fbpx

টিভি নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করলো তালেবান

আফগানিস্তানে তালেবান সরকারের জারি করা নতুন নির্দেশ অনুযায়ী টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া টেলিভিশনের পর্দায় হাজির হবার সময় নারী সাংবাদিক এবং উপস্থাপিকাদেরও হিজাব পরার নির্দেশ দেওয়া হয়েছে, তবে কোন ধরনের হিজাব ব্যবহার করতে হবে সে বিষয়ে ওই নির্দেশিকায় সুনির্দিষ্ট করে কিছু বলা নেই। সাংবাদিকরা বলছেন কিছু নিয়ম অস্পষ্ট এবং ব্যাখ্যার প্রয়োজন রয়েছে।...বিস্তারিত

জমির ধানকাটা বন্ধ ,গোখরা সাপের ভয়ে

গোখরা সাপ আতঙ্কে ঘুম হারাম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক বাড়ির অর্ধশত সদস্যের। আর আতঙ্কে গোটা উপজেলা সদরের হাজার পাঁচেক মানুষ। এমনকি সাপের ভয়ে বন্ধ রয়েছে জমির ধানকাটাও। এই অবস্থা চলছে গত ১৫ দিন ধরে। রাস্তায় বের হলেই মুখোমুখি হতে হচ্ছে সাপের। এতে মানুষের চলাচলে চরম ভয় ও উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। উপজেলা সদরের চারদিকে কার্বলিক এসিড ছিটানো...বিস্তারিত

আজ মান রক্ষার লড়াই

বাংলাদেশের মলিন পারফরম্যান্সে সিরিজকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। করোনা মহামারিতে দীর্ঘ বিরতির পর দর্শকরা গ্যালারিতে ফিরলেও বাংলাদেশ দলটা মাথা তুলে দাঁড়াতে পারছে না। টি-টোয়েন্টিতে টানা হারের মিছিলে দলটাই দুর্বিপাকে পড়ে গেছে। বিশ্বকাপসহ সাত ম্যাচের পরাজয়ে এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষের দুয়ারে বাংলাদেশ দল। ইতোমধ্যে দুই ম্যাচ জিতে সিরিজটা বগলদাবা করে নিয়েছে পাকিস্তান।...বিস্তারিত

বেয়াদব তসলিমা নাসরিন তো নিজেই সংবেদনশীল না: প্রিন্স মাহমুদ

কান চলচ্চিত্র উৎসব ঘুরে দেশে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এ সিনেমা দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। তবে রবিবার (২১ নভেম্বর) আজমেরী হক বাঁধন অভিনীত এ সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে হইচই ফেলে দেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিন। সিনেমাটির  কড়া সমালোচনা করেন তিনি। তার এমন সমালোচনা সঠিক মনে হয়নি গুণী...বিস্তারিত

মৃত লাশ ৭ ঘণ্টা পর মর্গের ফ্রিজারে নড়ে উঠলো

ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন সুরেশ কুমার। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারা যাওয়ার লাশ হাসপাতাল মর্গের ফ্রিজারে রাখা হয়। ছয়-সাত ঘণ্টা পর ময়নাতদন্তের অনুমতির জন্য পরিবারের সদস্যদের ডাকা হয়। তাদের মধ্যে সুরেশের শ্যালিকা মধুবালা খেয়াল করেন দেহটি নড়ছে। তখনই তারা বিষয়টি চিকিৎসককে জানান।...বিস্তারিত

আইপিটিভিকে আইপি বেইজড ভিডিও প্রোগ্রাম (IPBVP) করা হয়েছে

ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন (আইপিটিভি)-এর নাম পরিবর্তন করে আইপিভিত্তিক ভিডিও প্রোগ্রাম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)-এর এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের উপ-পরিচালক আশফাক আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ২৫৫তম কমিশন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আইএসপি লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে দেওয়া আইপি-ভিত্তিক ডাটা সার্ভিস হিসেবে আইপিটিভি সার্ভিসের...বিস্তারিত

ধর্ষণের হুমকি দেওয়া সেই চালক-হেলপার আটক

বদরুন্নেসা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া ঠিকানা পরিবহনের চালক ও হেলপারকে আটক করেছে র‍্যাব। রোববার রাত ৮টার দিকে র‍্যাব সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল ও হেলপার মো. মেহেদী...বিস্তারিত

গাজীপুরের কালিয়াকৈরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

গাজীপুরের কালিয়াকৈরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৮০তম শাখা ২১ নভেম্বর ২০২১, রবিবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য...বিস্তারিত

খালেদা জিয়ার জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দেশ ও বিদেশের চিকিৎসকরা বলেছেন- খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে। অথচ এ দেশের আইনমন্ত্রীসহ সরকার মিথ্যাচার করছে। তারা ৪০১ ধারার দোহাই দিচ্ছেন। অথচ এই ধারার বলে সরকার ইচ্ছা করলেই খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে পারেন।...বিস্তারিত

শাহরুখ খান নতুন ক্রিকেট দল কিনলেন

খেলার দুনিয়ায় আবারো নতুন দল কিনলেন শাহরুখ খান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি এবার এমিরেটস ক্রিকেট বোর্ডের এমিরেটস টি ২০ লিগেও নতুন ফ্র‍্যাঞ্চাইজি কিনলেন কিং খান। জানা গেছে, একা শাহরুখ নন মুম্বাই ইন্ডিয়ানসের মালিক নীতা অম্বানিও নাকি দল কিনেছেন এই নতুন লিগে। এই দুই তারকা ছাড়াও দিল্লি ক‍্যাপিটালসের কিরণ কুমার গান্ধী এবং ফাইনান্সিয়াল সার্ভিসেস কোম্পানি...বিস্তারিত

স্বরাষ্ট্রমন্ত্রীকে ৫ রাজনৈতিক দলের স্মারকলিপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে স্মারকলিপি দিয়েছেন ২০-দলীয় জোটের শরিক পাঁচটি দলের নেতারা।  রোববার দুপুরে জোটের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ স্মারকলিপি দেয়। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি যুগান্তরকে বলেন, বিদেশে খালেদা জিয়ার সুসিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা স্মারকলিপি দিয়েছি।...বিস্তারিত

সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর ও ধর্ষণের হুমকি প্রদানকারী বাসচালকের সহকারীকে গ্রেফতারের দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ রবিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে বকশীবাজার মোড় অবরোধ করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাকি ৬ কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন। অবরোধের কারণে ওই সড়কের...বিস্তারিত

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক হিসাবে গড়ে উঠেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জাতি গঠনমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। এভাবে সশস্ত্র বাহিনী...বিস্তারিত

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ঢাকায় আসছেন আজ

বাংলাদেশে আসছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ রোববার তিনি ঢাকায় পৌঁছবেন।  পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট চার দিনের সফরে আসছেন। সফরে তার সঙ্গে দেশটির দুজন মন্ত্রী ও পররাষ্ট্র সচিব থাকবেন। তার এ সফরে মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান তথা...বিস্তারিত

শেখ হাসিনা বললে বিনা কারণে ফাঁসিতে ঝুলব: মেয়র জাহাঙ্গীর

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনা যদি বলেন আমি বিনা কারণে ফাঁসিতে ঝুলব। আমাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার করলেও আমার আপত্তি নাই। আমি পদ-পদবি চাই না। আমি আওয়ামী লীগের সমর্থক হিসেবে বাঁচতে চাই। ’ গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের প্রাথমিক...বিস্তারিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ২০-দলীয় জোট নেতারা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন ২০-দলীয় জোটের নেতারা।  রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জোটের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে দুপুর সাড়ে ১২টায়...বিস্তারিত

হাফ ভাড়া নি‌তে অসম্ম‌তি-ছাত্রী‌কে ধ র্ষ‌ ণের হু’ম‌কি!

বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের কয়েকজন ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বাস চালকের সহকারীর বিরুদ্ধে। এর প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজ রবিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে বকশিবাজার মোড়ে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সড়কে বসে অবস্থান নেন তারা। সড়ক অবরোধের কারণে ওই সড়কের আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের...বিস্তারিত

এখন যা করতে পারেন গাজীপুরের মেয়র…

দল থেকে বহিষ্কারের পর গাজীপুর সিটি করপোরেশনে জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কিনা তা নিয়ে জোর আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে, সিটি করপোরেশন আইন অনুযায়ী, দল থেকে বহিষ্কার হলেও মেয়র পদে থাকতে আইনগত বাধা নেই। তবে সরকার চাইলে অন্য কৌশলে তাকে অপসারণ করতে পারে। এতে তিনটি পথ খোলা আছে। শুক্রবার গাজীপুর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর...বিস্তারিত

ডিআরইউ লেখক সম্মাননা পেলেন মানিক

লেখক ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিককে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) লেখক সম্মাননা ২০২১ প্রদান করা হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা স্ক্রেস্ট, উপহার সামগ্রী, বই ও নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিআরইউ এর সভাপতি মুরসালিন নোমানী এবং প্রচার প্রকাশনা সম্পাদক...বিস্তারিত

কবি সুফিয়া কামালের ২২তম মৃত্যুবার্ষিকী আজ

বরেণ্য কবি নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ সুফিয়া কামালের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৯ সালের এই দিনে তিনি ঢাকায় ইন্তেকাল করেন। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে তার মৃত্যুবার্ষিকী পালন করবে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, কবি সুফিয়া কামালের জীবনাদর্শ ও সাহিত্যকর্ম বৈষম্যহীন-অসাম্প্রদায়িক সমাজ...বিস্তারিত