fbpx

‘আইপি টিভি ও ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন করতে পারবে না’

‘ইউটিউব চ্যানেল ও আইপি টিভি নিয়মিত সংবাদ পরিবেশ করতে পারবে না। এমনিতেই কোনো টেলিভিশন চ্যানেল যখন অনুমতি পায় শুরুতে তারা সংবাদ পরিবেশনের অনুমতি পায় না। সেজন্য তাদের কিছু প্যারামিটার পূরণ করতে হয়, আবার দরখাস্ত করতে হয়। তারপর তারা সংবাদ প্রকাশের অনুমতি পায়। সুতরাং আইপি টিভির ক্ষেত্রেও অন্যান্য সবকিছু করতে পারবে-কিন্তু সংবাদ পরিবেশনের কাজটি তারা আপাতত...বিস্তারিত

বিপুল ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নাগোরনো-কারাবাখের বিরোধপূর্ণ অঞ্চল নিয়ে যুদ্ধ চলছে। এই যুদ্ধ-সংঘাতে সেনাবাহিনীর অনেক সদস্য হতাহত হয়েছেন বলে স্বীকার করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। পাশিনিয়ান বলেছেন, জনশক্তি ও উপকরণের ক্ষয়ক্ষতি হলেও আর্মেনিয়ার সেনারা এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং প্রতিপক্ষের জনশক্তি ও উপকরণের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার টেলিভিশনে প্রচারিত হওয়া এক ভাষণে পাশিনিয়ান বলেন, আর্মেনিয়ায় ‌‌‌‌‌‌‘বহু হতাহত’...বিস্তারিত

সুপারহিরো চরিত্রে ক্যাটরিনা, নায়ক হবেন কে ?

জনপ্রিয় বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ তার ক্যারিয়ারের প্রথম সুপারহিরো ঘরানার সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছেন। এ ছবিতে যে ভরপুর অ্যাকশন ও দুর্ধর্ষ সব স্ট্যান্ট থাকবে তা তো আর বলার অপেক্ষা রাখে না। নারী কেন্দ্রিক সুপারহিরো ঘরানার এই ছবির পরিচালনা করছেন ‘সুলতান’ খ্যাত গুণী পরিচালক আলি আব্বাস জাফর। ছবিটির প্রি-প্রোডাকশনের কাজের জন্য বর্তমানে পরিচালক দুবাইয়ে রয়েছেন। ২০২১...বিস্তারিত

দুপুরের খাবার নিয়ে মারামারি করে ২১ ইসরায়েলি সেনা আহত !

দুপুরের খাবার নিয়ে ইসরায়েলের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে মারামারিতে ২১ সেনা আহত হয়েছেন। জিভন্তি পদাতিক ডিভিশনের কেটিজিওট প্রশিক্ষণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। সেখানে দুইটি আলাদা কোম্পানির সেনারা প্রশিক্ষণের জন্য ঘাঁটিতে অবস্থান করছিল। মঙ্গলবার এ খবর জানিয়েছে মিডলইস্ট মনিটর। সেনা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানায়, রোববার তারা খাবারের জন্য লাইনে দাঁড়ালে বেদুইন ৫৮৫তম গোয়েন্দা ইউনিটের সদস্যদের...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ৫ হাজার ৬০৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৬০০ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ...বিস্তারিত

সাড়া ফেলেছে নুসরাত ফারিয়ার গান ‘আমি চাই থাকতে’

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া জনপ্রিয় নায়িকা থেকে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন অনেক আগেই। ২০১৮ সালের ‘পটাকা’ গানের পর এবার তার নতুন গান ‘আমি চাই থাকতে’ প্রকাশ করে রীতিমতো ভক্তদের মধ্যে আলোড়ন ফেলেছেন এ নায়িকা। এরই মধ্যে সাড়ে তিন লাখের বেশি বার দেখা হয়েছে। অবশেষে অপেক্ষার প্রহর শেষ  হলো। নায়িকা থেকে গায়িকা নুসরাত ফারিয়ার নুতন গান...বিস্তারিত

ধর্ষণ বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

সমাজে ধর্ষণ বন্ধে ব্যাপক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ভার্চ্যুয়াল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী। ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন,  সবচেয়ে বড় কথা মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা...বিস্তারিত

এবার ডোনাল্ড ট্রাম্পের ছেলেও করোনায় আক্রান্ত !

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের পর করোনা ভাইরাসে আক্রান্ত হলেন, তাদের ১৪ বছরের সন্তান ব্যারন ট্রাম্পও। হোয়াইট হাউসের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেন মেলানিয়া। বলেন, ছেলের কোভিড সংক্রমণ শনাক্ত হলেও তেমন কোনো উপসর্গ নেই। এছাড়া, কিশোর হওয়ার কারণে ব্যারন শারীরিকভাবে বেশ সবল। ফার্স্টলেডি আরও জানান- প্রথমে ব্যারনের টেস্ট নেগেটিভ আসলেও, কয়েকদিন পরই...বিস্তারিত

এমপি নিক্সনের বিরুদ্ধে মামলা করলো ইসি !

ফরিদপুর–৪ আসনের স্বতন্ত্র সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। চরভদ্রাসন উপজেলা পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই মামলা করেছে ইসি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই মামলা করা হয়। এর আগে গতকাল বুধবার নিক্সনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। বুধবার প্রধান নির্বাচন কমিশনার কে এম...বিস্তারিত

করোনা; বাদুরকে দায়ী করার পক্ষে নয় বিজ্ঞানীরা, কিন্তু কেনো ?

ড. ম্যাথিউ বুওরগারেল মাঝেমধ্যেই গ্রামের প্রবীণদের অনুমতি নিয়ে পবিত্র গুহার ভেতরে ঢোকেন। সেখানে যেসব জিন বা প্রেতাত্মা থাকেন, তাদের তুষ্ট করতে উপহার নিয়ে যান। মাস্কে মুখ ঢেকে, সারা গা ঢাকা পোশাক ও তিন পরতের দস্তানা পরে তিনি গুহার অন্ধকারে দড়ির মই বেয়ে নামেন। গুহার এক কুঠুরি থেকে আরেক কুঠুরিতে ঢুকতে তাকে রীতিমত কসরৎ করতে হয়।...বিস্তারিত

রহস্যজনক মৃত্যু; একই পরিবারে ৪ জনের গলাকাটা লাশ !

একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিম (৬)। এ ঘটনায় শাহিনুরের চার মাস বয়সী অপর সন্তান...বিস্তারিত

একাত্তর টিভিকে বয়কট করার ঘোষণা দিলেন আজহারী

যাদের ইসলাম বিদ্বেষ রয়েছে তাদেরকে বয়কট করা সময়ের দাবী বলে ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে যে পোস্ট দিয়েছেন তা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। আজহারী লিখেন, “সংকটে, সংবাদে, সংযোগে— সর্বত্রই যাদের ইসলাম বিদ্বেষ তাদের বয়কট করা সময়ের দাবী। তাই, একাত্তর টিভিকে বয়কট করুন। আমি...বিস্তারিত

‘সাহসী হিরো আলম’ দিয়েই সিনেমা হলগুলো খুলছে !

অর্ধেক আসনে বসার শর্তে আগামী শুক্রবার থেকে  খুলে যাচ্ছে দেশের সব সিনেমা হল। এদিকে সিনেমা হল খোলার দিনেই মুক্তি পাচ্ছে আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘সাহসী হিরো আলম’। বুধবার (১৪ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের জারি করা এক অফিস স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো...বিস্তারিত

বিয়ের দিন হিন্দু স্ত্রীকে নামাজ পড়তে বলেছিলেন শাহরুখ

১৯৯১ সালে বলিউড অভিনেত্রী গৌরিকে বিয়ে করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেই থেকে তাদের একসঙ্গে পথচলা শুরু। চলতি বছর ২৯ তম বছরে পা দিয়েছে তাদের সংসার। সম্প্রতি ভারতের একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে বৈবাহিক জীবনের নানা মজার তথ্য তুলে ধরেন শাহরুখ খান। এমনকি একবার স্ত্রীকে বোরকা পরতে এবং নিজের নাম পরিবর্তন করে আয়েশা রাখার কথাও বলেছিলেন...বিস্তারিত

সারাদেশে সিনেমা হল খোলার অনুমতি

আগামী ১৬ অক্টোবর থেকে দেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। বুধবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৩ জন ও নারী ৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৫৯৩ জনে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৬৮৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৮২ হাজার ৯৫৯...বিস্তারিত

কর মওকুফের আশায় আদালতের দ্বারস্থ রজনীকান্ত

তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। জানা গেছে, চেন্নাইয়ের কোদামবাক্কামে এই অভিনেতার রাঘবেন্দ্র নামের একটি ম্যারিজ হল রয়েছে। সম্প্রতি এই ম্যারিজ হলের জন্য গত ছয় মাসের কর হিসেবে সাড়ে ছয় লাখ রুপি দাবি করেছে গ্রেটার চেন্নাই করপোরেশন (জিসিসি)। কিন্তু এই কর মওকুফ চান রজনীকান্ত। তার আইনজীবী বিজয়ন সুব্রামানিয়ামের মাধ্যমে মাদ্রাজ উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেছেন তিনি। এতে...বিস্তারিত

আফ্রিকার মালির সেনাচৌকিতে সন্ত্রাসী হামলায় ২৫ জন নিহত

আফ্রিকার দেশ মালির দুটি সেনাচৌকিতে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৩ সেনাসদস্যসহ ২৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর। সেনাবাহিনী জানায়, মপতি অঞ্চলে সোকউরা ও প্যারউকৌ সেনাচৌকিতে অতর্কিতে হামলা চালায় অজ্ঞাত বন্দুধারীরা।দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে সোকউরায় ৯ ও প্যারউকৌ চৌকিতে ২ সেনাসদস্য ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে...বিস্তারিত

গণপিটুনিতে নিহত রায়হানের লাশ কবর থেকে তোলার নির্দেশ

সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে গণপিটুনিতে মারা যাওয়া যুবক রায়হান উদ্দিনের লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার আদালত এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে রায়হান উদ্দিনের লাশের পুনঃময়নাতদন্তের আবেদন জানানো হয়।...বিস্তারিত

দুর্গোৎসবে রায় শ্রীপর্নার ‘ঢাক বাজা, কাসর বাজা’ প্রকাশ

দুর্গোৎসব উপলক্ষে প্রকাশ পেয়েছে ভারত-বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রায় শ্রীপর্নার ‘ঢাক বাজা, কাসর বাজা’ শিরোনামের গান। বুধবার (১৩ অক্টোবর) দুপুরে ভিডিও সম্বলিত গানটি শিল্পীর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে (Melodious Shreeporna) আপলোড করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের মেয়ে, গুণি এই শিল্পী ভারতের ক্লাসিক্যাল মিউজিকে গোল্ডমেডেলিস্ট। একাধিকার অ্যালবাম রয়েছে তার। ভারত ও বাংলাদেশের দর্শকদের কাছে বেশ জনপ্রিয় তিনি।...বিস্তারিত