fbpx

বাংলাদেশের ইউনানী ওষুধ শিল্পকে এগিয়ে নেবার প্রত্যয়

ইউনানী ঔষধ শিল্পের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক জাতীয় সেমিনার আয়োজন করে বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি । রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে সোমবার বিকেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ইউনানী ওষুধ শিল্পকে শৃঙ্খলার...বিস্তারিত

২৮ নভেম্বর ইতালি আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

বহুল প্রতীক্ষিত ইতালি আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার (২৮ নভেম্বর)  ইতালি আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সংবাদ ইতালিতে এখন টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে। দীর্ঘ প্রায় নয় বছর পর সম্মেলন হতে যাচ্ছে ফলে সম্মেলনকে ঘিরে  নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাসের শেষ নেই। এবারের ত্রিবার্ষিক সম্মেলনে দুটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছেন।...বিস্তারিত

তৃণমূল নেতা সুফিয়ান গ্রেফতার হচ্ছেন?

ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচনি এজেন্ট শেখ সুফিয়ানের আগাম জামিনের আবেদন কলকাতা হাই কোর্টে খারিজ করে দিয়েছেন। এতে তাকে গ্রেফতারে আরও কোনো বাধা রইল না। সোমবার উচ্চ আদালত এ আবেদন খারিজ করে দেন। খবর আনন্দবাজার পত্রিকার। খবরে বলা হয়, ‘ভোট পরবর্তী হিংসা’র ঘটনায় সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সিবিআই। তা নিয়েই হাই...বিস্তারিত

‘আবার রক্তক্ষরণ হলে খালেদার মৃত্যুঝুঁকি বাড়বে’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এরই মধ্যে কয়েকবার রক্তক্ষরণ হয়েছে। সামনে আবার রক্তক্ষরণ হলে খালেদা জিয়ার  মৃত্যুঝুঁকি বেড়ে যাবে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।  রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি নেত্রীর বাসভবন ফিরোজায় ব্রিফিং করে বিএনপির নেত্রীর ব্যক্তিগত চিকিৎসকরা এসব তথ্য জানান। বিএনপি নেত্রীর যকৃত বা লিভারে রক্তক্ষরণ হচ্ছে বলে উল্লেখ করে...বিস্তারিত

হাসপাতালে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন ইয়াসির

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৫৭ রান করে অলআউট বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ রান প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাসের। ফিফটি হাঁকিয়েছে তিনি। ফিফটি হাঁকাতে পারতেন অভিষিক্ত ব্যাটার ইয়াসির আলি রাব্বিও। কিন্তু দুর্ভাগ্যবশত রিটায়ার্ড হার্ট হলে মাঠ ছাড়তে হলো তাকে। ৬ চারে ৭২ বলে ৩৬ রান করে ফেলেছিলেন ইয়াসির। চমৎকার খেলছিলেন। এ সময় শাহিন শাহ আফ্রিদির এক...বিস্তারিত

দেড় বছর পর স্বশরীরে বিচারকাজ শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে

করোনাভাইরাসের কারণে দেড় বছর বিরত থাকার পর স্বশরীরে বিচারকাজ শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে।    সোমবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ ডিসেম্বর থেকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগও ও হাই কোর্ট বিভাগে বিচারিক কাজ পরিচালিত হবে।  এতোদিন ভার্চুয়ালি বিচারকাজ চলছিল। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জ্যেষ্ঠ বিচারকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত...বিস্তারিত

সিরিয়ায় ‘নতুন শহর’ বানাচ্ছে তুরস্ক

২০১১ সালে রাজনৈতিক সংকট মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়াকে ঠেলে দেয় গৃহযুদ্ধের দিকে। এর পর থেকে দেশটিতে হাজার হাজার নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। এবার তাদের জন্য দেশটির ইদলিব প্রদেশে ‘নতুন শহর’ তৈরি করছে তুরস্ক। তুরস্কের সংবাদমাধ্যম হুররিয়াত ডেইলি নিউজ এ তথ্য জানায়। খবরে বলা হয়, তুরস্কের সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরে মেশেদ রুহিন গ্রামে ইতোমধ্যে ৩০ হাজার ঘর...বিস্তারিত

এবার জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ নিয়ে কটূক্তির অভিযোগে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে এ  মামলা দায়ের হয়।  মামলার বাদি ঢাকা আইনজীবী সমিতির সদস্য ওমর ফারুক আসিফ।...বিস্তারিত

নাঈমের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রিট

গণপরিবহণে অর্ধেক ভাড়া কার্যকর করাসহ কয়েকটি দাবিতে রাজধানীর নীলক্ষেত ও শান্তিনগরে সড়কে আজও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরের দিকে নীলক্ষেত ও শান্তিনগরের সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। শান্তিনগরে রাজারবাগ পুলিশলাইনস স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং হাবীবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। দুপুর ১২টার কিছু সময় আগে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক...বিস্তারিত

হেফাজতে ইসলামের মহাসচিব ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। সোমবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নুরুল ইসলামের ছেলে মোর্শেদ বিন নূর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নুরুল ইসলাম জিহাদী গতকাল রবিবার হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। মোর্শেদ বিন নূর বলেন, ‘ঢাকার খিলগাঁওয়ে বাবার প্রতিষ্ঠা করা...বিস্তারিত

খালেদা জিয়ার মৌলিক অধিকার হরণ করেছে সরকার: রিজভী

সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।  তিনি বলেছেন, ‌খালেদা জিয়ার চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার হরণ করেছে সরকার।  এদেশে খুনের আসামির সাঁজা মওকুফ হলেও গণতন্ত্রের নেত্রীর মুক্তি মিলছে না।  কারণ, সরকার খালেদা জিয়াকে ভয় পায়। সোমবার দুপুরে রাজধানীর শান্তিনগর বাজারে খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে...বিস্তারিত

১৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

তাইজুলের ঘূর্ণিতে লণ্ডভণ্ড হয়ে গেল পাকিস্তানের প্রথম ইনিংস। একাই ৭ উইকেট নিজের ঝুলিতে জমা করলেন তাইজুল।  ২৮৬ রানেই গুঁড়িয়ে গেল পাকিস্তানের ইনিংস। ৪৪ রানের লিড পেল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ১৫ রান জমা করতেই ৩ উইকেট নেই টাইগারদের। দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারেই সাদমান ও শান্তকে সাজঘরে ফেরান পেসার শাহিন শাহ...বিস্তারিত

মেসিকে টপকে ব্যালন ডি’অর জিততে পারেন লিওয়ানদোস্কি!

আগামীকাল ঘোষণা করা হবে ফুটবলের এই প্রজন্মের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার ব্যালন ডি’অর বিজয়ীর নাম। গত বছর করোনার কারণে বাতিল হয়ে যাওয়ায় এবারের আয়োজন নিয়ে রয়েছে বাড়তি উত্তেজনা। বিশেষ করে টানা এক দশক এই পুরস্কারটিকে নিজেদের সম্পদ বানিয়ে ফেলা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাপিয়ে সবচেয়ে বেশী যে নামটি উচ্চারিত হচ্ছে তিনি হলেন বায়ার্ন মিউনিখের পোলিশ...বিস্তারিত

১৮ কোটি মানুষের জন্য বেগম জিয়ার সুস্থতা দরকার : ফখরুল

শুধু বিএনপির জন্য নয়, খালেদা জিয়াকে দরকার ১৮ কোটি মানুষের জন্য মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যদি সত্যিকার অর্থে শান্তি চান, স্থিতিশীলতা চান, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান। তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দরকার হবে। অন্যথায় কেউ এখানে শান্তি-স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবো না। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা...বিস্তারিত

এখনও পলাতক আবরার হত্যা মামলার ৩ আসামি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বী হত্যা মামলার রায় ঘোষণার জন্য করা হবে আজ। রোববার সকাল সাড়ে ৯টায় হত্যা মামলায় গ্রেফতার ২২ আসামিকে কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়েছে। এ মামলার তিন আসামি এখনও পলাতক রয়েছেন। তারা হলেন বুয়েট শিক্ষার্থী মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ। সংশ্লিষ্ট...বিস্তারিত

সুইজারল্যান্ড না গিয়ে দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

সুইজারল্যান্ডে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  শনিবার রাতে দুবাই থেকে একটি ফ্লাইটে দেশে ফিরেন তিনি। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্বব্যাপী আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে দেশে ফিরে এসেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। গতকাল শনিবার সুইজারল্যান্ডের...বিস্তারিত

লাইফ সাপোর্টে হেফাজত মহাসচিব নূরুল ইসলাম

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূরুল ইসলামকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শনিবার রাতে অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বিকালে জাতীয় প্রেসক্লাবে হেফাজতের ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য রেখেছিলেন তিনি। মাওলানা নূরুল ইসলামের ছেলে মাওলানা রাশেদ বিন নূর জানান, অতিমাত্রায় পেরেশানি ও লাগাতার ব্যস্ততার কারণে বিশ্রামের অভাব...বিস্তারিত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় গুলশান বিএনপির চেয়ারপারসনের বাসভবনে এ সংবাদ সম্মেলনে হবে। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসকরা বক্তব্য রাখবেন। চেয়ারপারসনের মিড়িয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি যুগান্তরকে জানান, সংবাদ সম্মেলনে ম্যাডামের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের...বিস্তারিত

প্রধানমন্ত্রী শফী সাহেবকে অত্যন্ত ভালোবাসতেন: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী বলেন, আপনাদের মতো আমাদের প্রধানমন্ত্রীও শফী সাহেবকে অত্যন্ত ভালোবাসতেন। আপনাদের নিয়ে চিন্তা করেন। আপনাদের যে ভুল ধারণা আছে—আপনারা উপলব্ধি করতে পারবেন, আসলেই এগুলো ভুল ধারণা। তিনি বলেন, কুরআন ও হাদিসের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন সরকার পাস করেনি এবং করবে না। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদা। শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম আয়োজিত ইসলাম অবমাননাকারীদের...বিস্তারিত

শিক্ষার্থীদের হাফপাস দিতে হবে: ফখরুল

শিক্ষার্থীদের চলমান হাফ পাসে দাবিতে চলমান আন্দোলনে সমর্থন দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে বলেন, শিক্ষার্থীদের হাফ পাশ দিতে হবে, না হলে এই গণবিরোধী সরকারকে বিদায় নিতে হবে। রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা...বিস্তারিত