fbpx

খালেদাকে বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না ফ্যাসিবাদি সরকার: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত এই নেতা আমাদের সাহস, শক্তি ও গণতন্ত্রের প্রতীক।  তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের বিদেশে উন্নত চিকিৎসা দরকার। কিন্তু ফ্যাসিবাদি সরকার তাকে এখন পর্যন্ত বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। তাই আমরা তার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে অনশন কর্মসূচি...বিস্তারিত

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির গণঅনশন

বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছেন দলের নেতাকর্মীরা।  শনিবার সকাল ৯টায় কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। গণঅনশনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটিসহ শীর্ষপর্যায়ের সব নেতারা অংশ নিয়েছেন। এদিন সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের নিচতলায় অবস্থান নিতে শুরু...বিস্তারিত

মেয়র জাহাঙ্গীর আলমকে বহিষ্কার

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের প্রাথমিক সদস্য পদ বাতিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

অনশনের নামে অরাজকতা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির গণঅনশনের বিষয়ে আমাদের কিছু বলা বা করার নেই। তবে অনশনের নামে কেউ রাস্তায় নেমে অরাজকতা করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। শুক্রবার বিকালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার নাজনীন স্কুল মাঠে ৯৯ নম্বর ওয়ার্ডের সব ইউনিট আওয়ামী লীগের সম্মেলনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,...বিস্তারিত

​বিশ্বে নতুন করে বাড়ছে করোনা

শীতের আগমনের মধ্যে আবারো বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণ সংখ্যা বাড়ছে। ইউরোপ ও আমেরিকা জুড়ে এই সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। করোনার সংক্রমণ নিয়ে বেশ শঙ্কায় বিশ্ব সংস্থাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পর্যন্ত বিশ্বব্যাপী ২৫ কোটি ৪৮ লাখ লোক করোনা সংক্রমিত হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৫৫ হাজার ৯৪৬ জন নতুন করে আক্রান্ত হয়েছে।...বিস্তারিত

‘খালেদা জিয়ার টার্গেট সবসময় আমি’

নির্বাচনে বিএনপির ভরাডুবির প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন, বিএনপিকে কোন আশায় মানুষ ভোট দেবে? পলাতক আসামি যে দল চালায় জনগণ তাদেরকে কি আশায় ভোট দেবে? শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সভাপতিত্বকালে দেওয়া প্রারম্ভিক বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এরা দেশের গরিবের টাকা লুট করে...বিস্তারিত

বিশ্বরেকর্ড গড়লেন গাপটিল

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের চলমান সিরিজে বিশ্রামে আছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। তার বিশ্রামের সুযোগটাই বুঝি নিয়েছেন ভারত সফররত মার্টিন গাপটিল। নিউজিল্যান্ড-ভারত সিরিজের দ্বিতীয় ম্যাচে কোহলিকে দুইয়ে ঠেলে দিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটা নিজের করে নিয়েছেন কিউই এই ব্যাটার। গতকাল শুক্রবার রাঁচিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে কোহলির থেকে ১০ রান পিছিয়ে ছিলেন গাপটিল।...বিস্তারিত

টঙ্গীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

গাজীপুরের টঙ্গীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকালে টঙ্গী পশ্চিম থানা যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন থানা যুবদলের আহ্বায়ক ভিপি আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বসির উদ্দিন। থানা যুবদলের সদস্য সচিব সাজেদুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন...বিস্তারিত

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপ শেষে এবার বাংলাদেশের সামনে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। আর কিছুক্ষণ পরই মিরপুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ইতোমধ্যে হয়ে গেছে টস। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের পর বাংলাদেশ দলে হয়েছে ব্যাপক রদবদল। নেই প্রায় ছয় সিনিয়র ক্রিকেটার। তারণ্যে ঠাসা দল নিয়ে অভিজ্ঞ পাকিস্তানের মোকাবেলা করতে...বিস্তারিত

ইসরাইলের প্রেসিডেন্টের সঙ্গে যে কথা হলো এরদোগানের

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  টেলিফোন কথোপকথনে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিভিন্ন ইস্যুতে মতের ভিন্নতা দূর করা সম্ভব।  খবর আলজাজিরার। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে ব্যতিক্রমী এই টেলি কথোপকথন হয়।  দুদেশের সাধারণ স্বার্থ রক্ষায় এই সংলাপ নিয়মিত চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হন এরদোগান ও আইজ্যাক। টেলি...বিস্তারিত

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক বলেই বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন। ব্যক্তিগত একজন চিকিৎসক জানান, বেগম জিয়া ‘ডিকম্পেনসেটেড লিভার’ রোগে ভুগছেন। অর্থাৎ তার লিভার প্রায় অকার্যকর অবস্থায় এসে উপনীত হয়েছে। বিএনপি বলেছে, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। এমন বাস্তবতায় দলের নেতা-কর্মীরা দলীয় নেত্রীর...বিস্তারিত

সবকিছুর দাম কমিয়েছি, আর কত: প্রধানমন্ত্রী

সার থেকে শুরু করে সবকিছুর দাম কমানো হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে সার ৯০ টাকা ছিল, সেই সার ১৫-১৬ টাকায় আমরা পৌঁছে দিচ্ছি। প্রতিটি ক্ষেত্রে আমরা তাদেরকে (কৃষক) সব রকম সহায়তা দিচ্ছি।’ গ্লাসগোতে কপ-২৬ সম্মেলন, যুক্তরাজ্য ও ফ্রান্সে সদ্যসমাপ্ত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বুধবার বিকাল ৪টায়...বিস্তারিত

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দেড় মাস ধরে বাড়ছিল। এতে উৎপাদনকারীরা বিপুল মুনাফা করলেও ক্ষতিগ্রস্ত হচ্ছিল ভোক্তারা। এটা নিয়ে সৃষ্ট অস্থিরতার পর অবশেষে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম।  এ দাম কমার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে কৃতিত্ব দেওয়া হচ্ছে। খবর সিএনএন অনলাইনের। বর্তমানে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ও ব্রেন্ট অপরিশোধিত...বিস্তারিত

রাজনীতির বাইরে গিয়ে খালেদা জিয়াকে বাঁচান: ফখরুল

রাজনীতির বাইরে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ সাবেক প্রধানমন্ত্রী জীবনমৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন। তার চিকিৎসার ব্যাপারে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। তাকে অসুখগুলো থেকে সারিয়ে তোলার মতো তারা পুরোপুরি ইকুইপ্‌ড নন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি...বিস্তারিত

খালেদা জিয়ার কিছু হলে দায়ভার সরকারের: আফরোজা আব্বাস

বেগম খালেদা জিয়াকে সরকার তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার কিছু হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় তিনি বলেন, জেল-জুলুম হতে পারে কিন্তু চিকিৎসাও তো তার নাগরিক অধিকার। যে মামলায় বেগম জিয়া জেলে আছেন এটি মিথ্যা মামলা, একই ধরনের মামলা সরকার...বিস্তারিত

জাতির পিতার নামে বিশ্ববিদ্যালয় হবে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলতে একটি আইনের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। শিক্ষামন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল-২০২১’ উত্থাপন করেন। পরে এটি এক মাসের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে জাতীয় সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো...বিস্তারিত

খালেদা জিয়াকে বিদেশে নিতে গণঅনশনে নামছে বিএনপি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসা দেওয়ার দাবিতে দলীয় কর্মসূচিও ঘোষণা করেছেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, ২০ নভেম্বর সারা দেশে গণঅনশন পালন করবেন বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার দলের সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, খালেদা...বিস্তারিত

ধর্ম যার যার উৎসব সবার : নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ধর্ম যার যার, উৎসব সকলের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকলে যার যার ধর্ম পালন করতে স্বাধীনতা নিশ্চিত করছেন। তিনি বলেন, সম্প্রতি একটি কুচক্রী মহল হিন্দুদের প্রধান ধর্মীও উৎসবে অপপ্রচার চালিয়ে দেশের...বিস্তারিত

লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত নগরী

লাহোরকে বিশ্বের সবচেয়ে দূষিত নগরী ঘোষণা করা হয়েছে। একটি বায়ুমান পর্যবেক্ষক সংস্থা বুধবার (১৭ নভেম্বর) এ ঘোষণা দেয়। এদিকে তীব্র ধোঁয়াশায় আচ্ছন্ন শহরবাসী  এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে। সুইস টেকনোলজি কোম্পানি আইকিউ এয়ার লাহোরের বায়ুমানের স্তর ৩৪৮ ঘোষণা করেছে। অথচ বায়ুমানের বিপদজনক স্তর ৩০০। এ প্রেক্ষিতে নগরীর বাসিন্দা মোহাম্মদ সায়িদ...বিস্তারিত

খালেদা জিয়ার প্রতি মানবতা দেখিয়েছি: শেখ হাসিনা

নিজের ক্ষমতাবলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে বাসায় থাকতে দিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার প্রতি আমি মানবতা দেখিয়েছি। আমার হাতে যেটুকু পাওয়ার সেটুকু দেখিয়েছি। যুক্তরাজ্যে অনুষ্ঠিত ২৬তম বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলন (কপ২৬) ও ফ্রান্স সফর নিয়ে বুধবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী। এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে...বিস্তারিত