fbpx

সব আসামির নাম না আসায় আপত্তি পরীমনির

মারধর ও যৌন নিপীড়নের মামলায় তিনজনকে আসামি করে পুলিশ যে চার্জশিট দিয়েছে, তাতে এজাহারের ‘অজ্ঞাত পরিচয়’ আসামিদের নাম না আসায় আদালতে আপত্তি জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি এ বিষয়ে ‘নারাজি’ আবেদন করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারক...বিস্তারিত

ব্রাজিলে অমিক্রন শনাক্ত

এবার লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হলো করোনার নতুন ধরন অমিক্রন। দেশটিতে দুজনের শরীরে ধরনটির উপস্থিতি মিলেছে। স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গত ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে এক দম্পতি ব্রাজিলের সাও পাওলো শহরে যান। বিমানবন্দরে নামার সময় তাঁদের কাছে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ...বিস্তারিত

১১ দফা দাবি পূরণ না হলে সড়ক ছাড়বেন না শিক্ষার্থীরা

বাসচাপায় শিক্ষার্থী নাঈম হাসান ও মাঈনুদ্দিন নিহতের বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে আজও রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। এবার ১১ দফা দাবি উত্থাপন করে রাজধানীর রামপুরা ব্রিজের ওপর সড়কে অবস্থান নেওয়া বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণ না হলে আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না।  পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবার বেলা ১১টায় শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেন।...বিস্তারিত

পরীমনির মামলায় জামিন পেলেন নাসির-অমি

হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে মারধর ও যৌন নিপীড়নের মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন আদালত।  বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। এদিন পরীমনি আদালতে উপস্থিত হয়ে চার্জশিটের ওপর নারাজি দেন। অপরদিকে নাসির ও অমি আত্মসমর্পণ করে...বিস্তারিত

ছাত্রদের আন্দোলনে ভর করে একটি মহল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: তথ্যমন্ত্রী

ছাত্রদের আন্দোলনে ভর করে একটি মহল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে গনমাধ্যকর্মীদের সাথে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বাস দুর্ঘটনায় ছাত্র নিহতের ঘটনা পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে গাড়িচাপায় কলেজ ছাত্র মাঈনুদ্দিন নিহতের বিচার ও নিরাপদ সড়কের...বিস্তারিত

খালেদা জিয়ার বিদেশ যেতে বাধা আইন নয়, সরকার: ফখরুল

সরকারই বিএনপি চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার বিষয়ে তারা (সরকার) আইনের কথা বলে।  এই আইনের মধ্যেই বলা আছে, ইচ্ছা করলে সরকার তাকে যেতে দিতে পারে। বাধা আইন নয়, বাধা হচ্ছে সরকার। এই অবৈধ সরকার দেশনেত্রীকে রাজনীতি...বিস্তারিত

যারা গাড়ি ভাঙচুর করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় যারা গাড়ি ভাঙচুর করছে আগুন দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন এবং ধানমণ্ডিতে নির্মাণাধীন জয়িতা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা...বিস্তারিত

বেগম জিয়ার মুক্তির জন্য কঠোর আন্দোলন গড়ে তোলা হবে

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেছেন, রাজশাহীর আজকের এই বিশাল সমাবেশ পণ্ডু করতে প্রশাসনের ব্যক্তিরা নানা অপকৌশল চালিয়েছিল। তিনি সরকারের উদ্দেশে হুঁসিয়ারি উচ্চারণ করে বলেন, গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য তার বিদেশ যাওয়া প্রয়োজন। কিন্তু সুচিকিৎসার অভাবে তার অনাকাঙ্খিত কোনো...বিস্তারিত

রামপুরায় আজও শিক্ষার্থীদের বিক্ষোভ

গাড়িচাপায় কলেজ ছাত্র মাঈনুদ্দিন নিহতের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আজও রাজধানীর রামপুরা এলাকায় সড়ক আটকিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বেলা ১১ টায় শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেয়।  এ সময় শিক্ষার্থীদেরকে বিভিন্ন গণপরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দিতে দেখা গেছে।  পরে বাসগুলোকে ওই স্থানেই আটকে দিচ্ছে তারা। ঢাকা আইডিয়াল স্কুল...বিস্তারিত

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান

আল্লামা নুরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে শূন্য হওয়া মহাসচিব পদে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পেয়েছেন হেফাজতের প্রথম যুগ্ম-মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। সোমবার সন্ধ্যায় নুরুল ইসলাম জিহাদীর জানাজার আগে তাৎক্ষণিক এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে মনোনীত করা হয় বলে জানা গেছে। মাওলানা সাজিদুর রহমান বর্তমানে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শাখার আমিরের দায়িত্ব...বিস্তারিত

হামদর্দ ভৃঙ্গরাজ লঞ্চিং

সুখ্যাত শিল্পপ্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের নতুন প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে । ২৭ নভেম্বর ২০২১, শনিবার লক্ষ্মীপুরে অবস্থিত রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল মিলনায়তনে হামদর্দ ভৃঙ্গরাজ তেলের শুভ উদ্বোধন করা হয়। হামদর্দ ভৃঙ্গরাজ চুল পড়া, চুলের অকাল-পক্কতা, খুশকি, মাথাব্যথা ও অনিদ্রা দূর করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিংবদন্তি উদ্যোক্তা, হামদর্দ বাংলাদেশের চিফ...বিস্তারিত

টাঙ্গাইলের সখিপুরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

টাঙ্গাইলের সখিপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৮২তম শাখা ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল­াহ, এফসিএস, সখিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল ও সখিপুর পৌরসভা মেয়র মুক্তিযোদ্ধা...বিস্তারিত

সুখ্যাত শিল্পপ্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের নতুন প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে

২৭ নভেম্বর ২০২১, শনিবার লক্ষ্মীপুরে অবস্থিত রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল মিলনায়তনে হামদর্দ ভৃঙ্গরাজ তেলের শুভ উদ্বোধন করা হয়। হামদর্দ ভৃঙ্গরাজ চুল পড়া, চুলের অকাল-পক্কতা, খুশকি, মাথাব্যথা ও অনিদ্রা দূর করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিংবদন্তি উদ্যোক্তা, হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন...বিস্তারিত

আরববিশ্বের আরেকটি পরাজয় : হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, মরক্কো এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে নিরাপত্তা, গোয়েন্দা ও সামরিক সহযোগিতা বিষয়ে যে চুক্তি হয়েছে সেটি আরববিশ্বের জন্য আরেকটি পরাজয়। একই সঙ্গে এই চুক্তির তীব্র নিন্দা জানিয়েছে হামাস। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, মরক্কো এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যকার আপস চুক্তি এ অঞ্চলের সরকারগুলোর জন্য নতুন পরাজয়। বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের...বিস্তারিত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে চলছে ভোটগ্রহণ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচন-২০২২ এর ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত। ডিআরইউর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবীণ সাংবাদিক ও দি ফিনান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। সহ সভাপতি পদে চার জন প্রার্থীর মধ্যে রয়েছেন- আবুল বাশার নূরু,...বিস্তারিত

বাসচাপায় নিহত এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন

রাজধানীর রামপুরা বাজারের কাছে বাসচাপায় মাইনুদ্দিন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সোমবার রাতে বিক্ষুব্ধ জনতা অন্তত ১২টি বাসে আগুন দিয়েছে। পরিবারের সদস্যরা সাংবাদিকদের বলেছেন, সোমবারই ছিলো নিহত শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলামের জন্মদিন। তার বাবা রামপুরায় তাদের মহল্লায় চায়ের দোকান পরিচালনা করেন এবং দুই ভাই ও এক বোনের মধ্যে মাইনুদ্দিন সবার ছোট। সোমবার রাত দশটার...বিস্তারিত

শাহরুখ খান আমার কাছে একজনই: সালমান খান

সালমান-শাহরুখের বন্ধুত্বের কথা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবারই জানা। দু’জনেই একে-অপরের একাধিক ছবিতে অভিনয় করেছেন। দীর্ঘকাল ধরেই পেশাগত সম্পর্কের পাশাপাশি বন্ধুত্বও সমানতালে বজায় রেখেছেন সালমান-শাহরুখ। তারা দুজন একে-অপরকে ভাই বলেও সম্বোধন করেন। দুই তারকার বন্ধুত্ব দেখে ইন্ডাস্ট্রির সকলেই বাহবা দেন। এবার ফের প্রকাশ্যে শাহরুখের গুণগান করলেন সালমান । সম্প্রতি কপিল শর্মার শোতে এসে বলিউডের ভাইজান সালমান...বিস্তারিত

আবারো ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি

রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। আগের ছয়বার মেসি এই পুরস্কার জিতেছেন-২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ ও ২০১৯ সালে। বাংলাদেশ সময় সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে এই পুরস্কার ঘোষণা করা হয়। গোল ডট কম জানিয়েছে, সেরা খেলোয়াড় ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। বছরের সেরা ক্লাবের পুরস্কার পেয়েছে চেলসি। ব্যালনের...বিস্তারিত

ইসরায়েলি প্রেসিডেন্ট ইব্রাহিমি মসজিদে প্রবেশ করলেন

পশ্চিম তীরের ইসরায়েলি দখলকৃত অঞ্চলে অবস্থিত ইব্রাহিমি মসজিদ পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৩০ নভেম্বর) মসজিদ পরিদর্শন করেন ইসরায়েলি প্রেসিডেন্ট। তার এমন কাজের নিন্দা জানিয়ে সৌদি আরব এই ঘটনাকে পবিত্রতার স্পষ্ট লঙ্ঘন...বিস্তারিত

গরুকে বিয়ে করে সংসার করছেন খিম হাং

আমি একটি গরুকে বিয়ে করেছি। যে আমাকে চুমো দিয়েছে। আমাকে অনুসরণ করে সিড়ি বেয়ে উপরে উঠে এসেছে। ঠিক যেমনটি আমার স্বামী করতো। মনে হচ্ছে তার আত্মাই যেনো গরুটির মধ্যে আছে- কথাগুলো বলছিলেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার ক্রাতি প্রদেশের বাসিন্দা খিম হাং। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়, ৭৪ বছরের খিম হাং এর স্বামী...বিস্তারিত