রাজধানীতে জেএমবির সদস্য আটক
6
0
রাজধানীর খিলগাঁও এলাকা অভিযান চালিয়ে মো. জোবাইদুল ইসলাম (৩৫) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
আটক জোবাইদুল ইসলাম লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কিসামত মাদাতী (ভোটমারী) এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে র্যাব-৮ এর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ঢাকার খিলগাঁও ফ্লাইওভার টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।
এতে জানানো হয়, জোবাইদুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবির একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। জোবাইদুল স্থানীয় মাদ্রাসায় দাখিল এবং কামিল পাস করে। তারপর ২০০৯ সালে ঢাকায় প্রাইভেটে এলএলবি এবং কামিল পড়াশোনা শুরু করেন। স্থান ও সময় ভেদে বিভিন্ন সময় বিভিন্ন পেশায় করেন।
(6)