fbpx
হোম জাতীয়

জাতীয়

প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মোদি

প্রধানমন্ত্রী শেষ হাসিনাকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দুপুরে ১২টা ২০ মিনিটে শেখ হাসিনাকে ফোন করে শুভেচ্ছা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকেও নববর্ষের শুভেচ্ছা জানান এবং ভারতের জনগণের কাছে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়ার অনুরোধ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই প্রধানমন্ত্রীর...বিস্তারিত

বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার (১ জানুয়ারি) সকালে এ মেলার উদ্বোধন করেন তিনি। পরিবেশ সুশৃঙ্খল রাখতে এবারের মেলায় গতবারের তুলনায় ১৪৭টি স্টল কমিয়ে ৪৮৩টি নির্ধারণ করা হয়েছে। এ বছর ইলেক্ট্রনিক্স, ফার্নিচার, খাদ্যপণ্য, গৃহস্থালী পণ্য, পোশাক, প্রসাধনী, চামড়াজাত পণ্য, পাটপণ্য নিয়ে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে। এবার বিশ্বের ২৩টি দেশের...বিস্তারিত

রাষ্ট্রপতির ৭৫তম জন্মদিন আজ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৫তম জন্মদিন আজ (১ জানুয়ারি)। এ নেতার জন্মদিন পালন করা হবে ঘরোয়া পরিবেশেই। তেমন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বঙ্গভবনে পরিবারের সদস্যদের নিয়ে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করে থাকেন তিনি। কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের কামালপুর গ্রামে ১৯৪৪ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন আবদুল হামিদ। তার বাবা মো. তায়েব উদ্দিন ও মা মোছা. তমিজা...বিস্তারিত

প্রেসিডেন্ট পুলিশ পদক পেলেন মনিরুল ও আলেপ

সেবা, সাহসিকতা এবং বীরত্বপূর্ণ অবদানের জন্য প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পেলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম এবং র‌্যাব-১১ এর মিডিয়া উইং অফিসার সিনিয়র সহকারি পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আলেপ উদ্দিন। ৩১ ডিসেম্বর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গেজেট আকারে এই তালিকা প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন বছর ২০২০...বিস্তারিত

আজ চেঞ্জ টিভির প্রথম বর্ষপূর্তি

সুপ্রভাত বাংলাদেশ। আজ চেঞ্জ টিভি. প্রেসের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। ২০১৯ সালের ১ জানুয়ারি দেশের প্রখ্যাত ইতিহাসবিদ, শিক্ষাবিদ প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেনের হাত ধরে যাত্রা শুরু করে এই গণমাধ্যম। একজন স্বপ্নদ্রষ্টা প্রধান বার্তা সম্পাদক আর এক ঝাঁক মেধাবী তরুণদের নিরলস পরিশ্রমে বছর ঘুরতেই সফলতার দিকপাল উড়িয়েছে চেঞ্জ টিভি.প্রেস। চেঞ্জ টিভি.প্রেস বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল।...বিস্তারিত

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এ ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ...বিস্তারিত

আজ বিদায় নিতে যাচ্ছে ২০১৯

আজ বিদায় নিতে যাচ্ছে ২০১৯। রাত ১২টা বাজলেই আরেকটি খ্রিস্টীয় বছরের সমাপ্তির পর ২০২০ সালের নতুন ভোরের সূর্য দেখা যাবে পৃথিবীর বুকে । নতুন বছরটা কেমন হবে সেই বিবেচনায় বিদায়ী বছরটা কেমন গেল তার হিসাব কষবেন অনেকেই। ভালো, মন্দ, আনন্দ, বেদনার স্মৃতিগুলো আরও একবার রোমন্থন করবেন। একইভাবে জীবনের সব ধরনের নেতিবাচক বিষয়গুলোকে দূরে ঠেলে সুন্দর...বিস্তারিত

সমাবেশে বাধা দেয়ায় কাল বিএনপির বিক্ষোভ

পূর্বঘোষিত সমাবেশে পুলিশ বাধা দেয়ায় আগামীকাল মঙ্গলবার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। সমাবেশটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন। রিজভী বলেন, ‘আজকেও বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিচ্ছে আইনশৃঙ্খলা...বিস্তারিত

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। সোমবার সকাল ৯টায়  তাপমাত্রা  রেকর্ড করা হয়  ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রবিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজ সকাল ১০টায় আবহাওয়াবিদ রাশেদুজ্জামান এ তথ্য জানান। এর আগে সকালে আবহাওয়াবিদ নাজমুল হক জানান, সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। এতে শীতের...বিস্তারিত

চলে গেলেন বাসুদেব ঘোষ

বিশিষ্ট সংগীত পরিচালক বাসুদেব ঘোষ আর নেই। সবাইকে কাঁদিয়ে  রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ দিন থেকে হার্টের সমস্যায় ভুগছিলেন বাসুদেব ঘোষ। রোববার সন্ধ্যায় হঠাৎ করে বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে বারডেম হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাক হয়েছে। পরে রাত সাড়ে ১০টায় তাকে মৃত...বিস্তারিত

দুর্নীতি করলে বিমানে চড়া বন্ধ…বললেন প্রধানমন্ত্রী

দিনরাত পরিশ্রম করে দেশ গড়ছি, কেউ উন্নয়ন বরাদ্দে দুর্নীতি করলে কিছুতেই ছাড় পাবে না। এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন দুটি ড্রিমলাইনার উড়োজাহাজের উদ্বোধন ও তৃতীয় টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বিমানের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে। নিরাপত্তা তল্লাশিতে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।...বিস্তারিত

শাহজালালে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সোয়া দশটায় তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন। একই দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন দুটি বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘অচিন পাখি’ ও ‘সোনার তরীর’ বাণিজ্যিক কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর...বিস্তারিত

আজ জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে আজ। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের সকাল ১০টায় এর উদ্বোধন করবেন। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এটিই প্রথম কাউন্সিল। এদিকে সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। সম্মেলন স্থলের আশেপাশে শোভা পাচ্ছে...বিস্তারিত

সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিকে ২০ দলের সমর্থন

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে মনোনীত প্রার্থীদের সমর্থন জানিয়েছে ২০ দলীয় জোট। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা জানান। নজরুল ইসলাম খান জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে ৩০ ডিসেম্বরে ২০ দল ঢাকায়...বিস্তারিত

সার্বজনীন কীর্তন উদযাপন পরিষদের উদ্যোগে ধর্মীয় মহাসম্মেলন শুরু

শ্রীশ্রী তারক মহানামযজ্ঞ ও ধর্মলীলা কীর্তন এর মধ্য দিয়ে ২৫ ডিসেম্বর বুধবার এ আয়োজন শুরু হয়েছে। সকালে রাজধানীর উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সাবেক ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক অমিত কুমার দাস। এই সম্মেলন চলবে আগামীকাল পর্যন্ত।   অনুষ্ঠানের বাড়তি নিরাপত্তা দিতে ডিএমপির...বিস্তারিত

সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর কর্মকর্তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে যশোর বিমান বাহিনীর একাডেমিতে ৭৬তম বাফা ও ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। শেখ হাসিনা বলেন,...বিস্তারিত

সব দলের সম্মতি না পেলে ইভিএমে ভোট হবে না: নির্বাচন কমিশনার

সব দলের সম্মতি না পেলে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বুধবার সকালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় একথা জানান তিনি। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। ঢাকা উত্তর ও...বিস্তারিত

হামলার দায়ভার নিয়ে ঢাবি প্রক্টরের পদত্যাগ দাবি

গত রোববার (২২ ডিসেম্বর) ডাকসু ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন ছাত্রকে ডাকসু ভবনে নির্মমভাবে পেটানোর ঘটনা নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস । তার প্রতিবাদ জানাতে মঙ্গলবার বিকেলে ঢাবির রাজু ভাস্কর্যে এক সংহতি সমাবেশ আয়োজন করেন সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য । সমাবেশ থেকে বেশ কয়েকটি দাবি ‍তুলে ধরেন সংগঠনের নেতারা । দাবিতে বলা হয় , ১. হামলার দায়ভার...বিস্তারিত

নুরদের ওপর হামলার প্রতিবাদে ৫ দফা দাবি

রোববার ডাকসু ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন ছাত্রকে নির্মমভাবে পেটানোর ঘটনা নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস । তার প্রতিবাদ জানাতে আজ ঢাবির রাজু ভাস্কর্যে এক সংহতি সমাবেশ আয়োজন করেন সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য । সমাবেশ থেকে বেশ কয়েকটি দাবি ‍তুলে ধরেন সংগঠনের নেতারা । দাবিতে বলা হয় , ১. হামলার দায়ভার নিয়ে ঢাবি প্রক্টরকে পদত্যাগ করতে...বিস্তারিত

ঢাকা সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সরকারি দলকে জেতানোর জন্য নির্বাচন কমিশন তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তবে এ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর সোমবার রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান। নির্বাচন কমিশন রোববার ঢাকার দুই সিটি করপোরেশন...বিস্তারিত