fbpx

আবার পেছাল আবরার হত্যা মামলার রায়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় পিছিয়ে দিয়েছেন আদালত। আগামী ৮ ডিসেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর কামরুজ্জামান। আদালত বসার পর রোববার দুপুর সোয়া ১২টার দিকে বিচারক আসামিদের নাম ডেকে জানতে চান তারা উপস্থিত আছেন কিনা। পরে তিনি বলেন,...বিস্তারিত

মন্ত্রীর পদে অনেক কিছু ‘অ্যাডজাস্ট’ করতে হয়: কাদের

মন্ত্রীর পদে থেকে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু ‘অ্যাডজাস্ট’ করতে হয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার জাতীয় সংসদে বিরোধী দলীয় এমপিদের সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এদিন সংসদে মহাসড়ক বিল, ২০২১ পাসের সময় সড়কে তীব্র অরাজকতা, অব্যবস্থাপনা ও প্রাণহানি বিষয়ে তীব্র সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ...বিস্তারিত

কে অর্থ পাচার করে, আমি কেমন করে জানব: অর্থমন্ত্রী

দেশ থেকে অর্থ পাচার কারা করে জানেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।  তিনি বলেন, অনেকে বলেছেন দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে। আমি আপনাদের বলেছি, যারা পাচার করে তাদের তালিকা আমাকে দেন। আমিতো পাচার করি না। আমি বিশ্বাস করি আপনারাও পাচার করে না। সুতরাং পাচার কে করে, আমি জানব কেমন করে,...বিস্তারিত

শেখ হাসিনার জন্যই এগিয়ে যাচ্ছে দেশ: হানিফ

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য মেট্রোরেল, পদ্মা সেতু, পায়রা সমুদ্রবন্দরসহ উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। শনিবার সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ কথা বলেন। হানিফ বলেন, সমালোচনা করতে হবে গঠনমূলক। বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। দেশ...বিস্তারিত

শিক্ষার্থীদের হাফ ভাড়ার জন্য আইন চান রুমিন ফারহানা

শিক্ষার্থীদের জন্য গণপরিবহণে হাফ ভাড়া চালু করতে সংসদে আইন পাস করার দাবি জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। শনিবার জাতীয় সংসদে মহাসড়ক বিল-২০২১ পাশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব দাবি করেন। বিলের আলোচনায় জাতীয় সংসদে উঠে আসে ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়িতে দুজনের মৃত্যু, বাসে হাফ ভাড়া, নিরাপদ সড়কের দাবিতে...বিস্তারিত

সরকারের কাছে ৪ দাবি জানাল হেফাজত

চলমান সংকট নিরসনে সরকারের কাছে ৪ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ওলামা-মাশায়েখ সম্মেলনে এ দাবি জানান হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী। হেফাজতের নায়েবে আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বক্তব্য দেন হেফাজতের মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জিহাদী। চার দফা দাবিগুলো...বিস্তারিত

মাথায় হিজাব দিয়ে তুরস্কের মসজিদে মিথিলা

তুরস্কের ঐতিহাসিক স্থাপনা নীল মসজিদ ও আয়া সোফিয়া দেখে মুগ্ধ হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন থেকে ফেরার পথে বর্তমানে তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থান করছেন তিনি।  ইস্তাম্বুল শহর এবং শহরের বিভিন্ন ঐতিহাসিক মসজিদ ঘুরে দেখছেন জনপ্রিয় এ অভিনেত্রী। তুরস্কের ঐতিহাসিক স্থাপনা নীল মসজিদের সামনে দাঁড়িয়ে সেলফিবন্দি হয়েছেন মিথিলা।...বিস্তারিত

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) জুমার নামাজের পর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান, উপদেষ্টা...বিস্তারিত

‘শেখ হাসিনার কথা ছাড়া বাংলাদেশে একটা গাছের পাতাও নড়ে না’

‘শেখ হাসিনার কথা ছাড়া বাংলাদেশে এখন একটা গাছের পাতাও নড়তে পারে না’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ‘খালেদা জিয়ার জন্য যতটুকু করার করেছি’ সম্প্রতি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষিতে শুক্রবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন। তিনি বলেন, ডাক্তাররা খালেদা জিয়ার একটা অপারেশন করেছিল।...বিস্তারিত

নটর ডেম শিক্ষার্থীর মৃত্যু: গ্রেফতার গাড়িচালক হারুন

সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নটর ডেম কলেজ ছাত্র নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় ঘাতক গাড়িচালক হারুন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।  রাজধানীর যাত্রাবাড়ী থেকে শুক্রবার তাকে গ্রেফতার করেছে র‍্যাব। র‌্যাব জানায়, ডিএসসিসির ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র‌্যাবের গোয়েন্দা দল।  তদন্তকালে র‌্যাবের অভিযানে অভিযুক্ত গাড়ির চালক হারুন...বিস্তারিত

সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম যুবদলের

আগামী ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ব্যবস্থা না করলে গণভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুবদল। এসময় জোর দাবি ওঠে বিএনপি...বিস্তারিত

সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর

জমি দখল, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, জাহাঙ্গীর আলমকে তিন দিনের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন মেয়রের দায়িত্ব পালনের জন্য তিন জনকে দিয়ে প্যানেল গঠন করা হয়েছে। তারা হলেন- আব্দুল আলীম মোল্লা, আয়েশা আক্তার। এর আগে গত ১৯...বিস্তারিত

শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসে হাফ ভাড়া

সারা দেশে শর্তসাপেক্ষে বিআরটিসির বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া ৫০ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত আসলো।   এর আগের দিন বৃহস্পতিবার শিক্ষার্থীদের জন্য বাসে হাফ পাস বা অর্ধেক ভাড়া চালুর বিষয়ে অংশীজনদের সঙ্গে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)...বিস্তারিত

খালেদার চিকিৎসার চেয়ে সরকার পতনের দাবি মুখ্য হওয়া দরকার: গয়েশ্বর

খালেদা জিয়ার চিকিৎসার দাবির চেয়ে সরকার পতনের দাবিটাই বিএনপির নেতাকর্মীদের কাছে ‘মুখ্য হওয়া দরকার’ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মিলিত ছাত্র যুব ফোরাম আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করে তিনি। আয়োজক সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এখন আমাদের...বিস্তারিত

বিদেশে গিয়ে রাজনীতি করতে পারেন খালেদা জিয়া: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অসুস্থতার অজুহাত দেখিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায় বিএনপি। শুক্রবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে এ কথা বলেন তিনি।  এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিদেশে গিয়ে রাজনীতি করতে পারেন খালেদা জিয়া। যেভাবে এখন করছে তারেক রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা খালেদা জিয়ার জন্য প্রদর্শন...বিস্তারিত

কথা বলেছেন খালেদা জিয়া, দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কথা বলেছেন।  তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী। হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে এসে তিনি এ কথা জানান। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভাসানীর পরিবারের ৫ সদস্য খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে...বিস্তারিত

খালেদা জিয়াকে ক্ষমা করে দিতে পারেন রাষ্ট্রপতি: হানিফ

রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইলে খালেদা জিয়াকে ক্ষমা করে দিতেও পারেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।   তিনি বলেন, খালেদা জিয়া যে একজন দণ্ডিত আসামি বিএনপি তা ভুলে গেছে। দণ্ডপ্রাপ্ত আসামি দেশের বাইরে যেতে পারেন না।  তবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইলে তিনি ক্ষমা করে দিতেও পারেন। কিন্তু তার চিকিৎসা...বিস্তারিত

ইসরাইলি স্পাইওয়্যার কোম্পানির বিরুদ্ধে মামলা

ইসরায়েলি স্পাইওয়্যার কোম্পানি এনএসও এবং তাদের মূল প্রতিষ্ঠানের বিরুদ্ধে অ্যাপল এই অভিযোগ এনে মামলা করেছে যে, তারা তাদের হ্যাকিং সরঞ্জাম ব্যবহার করে আইফোন ব্যবহারকারীদের ওপর নজরদারি চালাচ্ছে। এনএসও কোম্পানির পেগাসাস সফটওয়্যার আইফোন এবং অ্যানড্রয়েড দু›ধরনের ফোনেই ভাইরাস ঢুকিয়ে হ্যাক করতে পারে। এ প্রযুক্তি দিয়ে ফোন ব্যবহারকারীর মেসেজ, ফটো এবং ইমেল তারা হাতিয়ে নিতে পারে এবং...বিস্তারিত

রাজধানী ঢাকাসহ ভূমিকম্পে কাঁপলো দেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে মার্কিন সংস্থা ইউএসজিএস-এর ওয়েবসাইটে বলা হচ্ছে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি সৃষ্টি হয়। এর উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠের ৪২...বিস্তারিত

ঢাকার কালীগঞ্জে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালীগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৮১তম শাখা ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা সাউথ জোনপ্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের...বিস্তারিত