হোম জাতীয় ‘জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয়, তা আওয়ামী লীগের কাছেও নয়’
‘জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয়, তা আওয়ামী লীগের কাছেও নয়’

‘জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয়, তা আওয়ামী লীগের কাছেও নয়’

0
0

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জনগণের কাছে যা কিছু গ্রহণযোগ্য নয়, তা আওয়ামী লীগের কাছেও গ্রহণযোগ্য নয়। সরকার তার বিরুদ্ধেই অবস্থান নিবে। সে যদি দলের বা সরকারের হয় তাকে সেখান থেকে অপসারণ করবে।

বুধবার ৮ ডিসেম্বর দুপুরে চাঁদপুরে মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কেউ কেউ কোথাও কোথাও বিভিন্ন আচরণ, বিভিন্ন কথার মাধ্যমে নিজেদের বিতর্কিত করছেন। তারা কেউ কেউ সরকারের সাথে সম্পৃক্ত আছেন। এটি নিশ্চয় দুঃখজনক, এবং এটি একেবারই কাম্য নয়।

দীপু মনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ জনগণের দল, শেখ হাসিনার সরকার জনগণের সরকার। অর্থাৎ জনগণ সরকারের কাছে যা কিছু অগ্রহণযোগ্য আওয়ামী লীগের কাছেও তা অগ্রহণযোগ্য।

মাসব্যাপী বিজয় মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ ওয়াদুদসহ আরো অনেকে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *