fbpx

ইন্টারনেট ফ্রি-তে পেতে সন্তানকে নিয়ে অদ্ভুত সিদ্ধান্ত !

নিজের সদ্যোজাত সন্তানের নাম কোনও ইন্টারনেট প্রদানকারী সংস্থার নামে রাখবেন ? শুনতে অবাক লাগলেও বাস্তবে কিন্তু এমনটাই ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি এখন বেশ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুইজারল্যান্ডের এক দম্পতি ফ্রি-তে ওয়াইফাই পেতে নিজেদের সদ্যোজাত সন্তানের নাম রেখেছে ইন্টারনেট প্রদানকারী সংস্থার নামে। এজন্য আগামী ১৮ বছর বিনামূল্যে ওয়াইফাই সেবা পাবেন ওই দম্পতি। এই খবর প্রকাশ্যে আসতেই...বিস্তারিত

থামছে না আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধ; নিহত ৭১০

আজারবাইন ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও থামছে না ভয়াবহ যুদ্ধ। এ পর্যন্ত দুটি দেশ একাধিকবার যুদ্ধবিরতি ঘোষণা করেও তা লঙ্ঘন করেছে। হামলা করেছে একে-অপরকে। এই হামলায় সামিরক বাহিনীর সদস্যদের পাশাপাশি শত শত বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ। নারগোনো-কারাবাখ নিয়ে সৃষ্ট এই যুদ্ধে রবিবার আর্মেনিয়ার আরও ৩৭ সেনা সদস্যের মৃত্যু হয়েছে।...বিস্তারিত

‘সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণ’

‘নির্বাচনে অংশগ্রহণের নামে তামাশার নাটক করছে বিএনপি’- এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১৮ অক্টোবর) রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী আরও বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি।’ ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্টের হত্যাকাণ্ড কারবালার প্রান্তরের...বিস্তারিত

আধুনিকতায় ভরপুর ভাসানচর দেখে মুগ্ধ রোহিঙ্গারা, যেতেও প্রস্তুত !

মিয়ানমারে থাকা অবস্থায় প্রতিনিয়ত থাকতেন আতঙ্কে। নিপীড়ন-নির্যাতনে কেটেছে কয়েক যুগ। তারপরও মেলেনি কোনো স্বস্তি। অবশেষে মিয়ানমার সামরিক বাহিনীর লাগাতার নির্যাতনে নিজ দেশও ছাড়তে হলেন রোহিঙ্গারা। ঠাঁই হলো তাদের কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে। সেখানেও নানা চরাই-উৎরায়ে তাদের কেটে গেছে কয়েক বছর। কিন্তু মিলছে না কোনো স্বস্তির ঠিকানা। এমন অবস্থায় সেই রোহিঙ্গাদের কথা চিন্তা করেই বাংলাদেশ...বিস্তারিত

মধ্যবর্তী নয়, বিএনপি ফ্রেশ নির্বাচন চায় : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মধ্যবর্তী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বলেছেন, ‘আমরা মধ্যবর্তী নির্বাচনের কথা বলিনি। আমরাতো ২০১৮ সালের নির্বাচনই মানি না। সেটাকেই অবৈধ বলছি। সেটাকেই বাতিল করার কথা বলছি। আমাদের সব স্টেটমেন্টে একথা বলেছি যে, ওই নির্বাচন আমরা মানি না, ওটা বাতিল করে ফ্রেশ ইলেকশন দেওয়া হোক। ব্যক্তিগতভাবে...বিস্তারিত

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মার্চে বাংলাদেশে আসতে পারেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আগামী বছরের ১৭ বা ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসতে পারেন। ১৮ অক্টোবর রোববার ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসতে পারেন। এদিকে...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ২ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৬৬০ জনে। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৭৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯...বিস্তারিত

শীতে করোনার বিস্তার রোধে চিকিৎসকদের সেবা অব্যাহত রাখার আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন শীতে দেশে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে দৃঢ় সংকল্প ব্যক্ত করে- মহামারি চলাকালে মানবতার সেবা অব্যাহত রাখার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা আশাবাদী যে, আগামী দিনগুলোতেও আমরা এই রোগের আরও প্রবল বিস্তার রোধ করতে সক্ষম হবো। শনিবার (১৭ অক্টোবর) রাতে ভার্চুয়ালি ‘ক্রিটিকাল কেয়ার-২০২০ বিষয়ক প্রথম আন্তর্জাতিক ই-সম্মেলন’ উদ্বোধনকালে একথা বলেন প্রধানমন্ত্রী...বিস্তারিত

মসজিদুল হারামে নামাজ আদায়ের অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ

অবশেষে মক্কার মসজিদুল হারামে নামাজ আদায়ের অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। রোববার (১৮ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেওয়া হয়। বলা হয়েছে, সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত ব্যক্তিরা এখন থেকে ইসলামের পবিত্রতম এই মসজিদে নামাজ আদায় করতে পারবেন। খবর রয়টার্সের। উল্লেখ্য, মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে এতোদিন সেখানে মুসল্লিদের জন্য নামাজ আদায়ের অনুমতি ছিলো না।...বিস্তারিত

চাঁদের বুকে ফোরজি নেটওয়ার্ক স্থাপন করতে যাচ্ছে নকিয়া !

ফিনল্যান্ডের বৃহত্তম কনজ্যুমার ইলেক্ট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া এবার চাঁদে ফোরজি নেটওয়ার্ক স্থাপন করতে যাচ্ছে। মূলত নাসার ৩৭০ মিলিয়ন ডলারের একটি প্রকল্পে ১৪. ১ মিলিয়ন ডলারের কাজ পেয়েছে প্রতিষ্ঠানটি। নাসার চাঁদে নভোচারী পাঠানোর প্রকল্পের আওতায় সেখানে ফোরজি/এলইটি কমিউনিকেশন সিস্টেম তৈরি করবে নকিয়া। পৃথিবীতে ফাইভজি নেটওয়ার্ক চালু থাকলেও সেখানে ফোরজি স্থাপন করা হচ্ছে কেন? প্রশ্ন অনেকেরই। তবে...বিস্তারিত

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৩৮, আটক ৯

মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাচ্চর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের এক এএসআইসহ কমপক্ষে ৩৮ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৯ জনকে আটক করেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকালে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদেরকে রাজৈর, মাদারীপুর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের...বিস্তারিত

নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে ৩ জেলের মৃত্যু

১৮ অক্টোবর রোববার ভোরে নেত্রকোণার বারহাট্টা উপজেলার দশাল এলাকায় ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা জেলে ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, কয়েকজন জেলে রাতে মাছ ধরতে গিয়েছিলেন। পরে তারা রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়েন। এ সময় ওই লাইনে একটি ট্রেন এলে এ দুর্ঘটনা ঘটে।...বিস্তারিত

শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বঙ্গবন্ধুর সঙ্গে শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করা হয়। শহীদ শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ডাক অধিদফতর ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের...বিস্তারিত

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের প্রায় ৪ কোটি

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ছুঁইছুঁই। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৮৯৮ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ১১ লাখ ১৪ হাজার ৬২৭ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার ২১৭ জন। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত...বিস্তারিত

হিরো আলমের সিনেমায় দর্শক উপস্থিতি কম

৪০টি হলে প্রদর্শিত হচ্ছে ‘সাহসী হিরো আলম’। যদিও অধিকাংশ হলে দর্শক উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। কিন্তু হিরো আলম বলছেন ‘সুপারডুপার না হলেও ভালোই চলছে’ তার সিনেমা। ‘গীত’ এবং ‘সংগীত’ হলের ম্যানেজার সবুজ এ প্রসঙ্গে বলেন, সিনেমা মুক্তি পাচ্ছে এই খবর অনেকেই জানেন না। তাই দর্শক উপস্থিতি কম। যে কারণে সকালের শো আমরা বন্ধ রেখেছি।...বিস্তারিত

আমাদের দল শক্তিশালী হয়েছে: ড. কামাল হোসেন

অনেক মানুষ এখন গণফোরামের সদস্য হওয়ার জন্য এগিয়ে আসছেন। এ কারণে দলটি আগের চেয়ে শক্তিশালী হয়েছে। এটি আমাদের জন্য খুবই ভালো লক্ষণ। দেশের জনগণ যেন তাদের মৌলিক অধিকার ভোগ করতে পারে, সে জন্য আমাদের কাজ করতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় বাসা থেকে সংযুক্ত হয়ে এসব...বিস্তারিত

টালবাহানা নয় , সময় হলে নির্বাচন হবে: ওবায়দুল কাদের

মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী টালবাহানার প্রয়োজন নেই। সময় হলেই নির্বাচন হবে। তখন জনগণই ঠিক করবে পরবর্তী সরকার কে হবে। শনিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ‘ডিএমটিসিএল’ এর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, পরপর ৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে...বিস্তারিত

প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন জেসিন্ডা আর্ডান

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় দফায় নির্বাচনে জিতে ইতিহাস গড়লেন জেসিন্ডা আর্ডান। এ নিরঙ্কুশ বিজয়ের পিছনে করোনা ভাইরাস মোকাবেলায় তার নেতৃত্বাধীন সরকারের সফলতা ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত ৭৭ ভাগ ভোট গণনা করা হয়েছে। আর্ডানের মধ্য বামবন্থী লেবার পার্টি ৪৯ ভাগ ভোট পেয়েছে। ১৯৯৬ সালে প্রবর্তিত নতুন রাজনৈতিক ব্যবস্থায় নিউজিল্যান্ডে কোনো দলই সংখ্যাগরিষ্ঠ ভোট...বিস্তারিত

৩ বন্ধু মিলে ধর্ষণ; ফাঁসির দাবিতে সড়ক অবরোধ !

গাজীপুর সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডে (১৫ অক্টোবর) এক তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে গাজীপুরের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। সকাল ১০টা হতে গাজীপুরের শিববাড়ী মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় তাদের পক্ষ থেকে একটিই দাবি জানানো হয়েছে তা হলো ধর্ষণ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে...বিস্তারিত

এমপি নিক্সনের পক্ষ-বিপক্ষ সমাবেশে ১৪৪ ধারা জারি !

ফরিদপুরের সদরপুরে পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। নিক্সন চৌধুরী ও কাজী জাফরউল্লাহ গ্রুপের সমাবেশ ঘিরে এই ধারা জারি করে প্রশাসন। সকাল ১০টায় সদরপুর উপজেলার চত্বরে নিক্সন চৌধুরী ও জাফরউল্লাহ গ্রুপের একই সময়ে ও একই স্থানে সমাবেশকে কেন্দ্র করে সকাল ৯টা থেকে আগামীকাল রোববার সকাল ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।...বিস্তারিত