হোম গণমাধ্যম হাসপাতালে এটিএম শামসুজ্জামানকে দেখতে গেলেন তথ্যমন্ত্রী
হাসপাতালে এটিএম শামসুজ্জামানকে দেখতে গেলেন তথ্যমন্ত্রী

হাসপাতালে এটিএম শামসুজ্জামানকে দেখতে গেলেন তথ্যমন্ত্রী

9
0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যান।

মন্ত্রী এটিএম শামসুজ্জামানের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি বিশিষ্ট এই অভিনেতাকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসুস্থতার খবর শুনে চিন্তিত। প্রধানমন্ত্রী তার চিকিৎসার খোঁজ-খবর নিতে তাকে পাঠিয়েছেন বলে জানান তথ্যমন্ত্রী।

মন্ত্রী এই অভিনেতার চিকিৎসার প্রতি বিশেষ নজর দেয়ার জন্য উপস্থিত চিকিৎসকদের নির্দেশ দেন। এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল জামানের সঙ্গেও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি চিকিৎসা সেবায় কোনো সমস্যা হচ্ছে কি না- সে বিষয়েও তার সঙ্গে কথা বলে জানতে চান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটিএম শামসুজ্জামান একজন কিংবদন্তি অভিনেতা। সরকার এটিএম শামসুজ্জানের চিকিৎসার জন্য আগেও সহায়তা করেছে, আগামীতেও তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে।

উল্লেখ্য, এটিএম শামসুজ্জামান একুশে পদকপ্রাপ্ত একজন অভিনেতা। তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

(9)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *