হোম জাতীয় বিএনপির মীর নাসির ও ছেলের সাজা হাইকোর্টে বহাল
বিএনপির মীর নাসির ও ছেলের সাজা হাইকোর্টে বহাল

বিএনপির মীর নাসির ও ছেলের সাজা হাইকোর্টে বহাল

16
0

দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ১৩ বছরের কারাদণ্ড ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের ৩ বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিকালে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। রায়ের কপি পাওয়ার তিন মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। ২০০৭ সালের ৬ মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক।

এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাসির উদ্দিনকে ১৩ বছর এবং তার ছেলে মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন।

(16)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *