fbpx
হোম জাতীয়

জাতীয়

নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে ২ টি

নতুন ২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। ২ টি বিশ্ববিদ্যালয় হলো – চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভায় ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯’ এর খসড়া ও ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯’ এর খসড়া অনুমোদন পায়। বৈঠক...বিস্তারিত

হাসপাতালে এটিএম শামসুজ্জামানকে দেখতে গেলেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যান। মন্ত্রী এটিএম শামসুজ্জামানের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি বিশিষ্ট এই অভিনেতাকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসুস্থতার খবর শুনে চিন্তিত। প্রধানমন্ত্রী তার চিকিৎসার খোঁজ-খবর নিতে তাকে পাঠিয়েছেন বলে জানান তথ্যমন্ত্রী। মন্ত্রী এই অভিনেতার চিকিৎসার...বিস্তারিত

রাশিয়া চাপ দিলে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার সুযোগ হবে: পররাষ্ট্রমন্ত্রী

বন্ধু রাষ্ট্র হিসেবে মিয়ানমারের ওপর রাশিয়ার অনেক প্রভাব রয়েছে। তাই তারা চাপ দিলে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের বন্ধু হিসেবে বাংলাদেশ এবং রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিক। আমরা...বিস্তারিত

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর-দক্ষিণ সিটির নির্বাচন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশিন। রোববার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি দুই সিটির ভোটগ্রহণ হবে।

জনগণের কাছে আমাদের বিশ্বাস ধরে রাখতে হবে: প্রধানমন্ত্রী

গণভবনে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব সম্মেলন এখনো হয়নি সেগুলো দ্রুত সম্পন্ন করার প্রতি গুরুত্বারোপ করেছেন। আগামীতে সব কমিটির সম্মেলন সময় মতো না হলে কমিটি ভেঙ্গে দেয়া হবে বলেও জানান তিনি। কোথাও যাতে কোনো বদনাম না হয়, সেদিকেও খেয়াল রাখতে নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন  সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ...বিস্তারিত

দশ বছরে বাংলাদেশে অনেক এগিয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ মানুষের সেবা করতে পারে, ক্ষমতায় এসে তা প্রমাণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনে আওয়ামী লীগকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের সম্মেলনের কাউন্সিল অধিবেশনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা। সূচনা বক্তব্যে মানুষের আস্থা বিশ্বাস যাতে অর্জন করা যায়...বিস্তারিত

শাহজালাল ও শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু

ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হয়েছে। শাহজালাল বিমানবন্দরের উপ পরিচালক ও এয়ার স্টেশন ট্রাফিক অফিসার ওয়াহিদুর রহমান জানিয়েছেন, ভিজিবিলিটি ৫০ থেকে ১০০ মিটারে নেমে আসায় শনিবার ভোর সাড়ে ৫টার পর থেকে শাহজালাল বিমানবন্দরে কোনো বিমান অবতরণ করতে পারেনি। তিনি জানান, এ...বিস্তারিত

শহীদদের তালিকা করবে বিএনপি

“বিএনপির পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, বিএনপি যেদিন ক্ষমতায় আসবে সেদিন শহীদদের তালিকা প্রণয়ন করবে। শুধু তাই নয়, শহীদদের তালিকা প্রণয়ন করে প্রত্যেকটি এলাকায় স্তম্ভের মধ্যে তাদের নাম প্রকাশ করবে।” বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন আমীর খসরু। তিনি...বিস্তারিত

মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারত-রাশিয়ার ৩১ যোদ্ধাকে সংবর্ধনা

একাত্তরে মহান মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর ভারত ও রাশিয়ার ৩১ যোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বুধবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিন্টে মুক্তিযুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ২৬ জন ও রাশিয়ার ৫ সদস্যকে এই সংবর্ধনা দেওয়া হয়। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে দেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) রাজেন্দ্র সিং কায়দান এবং রুশ দলের নেতৃত্ব দেন ভাসিলি মিহালোভিচ। ভারত ও রাশিয়ার প্রতিনিধি...বিস্তারিত

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, নারী কর্মীসহ অভিবাসী কর্মীরা বিদেশ গিয়ে নির্যাতনের শিকার হলে, তার জন্য দায়ী রিক্রুটিং এজেন্সিসহ সংশিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া প্রশিক্ষণ না নিয়ে আর বিদেশে যাওয়া যাবে না বলেও...বিস্তারিত

ক্ষমতা দেখানোর বিষয় নয়: রাষ্ট্রপতি আব্দুল হামিদ

‘ক্ষমতা দেখানোর বিষয় নয়, এটিকে একমাত্র জনগণের কল্যাণেই ব্যবহার করতে হবে । সর্বস্তরের প্রত্যেক ব্যক্তি অথবা বিভাগকে সাধারণ মানুষের সেবা করতে ক্ষমতা প্রদান করা হয় । আমার বিশ্বাস আমরা যদি যথাযথভাবে এটি করতে পারি তাহলে দেশ সোনার বাংলায় পরিণত হবে ।’ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস ২০১৯ উপলক্ষে সুপ্রিম কোর্ট জাজেস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ...বিস্তারিত

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা থাকবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজাকারের তালিকায় কোনো মুক্তিযোদ্ধা থাকবে না । তিনি বলেছেন, সদ্য প্রকাশিত তালিকা পাকিস্তানি হানাদার বাহিনীর করা তালিকা ছাড়া আর কিছু নয়। রাজাকারের তালিকা যাচাই-বাছাই করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, কোনো মুক্তিযোদ্ধাকে রাজাকার খেতাব দেওয়া হবে না। এটা হতে পারে না… এটা অসম্ভব, অন্তত আমার সময়...বিস্তারিত

এটি কোনো রাজাকারের তালিকা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি রাজাকারের তালিকা নামে যে তালিকা প্রকাশ করেছে সেটি আসলে রাজাকারের তালিকা নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এটি কোনো রাজাকারের তালিকা নয়, আলবদর, আলশামস এর তালিকা নয়। দালাল আইনে অভিযুক্তদের তালিকা এটি। নোট দেয়া সত্ত্বেও মুক্তিযুদ্ধ বিষয়ক...বিস্তারিত

রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজাকারের তালিকা নতুন করে যাচাই-বাছাই করে সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী । আজ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন । বলেন, রাজাকারের তালিকায় ভুল-ত্রুটি নিয়ে ইতোমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সেই সঙ্গে প্রধানমন্ত্রীও এ তালিকা...বিস্তারিত

সীমান্ত রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন: বিজিবিকে প্রধানমন্ত্রী

নিয়মনীতি মেনে সততার সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাজ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজিবির কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমি আশা করব আপনারা নিয়মনীতি মেনে, শৃঙ্খলার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। আপনারা দেশের সীমান্ত রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন। বুধবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে...বিস্তারিত

ভারতের সঙ্গে যৌথ নদী কমিশন বৈঠকও বাতিল করল বাংলাদেশ

সম্প্রতি পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল ও স্থগিতের পর এবার যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকও বাতিল করল বাংলাদেশ। আজ থেকে দিল্লিতে দুই দিনের বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল। সূত্র মতে, মূলত অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয় নিয়ে বার্ষিক এ বৈঠকে এবার পানিবণ্টন চুক্তি সইয়ের লক্ষ্যে ছয়টি অভিন্ন নদীর হালনাগাদ করা তথ্য-উপাত্ত নিয়ে আলোচনার কথা...বিস্তারিত

মিরসরাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মৃতি স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে বিজয় র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। মীরসরাই উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। মীরসরাই শাখার সেক্রেটারী মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনা উদ্বোধনী আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলা সেক্রেটারি মাওলানা...বিস্তারিত

কাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস

আগামীকাল ১৮ ডিসেম্বর ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’। এতে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ । বাংলাদেশের সংবিধান অনুযায়ী ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর প্রথম উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল । ২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয় । গতকার (১৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের স্পেশাল...বিস্তারিত

ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী

মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । গতকাল (১৬ ডিসেম্বন) বিকেলে গণভবনে এ ডাকটিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী । ‘মহান বিজয় দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ । একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করা...বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে হামলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা  অনুষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ৯টার দিকে জেলা পরিষদ ভবন চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সূত্র জানিয়েছে, বিজয় দিবস পালনে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে জেলা পরিষদ। সোমবার বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার আগে একদল দুর্বৃত্ত অনুষ্ঠানস্থলে...বিস্তারিত