হোম জাতীয় ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে বৃহস্পতিবার
ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে বৃহস্পতিবার

ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে বৃহস্পতিবার

20
0

আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে যানবাহন চলাচল সীমিত থাকবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সব ধরনের যানবাহন চালকদের সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সেনানিবাসের মধ্য দিয়ে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ হতে আন্তরিক দুঃখ প্রকাশ করা হচ্ছে।

এ উপলক্ষে ২১ নভেম্বর সেনাকুঞ্জের বৈকালীন সংবর্ধনা অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীতে কর্মরত আমন্ত্রিত কর্মকর্তাদের বিকাল ৩টার মধ্যে এবং অন্যান্য অতিথিদের বিকাল সোয়া ৩টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সংবাদ সূত্র বাসস।

(20)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *