fbpx

তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীদের চাকরি দিলে বেসরকারি প্রতিষ্ঠান পাবে প্রণোদনা

তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীদের চাকরি দিলে সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান। গণভবন থেকে তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রী বলেন, এক সময় প্রতিবন্ধী শিশু জন্ম নিলে...বিস্তারিত

আবরার হত্যার সঠিক বিচার হয়নি: আসামিপক্ষের আইনজীবীরা

বুধবার (৮ ডিসেম্বর) ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায়ের পর সংবাদমাধ্যমকে এ কথা জানান আসামিপক্ষের আইনজীবী মাহাবুব আহমেদ। তিনি বলেন, এ মামলায় যারা মাস্টারমাইন্ড ছিল তাদের এ মামলায় আনা হয়নি। এ মামলায় বুয়েটের যে অবহেলা ছিল সেটা আমরা যুক্তিতর্কসহ উপস্থাপন করেছি কিন্তু বিজ্ঞ বিচারক সে...বিস্তারিত

গোয়েন্দা নজরদারিতে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর থেকে মুরাদ হাসান গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। একটি নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, মুরাদ আপাতত কিছু দিন দেশের বাইরে গিয়ে থাকার চেষ্টা করছেন। তিনি কানাডা বা অন্য কোনো দেশে যেতে চান। এ পরিস্থিতিতে মুরাদ এক ধরনের গোয়েন্দা নজরে আছেন। তবে বুধবার রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সদ্য...বিস্তারিত

রোকেয়া পদক পেলেন পাঁচ নারী

পাঁচ নারী পেয়েছেন বেগম রোকেয়া পদক। নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে অসামান্য ভূমিকা রাখায় তাদের রাষ্ট্রীয় এ সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক বিতরণ করেন। ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুক্ত হন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তার পক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পদক তুলে দেন।

হার্টের সমস্যায় আবারও হাসপাতালে ভর্তি কাজী হায়াৎ

দেশের খ্যাতিমান পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াতকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। কাজী হায়াৎ নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি হার্টের সমস্যায় ভুগছেন। এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়ে তার ছেলে অভিনেতা কাজী মারুফ বাবার জন্য দোয়া চেয়েছেন। তিনি ফেসবুকে লেখেন, ‘আমার বাবা কাজী হায়াতকে...বিস্তারিত

বিএনপি গণমানুষের অধিকার হরণে চ্যাম্পিয়ন: সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণমানুষের অধিকার হরণে চ্যাম্পিয়ন বিএনপি। তারাই আজ মানবাধিকারের কথা বলছে। বিএনপি নেতাদের কথা এবং কাজে মিল নেই। তারা জনমতের কথা বলেন, অথচ তারা জনমত যাচাইয়ের সাহস রাখেন না-নির্বাচনে অংশগ্রহণে ভয় পান। গণমাধ্যমে বুধবার পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এ সময় ‘বিএনপি...বিস্তারিত

ইন্টারনেটে মুরাদের আপত্তিকর মন্তব্যের ৩৮৭ লিংক চিহ্নিত

মন্ত্রিত্ব হারানো মুরাদ হাসানের ‘কুরুচিপূর্ণ ও অশালীন’ মন্তব্যের মোট ৩৮৭টি অডিও-ভিডিও’র ফেসবুক ও ইউটিউব লিংক চিহ্নিত করার কথা আদালতকে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসি। এর মধ্যে ফেসবুকের লিংক ২৭২টি এবং ইউটিউবের ১১৫টি। ইতোমধ্যে ফেসবুকের ১৫টি এবং ইউটিউব দুটি লিংক অপসারণ করা হয়েছে। এ ছাড়া মুরাদ হাসানের ‘আপত্তিকর’ মন্তব্যের আরও ২০০ লিঙ্ক চিহ্নিত করেছে ফেসবুক, যা...বিস্তারিত

প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই:মাহিয়া মাহি

ওমরাহ থেকে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিজের এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা জানিয়েছেন ঢাকাই ছবির এই নায়িকা। তিনি বলেন, ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এর সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু...বিস্তারিত

আজ সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার কন্যা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজ। ১৯৭২ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। সারাবিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন পুতুল। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য এবং একজন লাইসেন্সপ্রাপ্ত মনোবিজ্ঞানী। সায়মা ওয়াজেদ পুতুল ২০০৮...বিস্তারিত

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে সমলিঙ্গ বিয়ের স্বীকৃতি

অবশেষে সমলিঙ্গ বিয়ের আইনি স্বীকৃতি পেতে চলেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। দেশটির কংগ্রেসে বিপুল ভোটে পাস হয়েছে এই বিল। সবার সমান অধিকার নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, চিলির সিনেট ও নিম্নকক্ষ দুই জায়গাতেই বিপুল ভোটে এই বিল পাস হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো...বিস্তারিত

এবার মুছে গেলো ডা. মুরাদের নাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডা. মুরাদ হাসান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে নিজেকে সরাতে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সেটি গ্রহণ হওয়ার পরদিনই আজ বুধবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য প্রতিমন্ত্রীর বসার কক্ষের দরজায় লাগানো নামফলক থেকে তার নাম সরিয়ে ফেলা হয়েছে। মুরাদ হাসানের ছেড়ে যাওয়া দপ্তরের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আজই তার লেখা নাম সরানো...বিস্তারিত

পেলেকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রাগের বিপক্ষে জোড়া গোল করেছেন পিএসজির তারকা লিওনেল মেসি। ম্যাচের ৩৭ মিনিটের সময় ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট থেকে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। এরপর ৭৪ মিনিটের সময় পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন তিনি। ডি বক্সের ভেতর তাকেই ফাউল করা হলে পেনাল্টি পায় পিএসজি। আর দলের হয়ে এ শট নিতে...বিস্তারিত

‘জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয়, তা আওয়ামী লীগের কাছেও নয়’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জনগণের কাছে যা কিছু গ্রহণযোগ্য নয়, তা আওয়ামী লীগের কাছেও গ্রহণযোগ্য নয়। সরকার তার বিরুদ্ধেই অবস্থান নিবে। সে যদি দলের বা সরকারের হয় তাকে সেখান থেকে অপসারণ করবে। বুধবার ৮ ডিসেম্বর দুপুরে চাঁদপুরে মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, কেউ কেউ কোথাও...বিস্তারিত

মুরাদের সমালোচনা করলেন তসলিমা নাসরিন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির ফাঁস হওয়া অডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। বিকৃত, যৌন হয়রানিমূলক ও নারীবিদ্বেষী বক্তব্য দিয়ে প্রতিমন্ত্রীর পদ হারিয়েছেন ডা. মুরাদ হাসান। অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী তাকে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। এদিকে প্রতিমন্ত্রীর ফোনালাপ ফাঁস নিয়ে কথাসাহিত্যিক তসলিমা নাসরিন তার...বিস্তারিত

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্ৰী ওবায়দুল কাদের বলেছেন, সৃষ্টি থেকেই বিএনপি জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল। ষড়যন্ত্র ও চক্রান্তই তাদের রাজনীতির হাতিয়ার। নির্বাচনে অংশ নিতে ভয় পায়।  বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। সাম্প্রতিক সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের লাগামহীন মিথ্যাচার,...বিস্তারিত

আমার সঙ্গে অন্যায় করা হয়েছে: যুব মহিলা লীগ নেত্রী আরফা মাহমুদ লিনা

‘আমার সঙ্গে অন্যায় করা হয়েছে’- এমনটাই বলেছেন সদ্য সাময়িক বহিষ্কার হওয়া জামালপুর জেলা যুব মহিলা লীগের সহ-সম্পাদক আরফা মাহমুদ লিনা। বহিষ্কারের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাকে যে অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে সেই অভিযোগে আমি কখনও সম্পৃক্ত ছিলাম না। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে।’ লিনা আরও বলেন, ‘বহিষ্কারের আগে আমাকে...বিস্তারিত

উসকানির বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

কারখানায় অশান্ত পরিবেশ সৃষ্টির জন্য বাইরে থেকে উসকানির বিষয়ে শ্রমিকদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অনেক সময় আমরা দেখি—বাইরে থেকে কিছু শ্রমিক নেতা আসে, তারা বা কোনো কোনো মহল উসকানি দিয়ে একটা অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করে। বুধবার ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান এবং মহিলা কর্মজীবী হোস্টেলসহ ৮টি নবনির্মিত স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি...বিস্তারিত

আবরার হত্যার রায় দ্রুত কার্যকর হোক: বুয়েট উপাচার্য

আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে সন্তুোষ প্রকাশ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। সেই সঙ্গে তিনি আসামিদের দণ্ড দ্রুত কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন। বুধবার এ মামলার রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। আবরার ছিলেন বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।...বিস্তারিত

আরব আমিরাতে অফিস সপ্তাহে সাড়ে চার দিন

২০২২ সালের জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সপ্তাহে সাড়ে ৪ দিন অফিস চালু করতে যাচ্ছে দেশটির সরকার। গতকাল মঙ্গলবার দ্যা গার্ডিয়ানের খবরে এই তথ্য জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটি পর্যটন ও বাণিজ্যের জন্য বিশ্বে অত্যন্ত পরিচিত। বর্তমানে আরব আমিরাতের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে দেশটির ফেডারেল সরকার ছুটির নতুন...বিস্তারিত

আলালকে টার্গেট করেছে সরকার: মির্জা ফখরুল

বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলালকে সরকার টার্গেট করে ছাত্রলীগ নেতাকে দিয়ে মামলা করিয়েছে। বুধবার দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ  প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির একজন গুরুত্বপূর্ণ...বিস্তারিত