fbpx

মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি ঝরবে

ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। সাগর উত্তাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোসহ বিভিন্ন জেলায় গুঁড়িগুঁড়ি ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। নদনদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই ফুট বেশি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি-বাতাসে বেড়েছে শীত। জাওয়াদের প্রভাবে রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে রাজধানীবাসী পড়েছে দারুণ বিপাকে। বৃষ্টির কারণে অফিসগামী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা যাতায়াতে ভোগান্তির...বিস্তারিত

হিব্রুতে কোরআন অনুবাদ করছে মিসর

হিব্রু ভাষায় পবিত্র কোরআন মাজিদ অনুবাদের উদ্যোগ নিয়েছে মিসর। পবিত্র এ ধর্মগ্রন্থ নিয়ে ইহুদি প্রাচ্যবিদরা আগে ভুল ব্যাখ্যা দেয়ায় মিসর এ উদ্যোগ নিয়েছে। মিসরের প্রতিভা ও বৃত্তি বিষয়ক (এনডোমেন্ট) মন্ত্রণালয় স্থানীয় সময় এ প্রকল্প গ্রহণের কথা জানায়। এক সংবাদ সম্মেলনে মিসরের ওই মন্ত্রণালয় জানায়, হিব্রু ভাষায় আগে ইহুদিরা পবিত্র কোরআনের যে অনুবাদ করেছে, তাতে অনেক...বিস্তারিত

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব সাজিদুর রহমান

হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা সাজিদুর রহমান। তিনি এর আগে সংগঠনটির প্রথম যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বে ছিলেন। হেফাজতের প্রচার সম্পাদক মুহিউদ্দিন রাব্বানি বলেন, নিয়ম অনুয়ায়ী সংগঠনের শূন্যপদ পূরণ করতে আমরা তাৎক্ষণিকভাবে শুরা কমিটির বৈঠক করে এই সিদ্ধান্ত নিই। সংগঠনের সিনিয়র সদস্য হিসেবে সাজিদুর রহমানকেই সবাই মহাসচিবের দায়িত্ব নিতে অনুরোধ জানান।

১০ নম্বর জার্সি না নেওয়ার কারণ জানালেন মেসি

গত সপ্তাহে সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। ফুটবল ইতিহাসে আর কোনো খেলোয়াড় এই কীর্তি গড়তে পারবে কি না, সেটা সময়ই বলে দেবে। তবে নিকট ভবিষ্যতে যে এটা কেউ ভাঙতে পারবে না, তা নিশ্চিতভাবেই বলা যায়। ব্যালন ডি’অর জয়ের পর সম্প্রতি ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।...বিস্তারিত

তাবলিগ জামাতের ১৫ সদস্য সর্বস্ব হারালেন

কলাপাড়ার মহিপুরে তাবলিগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৫ ডিসেম্বর) ভোররাতে মহিপুর সদর ইউনিয়নের ইউসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি আবুল খায়ের। এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে...বিস্তারিত

সবসময় মানবতার পাশে থাকেন শেখ হাসিনা: পানিসম্পদ উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবসময় মানবতার পাশে থাকেন। তিনি সবসময় মানুষের জন্য কাজ করে চলছেন। তিনি উত্তরাঞ্চলকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।  রবিবার (৫ ডিসেম্বর) সকালে রংপুরের বেগম রোকেয়া মিলনায়তনে আঞ্চলিক চর সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...বিস্তারিত

বধূবেশে নায়িকা রোজিনা

লাল রঙের লেহেঙ্গায় নব বধূবেশে ক্যামেরাবন্দী হয়েছেন এক যুবতী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো ছবিটি এখন ভাইরাল। নব বধূবেশে এই যুবতী কে? ভালো করে খেয়াল করলেই বোঝা যায়, এই রমণী কোনো যুবতী নন, আশির দশকের ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা রোজিনা। ৬৬ বছর বয়সে বধূ সেজে তাক লাগিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। কোনো নাটক বা সিনেমার জন্য রোজিনার...বিস্তারিত

বৃষ্টি শেষে খেলা শুরু মিরপুরে

চলমান মিরপুর টেস্টে আজ (৫ ডিসেম্বর) দ্বিতীয় দিনের শুরু থেকেই বৃষ্টি বাগড়া দেয়। ফলে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। অবশেষে ক্রিকেট সমর্থকদের জন্য সুখবর। বৃষ্টি বন্ধ হয়েছে এবং ধীরে ধীরে মিরপুরের আকাশ থেকে মেঘ সরে যেতে শুরু করেছে। এরই মধ্যে খেলাও শুরু হয়েছে। প্রথম সেশনে তাদের দুটি উইকেট তুলে নিতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়...বিস্তারিত

‘খালেদা জিয়াকে বিদেশ যেতে না দিলে পালাবারও পথ পাবেন না’

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রীকে যদি মুক্ত না করেন, গণতন্ত্রকে মুক্ত না করেন তাহলে কোটি কোটি মানুষ রাজপথে নেমে আসবে। আপনাদের স্বার্থে দেশনেত্রীকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বাইরে পাঠান।  তাকে সুস্থ করে দেশে নিয়ে আসুন।  তা না হলে আপনারা পালাবার পথও পাবেন না। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার...বিস্তারিত

বিএনপিকে নিয়ে এত দুঃস্বপ্ন দেখেন কেন: ফখরুলকে কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি বিএনপির ভুল ছাড়া আর কিছুই দেখতে পান না।  সারাক্ষণ শুধু দুঃস্বপ্ন দেখতে থাকেন।  শুধু বিএনপি-বিএনপি-বিএনপি।  আপনারা বলেন—বিএনপি নাকি নাই, বিএনপি যদি না-ই থাকে তাহলে বিএনপিকে নিয়ে এত দুঃস্বপ্ন দেখেন কেন? খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রোববার রাজধানীর...বিস্তারিত

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হোন: প্রধানমন্ত্রী

চাকরির পেছনে না ছুটে যুবসমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করছি। উদ্যোক্তাদের সিঙ্গেল ডিজিট সুদে ঋণ দেওয়া হচ্ছে। শুধু চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হোন। রোববার শিল্প মন্ত্রণালয় আয়োজিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন আয়োজিত নবম এসএমই পণ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।...বিস্তারিত

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ আছে কিনা খতিয়ে দেখছি: আইনমন্ত্রী

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার কোনো সুযোগ আইনে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রোববার বিচার প্রশাসন ইনস্টিটিউটে আইনজীবীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সঠিক চিকিৎসার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।  তাকে বিদেশ নেওয়ার...বিস্তারিত

এত রাতে হাজারো মানুষ কীভাবে এলো রাস্তায় : কাদের

রাজধানীর রামপুরায় বাসের চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ১০-১২ মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ কোথা থেকে এলো, সঙ্গে সঙ্গে কারা ফেসবুকে পোস্ট দিল এসব নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মানিক মিয়া এভিনিউয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে (বিআরটিএ) শুরু হওয়া সড়ক নিরাপত্তা ও...বিস্তারিত

‘খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগও থাকবে না’

খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগও থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, বেগম জিয়া বেঁচে আছেন বলেই সীমান্তে শত্রুরা এখনো ভয় পায়। তিনি না থাকলে গণতন্ত্র থাকবে না। খালেদা জিয়া বেঁচে না থাকলে...বিস্তারিত

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ ছাত্রদলের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগরের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের শত শত নেতাকর্মী প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...বিস্তারিত

আ.লীগের সাবেক এমপি হানিফ আর নেই

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ হানিফ আর নেই।  শনিবার বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক হানিফ আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি...বিস্তারিত

রামপুরায় লাল কার্ড হাতে নিয়ে আন্দোলন শিক্ষার্থীদের

সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে রাজধানীর রামপুরায় লাল কার্ড হাতে নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।  শনিবার দুপুরে খিলগাঁও মডেল কলেজের শত শত শিক্ষার্থী রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা লাল কার্ড উঁচু করে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সড়কে প্রশাসনকে ঘুষ দিয়ে চালকের...বিস্তারিত

বিদেশে পাঠালেই প্রমাণ মিলবে খালেদাকে বিষ প্রয়োগ করা হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমাকে অনেকে বলেছে, ফেসবুকে দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করা হয়েছে। এ কথা আজকে না হোক কালকে সত্যি প্রমাণিত হবে। এই ভয়ে আপনারা (সরকার) তাকে বিদেশে পাঠাচ্ছেন না। বিদেশে গেলে প্রমাণ হয়ে যাবে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। বরিশাল জিলা স্কুল মাঠে শুক্রবার বিকালে বিএনপি...বিস্তারিত

উচ্চশিক্ষা সনদধারী বেকার তৈরি করতে চাই না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীরা জ্ঞানে-বিজ্ঞানে-প্রযুক্তিতে এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। উচ্চশিক্ষা সনদধারী বেকার তৈরি করতে চাই না। সারাবিশ্বে তারা অবদান রাখবে বিজ্ঞানমনস্ক, দক্ষ, যোগ্য ও বিজ্ঞান প্রযুক্তিতে। একই সঙ্গে মানবিক গুণাবলিসম্পন্ন ও সুনাগরিক হবে তা নয়, তারা বিশ্ব নাগরিক হবে। তেমন মানুষ গড়ার জন্য আমাদের এ শিক্ষায়তনগুলোকে কিছুটা হলেও বর্তমান প্রথাগত পদ্ধতির পরিবর্তন...বিস্তারিত

টিকটকারদের বিরুদ্ধে মামলা করলেন বাদাম গানের সেই গায়ক!

অবশেষে থানায় মামলা করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচণ্ডভাবে ভাইরাল হওয়া বাদাম-বাদাম গানের গায়ক ভারতের বীরভূম জেলার সেই বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। সম্প্রতি প্রবল জনপ্রিয় হয়েছে তার— ‘বাদাম বাদাম, দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ গানটি।  খবর আনন্দবাজার পত্রিকার। অল্প সময়ের মধ্যে গোটা বিশ্বের কয়েক লাখ মানুষ গোগ্রাসে দেখেছেন-শুনেছেন। ফেসবুক, ইউটিউব, ইনস্ট্রাগ্রাম খুললেই...বিস্তারিত