | এ সময় শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম জয় বাংলা জয়...বিস্তারিত

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে সৌদি আরব

রোহিঙ্গা ইস্যুতে সবসময়ই সৌদি আরব বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ- সিজিএস জেনারেল ফায়াদ বিন হামিদ আল-রুওয়াইলি। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের সশস্ত্র বাহিনীর প্রধান। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সাংবাদিকদের বলেন, সৌদি সিজিএস এ...বিস্তারিত

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪টি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার ৪টি প্রকল্প উদ্বোধন করেছেন। প্রকল্পগুলো হলো- পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেলের মধ্যে দিয়ে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্প, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস গবেষণা প্রকল্প, বঙ্গবন্ধু হাইটেক সিটি গাজীপুরের ডাটা সেন্টার ও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন ৫টি জাহাজের প্রকল্প। গতকাল নৌপরিবহন মন্ত্রণালয়...বিস্তারিত

‘বিশ্ব জুড়ে উদযাপিত হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী’

শুধু বাংলাদেশ নয়, বিশ্ব জুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। গত সোমবার ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত পাশ হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের সঙ্গে ইউনেস্কো যুক্ত হওয়ায় মুজিববর্ষ উদ্যাপনকালে দেশ জুড়ে নানা কর্মসূচি পালনের সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন...বিস্তারিত

অসহনীয় পর্যায়ে ঢাকার বায়ু দূষণ: পরিবেশমন্ত্রী

ঢাকা শহরে বায়ু দূষণের মাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। সোমবার বিকালে পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব কথা বলেন তিনি। ঢাকার বায়ু ও শব্দ দূষণ নিয়ে এই সভা হয়। মন্ত্রী বলেন, ঢাকা সিটিতে বায়ু দূষণের বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে তিনটি কারণ প্রধান। যাতে ঢাকাসহ সারাদেশে...বিস্তারিত

ইসি সচিবালয়ে স্বেচ্ছাচারিতার অভিযোগ মাহবুব তালুকদারের

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এক ধরনের স্বেচ্ছাচারিতা চলে আসছে, যা এতদসংক্রান্ত সংবিধান, গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচন কমিশন সচিবালয় আইন ও নির্বাচন কমিশন কার্যপ্রণালী বিধিমালা সমর্থন করে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সোমবার নির্বাচন কমিশনের নিজ ভবনে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য পাঠ করে এসব কথা বলেন তিনি। তিনি ‘আমার কথা’ শিরোনামে লিখিত বক্তব্যে মাহবুব...বিস্তারিত

খালেদা জিয়ার জামিন শুনানি বৃহস্পতিবার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছর দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি পিছিয়েছে। জামিন আবেদন শুনানির জন্য বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ঠিক করে দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ,...বিস্তারিত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ শিরিন আক্তার শিলা। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন শিলা। মিস ইউনিভার্স বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের একজন মিঠুন জামান জানান, গতকাল আমরা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি। আমাদের সঙ্গে ছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক, পরিচালক তাহরিন ফাইয়াজ হক, প্রথম রানারআপ...বিস্তারিত

অগ্নি নিরোধক ফায়ার কুশন দমকল বাহিনীর কাছে হস্তান্তর প্রধানমন্ত্রীর

রবিবার সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো.সাজ্জাদ হোসেনের হাতে এগুলো তুলে দেন।  এই অগ্নি নিরোধক কুশনগুলো ফাইবারগ্লাস দ্বারা তৈরী এবং এক মিনিটে এগুলো ব্যবহার উপযোগী করা যায়। প্রতিটি কুশনের মূল্য পড়েছে ৫০ লাখ টাকা। প্রতিটির ওজন ৮০ কেজি। এই কুশনগুলো বিদ্যুৎ অপরিবাহী...বিস্তারিত

মহেশখালীতে দস্যু বাহিনীর শতাধিক সদস্যের আত্মসমর্পণ শুরু

ছৈয়দ আলম, কক্সবাজার কক্সবাজারের মহেশখালীতে জলদস্যু ও অস্ত্র কারিগরদের আনুষ্ঠানিক আত্মসমর্পণ অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর উপস্থিতিতে নিজেদের অস্ত্রশস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবে মহেশখালী, কুতুবদিয়া ও চকরিয়ার শতাধিক অস্ত্র তৈরির কারিগর, জলদস্যু ও সন্ত্রাসী। সকাল ১১টায় শুরু হয়েছে আত্মসমর্পণ অনুষ্ঠান। আত্মসমর্পণের জন্য মহেশখালীর কালারমারছড়া...বিস্তারিত

যুবলীগের সপ্তম কংগ্রেস আজ

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সপ্তম কংগ্রেস (কেন্দ্রীয় সম্মেলন) অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এজন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। কিছুক্ষণ পরই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনের কেন্দ্রীয় কমিটিসহ সারাদেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও আটটি সাংগঠনিক জেলার মর্যাদাসম্পন্ন বৈদেশিক শাখার প্রায় তিন হাজার কাউন্সিলর, ২৫ হাজার ডেলিগেটস ও আট...বিস্তারিত

রোহিঙ্গা প্রত্যাবসনে আন্তর্জাতিক চাপ বাড়াবে তুরস্ক

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রত্যাবসনে তুরস্কের সহায়তা কামনা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তুরস্কের আঙ্কারায় সফররত অর্থমন্ত্রী বৃহস্পতিবার দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে অর্থমন্ত্রী বলেন, পৃথিববীর অন্যতম প্রধান ঘন বসতিপূর্ণ একটি ছোট দেশ বাংলাদেশ। এখানে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য অত্যন্ত বড় হুমকি যা বাংলাদেশর সাম্প্রদায়িক...বিস্তারিত

এমপি বুবলীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

নরসিংদীতে সংরক্ষিত নারী আসনের সাংসদ তামান্না নুসরাত ওরফে বুবলীকে দলীয় পদ থেকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিত বিএ পরীক্ষায় জালিয়াতির কারণে বুবলীর বিরুদ্ধে শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। তামান্না নুসরাত বুবলী সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। বুবলী সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদীর...বিস্তারিত

ইডেন গার্ডেন্সে খেলা দেখতে একদিনের সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

কলকাতার ইডেন গার্ডেন্সে দিবারাত্রি টেস্টে খেলা দেখতে একদিনের সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা ত্যাগ করেন তিনি। আজ দুপুর ১টা ৩০ মিনিটে এ খেলা অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঐতিহাসিক ডে-নাইট টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই প্রতিবেশী দেশ...বিস্তারিত

গুজবে কান না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

কোন ধরনের অপপ্রচার ও গুজবে কান না দিতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ তাই খাদ্য সঙ্কটের কোন সম্ভাবনা নেই বলে জানান প্রধানমন্ত্রী। সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সকালে আর্মি মাল্টিপারপাস সেন্টারে সশস্ত্র বাহিনীর শহীদ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা জানান। বলেন, সরকারকে বিভ্রান্ত করতেই এ ধরণের অপপ্রচার চালানো...বিস্তারিত

দাবি মানার আশ্বাস, পরিবহন ধর্মঘট স্থগিত

নতুন সড়ক পরিবহন আইন স্থগিতের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে রাত সোয়া ৯টার পর এ বৈঠক শুরু হয়। পরে রাত ১২টা ৫০ মিনিটে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ধর্মঘট প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা...বিস্তারিত

আজ সশস্ত্র বাহিনী দিবস

আজ সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দিবসটি উদ্‌যাপিত হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দেশের সকল সেনানিবাস, নৌ ঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি তথা অগ্রগতি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট ও সশস্ত্র...বিস্তারিত

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন তারা। দুবাই এয়ার শোতে যোগ দিতে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে এই সফর করেন প্রধানমন্ত্রী। গত ১৭ নভেম্বর...বিস্তারিত

ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সঙ্গে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনির্দিষ্টকালের ধর্মঘটের যাওয়া ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নেতাদের সঙ্গে বুধবার (২০ নভেম্বর) আবারো বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির কতিপয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার মনিপুরী পাড়ার বাসায় মতবিনিময় করেন গতকাল রাতে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আজ সারাদেশ থেকে...বিস্তারিত

সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংযুক্ত আরব আমিরাত থেকে সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধা ৬ টা ৪৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে রাত ১০ টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাতে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার এই তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী ১৭ নভেম্বর বিশ্বের অন্যতম বৃহত্তম...বিস্তারিত