হোম জাতীয় প্রেসিডেন্ট পুলিশ পদক পেলেন মনিরুল ও আলেপ
প্রেসিডেন্ট পুলিশ পদক পেলেন মনিরুল ও আলেপ

প্রেসিডেন্ট পুলিশ পদক পেলেন মনিরুল ও আলেপ

11
0

সেবা, সাহসিকতা এবং বীরত্বপূর্ণ অবদানের জন্য প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পেলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম এবং র‌্যাব-১১ এর মিডিয়া উইং অফিসার সিনিয়র সহকারি পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আলেপ উদ্দিন।

৩১ ডিসেম্বর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গেজেট আকারে এই তালিকা প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন বছর ২০২০ সালের ৫ জানুয়ারি রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদকের জন্য মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে এসব পদক তুলে দেবেন বলে কথা রয়েছে।

এর আগে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ এবং ‘প্রেসিডেন্ট পদক (পিপিএম)’ এর জন্য সারা দেশের ১১৮ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যের নাম চূড়ান্ত করে এর পূর্ণাঙ্গ তালিকা পুলিশ সদর দপ্তর থেকে সুপারিশ করে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

(11)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *