fbpx
হোম জাতীয়

জাতীয়

ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে যানবাহন চলাচল সীমিত থাকবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত...বিস্তারিত

বিএনপির মীর নাসির ও ছেলের সাজা হাইকোর্টে বহাল

দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ১৩ বছরের কারাদণ্ড ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের ৩ বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিকালে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। রায়ের কপি পাওয়ার তিন মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। ২০০৭ সালের ৬ মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের...বিস্তারিত

লবণের মূল্যবৃদ্ধির গুজবে অস্থির ক্রেতারা

লবণের মূল্যবৃদ্ধির গুজবে সারাদেশে ক্রেতা ও ভোক্তাদের মাঝে অস্থিরতা শুরু হয়েছে। দেশের অধিকাংশ জেলায় লবণ বিক্রি হচ্ছে ১০০ থেকে ২০০ টাকা কেজি। যদি সব খুচরা বিক্রেতা মূল্য বেশী নিচ্ছেন না। চেঞ্জ টিভির বিশেষ প্রতিনিধি গাজীপুর, পাবনা, নীলফামারী, সিলেট ও গোপালগঞ্জে খুচরা বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলে মূল্যবৃদ্ধির বিষয়ে নিশ্চিত হয়েছেন। সিলেট নগরীর বিভিন্ন এলাকায় গতকাল...বিস্তারিত

কাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে পণ্য পরিবহন মালিক-শ্রমিকরা

আগামীকাল সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। নতুন সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৯ দফা দাবিতে এ কর্মসূচি পালন করবে তারা। আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান। এ সময় তিনি বলেন, আগামীকাল থেকে পরবর্তী...বিস্তারিত

পদ্মা সেতুর আরও একটি স্প্যান বসানোর কাজ শুরু

পদ্মা সেতুর আরও একটি স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাওয়া ইয়ার্ড থেকে স্প্যানটি বহনকারী ক্রেন যাত্রা শুরু করেছে পদ্মা সেতুর ১৬ ও ১৭ নম্বর পিলারের দিকে। ১৬তম স্প্যানটি বসলে দৃশ্যমান ২ হাজার ৪শ’ মিটার পদ্মা সেতু। সব কিছু ঠিকঠাক থাকলে এ মাসে আরও দুটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। পদ্মার...বিস্তারিত

বেগম জিয়ার সঙ্গে সাক্ষাত করতে ঐক্যফ্রন্টের চিঠি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে চান ঐক্যফ্রন্টের নেতারা। বেগম জিয়ার সাথে সাক্ষাতের জন্য আইজি প্রিজন বরাবর চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ রোববার দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু সাক্ষাতের জন্য ঐক্যফ্রন্টের প্রথম পাঁচ জনের নামের তালিকার চিঠি নিয়ে যান। চিঠিটি গ্রহণ করেন এ.আই.জি প্রিজনস সুরাইয়া আক্তার। আগামীকাল সোমবার অথবা মঙ্গলবার সাক্ষাতকারের সময়...বিস্তারিত

চুক্তি সই করতে আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি সই করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে যাবেন। আজ সন্ধায় তিনি দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দুটি দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি ও একটি প্রটোকল সই হতে পারে এই সফরের অন্যতম সূচি। চুক্তি ৩টি হচ্ছে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ণ কর্তৃপক্ষ এবং আমিরাত উন্নয়ণ কর্তৃপক্ষের মধ্যে দ্বিপক্ষীয়...বিস্তারিত

দেশের সব ঘরে বিদ্যুৎ যাবেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০২১ সালের মধ্যে দেশের সব ঘরে বিদ্যুৎ যাবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে ৭ টি নতুন বিদ্যুৎ কেন্দ্র ও ২৩টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, দেশের বিদ্যুতের চাহিদা পূরণে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও উৎসাহিত করা হয়েছে। এর ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে...বিস্তারিত

বিজয় দিবসের অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের আমন্ত্রণ না জানানোর নির্দেশ

মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে কোনো যুদ্ধাপরাধী বা যুদ্ধের সময়ে বিতর্কিত ব্যক্তিকে যাতে আমন্ত্রণ না জানানো হয়, সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সভাশেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, দেশের প্রশাসনকে জানিয়ে দিয়েছি- তারা যেন এসব মানুষের প্রতি...বিস্তারিত

আগামী বছরের মধ্যে শতভাগ মানুষ বিদ্যুৎ পাবে: প্রধানমন্ত্রী

আগামী বছরের মধ্যে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধায় আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ নভেম্বর) গণভবনে ভিডিও কনফারেন্সে ২৩ উপজেলায় ৭টি বিদ্যুৎকেন্দ্র ও ২৩টি বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। ৭টি বিদ্যুৎকেন্দ্র হলো- রংপুরে আনোয়ারা ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলীতে ১১৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, শিকলবহা ১০৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, পটিয়া ৫৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, তেঁতুলিয়া ৮ মেগাওয়াট...বিস্তারিত

আজ উদ্বোধন হবে নতুন ৭টি বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশের কয়েকটি অঞ্চলে নতুন করে ৭টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭টি বিদ্যুৎকেন্দ্র ও ২৩ উপজেলায় বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করবেন। বিদ্যুৎকেন্দ্রগুলো হলো আনোয়ারা ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, রংপুরে ১১৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলীতে ১১০ মেগাওয়াট , শিকলবহা ১০৫ মেগাওয়াট ,...বিস্তারিত

সব দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সব সেক্টরে দুর্নীতিবাজ লোকদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে। সোমবার ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘নিজের ঘর থেকে শেখ হাসিনা শুদ্ধি অভিযানের সূচনা করেছেন। অন্যান্য দলেও অনেকে বড়...বিস্তারিত

ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগ

ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেলেন মুহম্মদ ইমরান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মুহম্মদ ইমরান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৮৬ সালে বিসিএস ফরেন ক্যাডারে যোগ দেন। এর আগে তিনি জেদ্দা, অটোয়া, বন ও বার্লিনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। কলকাতার ডেপুটি হাইকমিশনের...বিস্তারিত

রোহিঙ্গারা পুরো অঞ্চলের জন্য হুমকিঃ শেখ হাসিনা

সম্প্রতি বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা শুধু দেশের নয় বরং পুরো অঞ্চলের জন্য হুমকি। ১১ নভেম্বর সকালে ঢাকা গ্লোবাল ডায়ালগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন। বলেন, প্রতিবেশি থাকলে সমস্যা হবেই; তবে সমস্যা সমাধানে আলোচনায় বিশ্বাসী বাংলাদেশ। এজন্য অঞ্চলের নিরাপত্তার স্বার্থে তা দ্রুত সমাধানের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রীয় সফরে কাল নেপাল যাচ্ছেন রাষ্ট্রপতি

আগামীকাল মঙ্গলবার (১২ নভেম্বর) চার দিনের রাষ্ট্রীয় সফরে নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন গতকাল রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি নিয়মিত ফ্লাইট (বিজি-৭১) রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে মঙ্গলবার দুপুরে নেপালের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যাবে। ফ্লাইটটি ওদিন স্থানীয়...বিস্তারিত

বুলবুলের আঘাতে ক্ষয়-ক্ষতির চিত্র

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ১১ জেলায় মোট ১৪ জন নিহত হয়েছেন। দেশের উপকূলীয় জেলাগুলোতে রোববার ভোররাতে আঘাত হানে বুলবুল। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বেশ কয়েকটি জেলায় বহুসংখ্যক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ফসল। অন্তত ১ লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এই ঘূর্ণিঝড়ে। গাছপালা ভেঙেছে প্রচুর। রাস্তাঘাট, বাধ ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক...বিস্তারিত

ঘূর্ণিঝড় বুলবুলে সুন্দরবন যেন মায়ের আঁচল

ঘূর্ণিঝড় বুলবুলে সুন্দরবন যেন মায়ের আঁচলের আগলে রেখেছে বাংলাদেশকে | মায়ের আঁচলের মতো ঢাল হয়ে আবারও খুলনা ও সাতক্ষীরা উপকূলকে বাঁচিয়ে দিয়েছে সুন্দরবন। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত বুকে ধারণ করায় ব্যাপক ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে এই অঞ্চলের মানুষ। শনিবার দিবাগত গভীর রাতে সুন্দরবনে আঘাতহানে ঘূর্ণিঝড় বুলবুল। ভোর ৫টায় সুন্দরবনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করে।...বিস্তারিত

বুলবুল মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। আজ (৯ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ১৩তম জাতীয় পরিষদে বক্তৃতা প্রদানকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, এই সাইক্লোন মোকাবিলা ও জনগণকে রক্ষায় আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। সাইক্লোনের পর পরই ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে।...বিস্তারিত

বাংলাদেশের উপকূলে প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষয়-ক্ষতির চিত্র

বুলবুলের আঘাতে ক্ষয়-ক্ষতির চিত্র ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ১১ জেলায় মোট ১৪ জন নিহত হয়েছেন। দেশের উপকূলীয় জেলাগুলোতে রোববার ভোররাতে আঘাত হানে বুলবুল। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বেশ কয়েকটি জেলায় বহুসংখ্যক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ফসল। অন্তত ১ লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এই ঘূর্ণিঝড়ে। গাছপালা ভেঙেছে প্রচুর। রাস্তাঘাট,...বিস্তারিত

সন্ধ্যারাতে আঘাত হানতে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’

বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’।  আজ শনিবার সন্ধ্যা নাগাদ বুলবুল পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূল দিয়ে সমতলে আঘাত হানবে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। উপকূলের আটটি জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও চাঁদপুর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর অগ্রবর্তী অংশের প্রভাবে...বিস্তারিত