fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

২ হাজার কোটি টাকার সফটওয়্যার কিনবে সরকার: পলক

আগামী ২ বছরে দেশীয় সফটওয়্যার কোম্পানি থেকে ২ হাজার কোটি টাকার সফটওয়্যার কিনতে চায় সরকার। এতে দেশীয় উদিয়মান উদ্যোক্তারা সুরক্ষা পাবে। পাশাপাশি দেশেই সেবা দিয়ে কোম্পানিগুলো বৃহৎ আকারে কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরে দেশের বাইরে আরো কাজ করতে পারবে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত বেসিস সফট এক্সপো-২০২০...বিস্তারিত

আজীবন প্রেসিডেন্ট থাকার বাসনা ট্রাম্পের!

মার্কিন যুক্তরাষ্ট্রের আজীবন প্রেসিডেন্ট থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার অফিসিয়াল টুইটার একাউন্টে একটি ভিডিও প্রকাশ আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। ভিডিওর ক্যাপশানে তিনি লিখেছেন, এই ভিডিও কখনো পুরনো হবে না। ট্রাম্প এর আগেও দুবার একই ভিডিও প্রকাশ করেছিলেন। গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট প্রথম ভিডিও প্রকাশ করার পর নিজের পুরনো আরেকটি টুইটার বার্তা পুনঃপ্রকাশ...বিস্তারিত

প্রেম প্রত্যাখ্যান করায় কলেজ শিক্ষিকাকে পুড়িয়ে হত্যা!

পশ্চিমবঙ্গের নাগপুরে প্রকাশ্যে রাস্তায় এক কলেজ শিক্ষিকাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে এক যুবক। হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে মারা গেছেন ওই তরুণী। ২৪ বছরের ওই তরুণী কলেজে শিক্ষকতা করতেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জি-নিউজ। পুলিশ সূত্রের বরাতে খবরে বলা হয়, ২৭ বছরের বিকাশ নাগরালে নামে অভিযুক্ত যুবক দীর্ঘদিন তরুণীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বছরখানেক...বিস্তারিত

এক পরিবারে ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত

একটি পরিবারের নয়জন সদস্যই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একসঙ্গে খাবার খেয়ে তারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এমনটাই হংকংয়ে। জানা গেছে, ওই পরিবারের সদস্যরা সবাই হটপট মিল ভাগাভাগি করে খেয়েছিলেন। জানুয়ারির শেষের দিকে একটি পার্টিতে অংশ নিয়েছিলেন তারা। সেখানেই হটপট মিল থেকে খাবার খেয়েছিলেন তারা। চীনের নববর্ষ উপলক্ষে ওই পার্টির আয়োজন করা হয়েছিল। প্রথমে ২৪...বিস্তারিত

গুরুর নাম জপলেই পালাবে করোনা ভাইরাস: ভারতীয় ধর্মগুরু

টুইটারে এক ভিডিও বার্তায় ভারতের স্বঘোষিত বিতর্কিত ধর্মগুরু নিত্যানন্দ বলেছেন, আমার নাম জপলেই পালাবে করোনা ভাইরাস। নিজেকে অবতার দাবি করা নিত্যানন্দ জানান, তার নামের মহাবাক্য মন্ত্র জপ করলে ভাইরাসের সংক্রমণ পুরোপুরি নির্মূল হয়ে যাবে। কীভাবে নাম জপ করতে হবে তা এক ভিডিওতে শিখিয়ে দিয়েছেন।ওই ভিডিও দেশটির সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে কথিত এই ধর্মগুরুর এসব...বিস্তারিত

চলতি সপ্তাহে শীত কমে যাবে

দেশের উত্তরাঞ্চল ছাড়া অন্যত্র শীতের তীব্রতা কমতে শুরু করবে চলতি সপ্তাহের শেষের দিকে। সেই সাথে বাড়তে থাকবে তাপমাত্রা। আর শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। সোমবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। সূত্র জানায়, চলতি সপ্তাহে উত্তরাঞ্চল ছাড়া দেশের অধিকাংশ অঞ্চলে শীতের তীব্রতা কমতে শুরু করবে। ১৫ ফেব্রুয়ারির পর থেকে উত্তরাঞ্চলেও শীতের তীব্রতা কমতে থাকবে। তবে সারা মাসজুড়ে শীত...বিস্তারিত

কদমতলীতে দুই কিশোরী গণধর্ষণের শিকার

রাজধানীর  কদমতলী  এলাকার নোয়াখালী পট্টির একটি বাসায়  দুই  কিশোরী  গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। দুই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তাদের একজনের আনুমানিক বয়স ১৩ বছর, অপরজনের ১৫ বছর। কদমতলী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি তদন্ত) কামরুজ্জামান জানান,  রোববার সকালে কদমতলী নোয়াখালী...বিস্তারিত

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মুজিববর্ষের প্রাক্কালে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ভারতকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জয়লাভ করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই খেলোয়াড়ি মনোভাব ধরে রেখে এভাবেই ভবিষ্যতে আমাদের এগিয়ে যেতে হবে। এদিকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো দেশকে দিলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা এনে...বিস্তারিত

ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ব্রিটেন

ঘূর্ণিঝড় সিয়েরার আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রিটেন। গতকালের ঝড়ে পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়েছে। ট্রেন ও ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। বিমানের অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। অনেক স্থানে বন্যার সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি খেলাও স্থগিত করতে হয়েছে। সিয়েরায় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৮০ মাইল অনেক উঁচু রাস্তার দোকানও পানির নিচে ডুবে গেছে। উত্তর ইংল্যান্ড সবচেয়ে...বিস্তারিত

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৯০৪

চীনে ভয়াবহ রূপ নেয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ক্রমেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। করোনায় আক্রান্ত হয়ে গতকাল (রোববার) নতুন করে আরও ৯১ জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯০৪ জনে। যার মধ্যে চীনের মূল ভূখণ্ড ও বাইরে মৃত্যু হয়েছে ৯০২ জনের। এছাড়া হংকং ও ফিলিপাইনে একজন করে মারা গেছেন। ১০...বিস্তারিত

ভারতকে হারিয়ে জুনিয়র টাইগারদের বিশ্বজয়

শ্বাসরুদ্ধকর! এ যেন এক রূপকথার গল্প। বাংলাদেশের বিশ্বজয়। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নিল বাংলাদেশের জুনিয়র টাইগাররা। ১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতীয় যুবাদের ৩ উইকেটে হারিয়েছে আকবর আলীর দল। প্রথমে ব্যাট করে ৪৭.২ ওভারে ১৭৭ রান করে অলআউট হয় ভারত। জবাবে ডার্ক লুইস পদ্ধতিতে ৪৬ ওভারে নেমে আসা...বিস্তারিত

ড.কামালকে যে পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী

সরকারের বিষয়ে মাথা না ঘামিয়ে নিজ দলের ঐক্যের বিষয়ে মনোযোগী হতে ড.কামাল হোসেনের প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। রোববার সকালে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এসময় সরকারের প্রতি হুমকির ভাষার ব্যবহার ড.কামালের ব্যক্তিত্বের সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। কর্মশালায় তথ্যমন্ত্রী বলেন,...বিস্তারিত

বেরিয়েছে জান্নাতুল ফেরদৌস পান্না’র কাব্য ‘সুদূর পথের বাঁক পেরিয়ে’

সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্না’র কবি হিসেবেও সুপরিচিত। তাঁর “সুদূর পথের বাঁক পেরিয়ে” নামে ৪র্থ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২০’র দোয়েল প্রকাশনীর ২১৫-২১৬ নম্বর স্টলে। এছাড়াও বইটি পাওয়া যাবে বাংলা একাডেমি প্রাঙ্গনের ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলে। “সুদূর পথের বাঁক পেরিয়ে” কাব্যগ্রন্থটির নামকরণের কবিতাতে রয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ...বিস্তারিত

গল্প-ভ্রমণকাহিনী-কবিতা-উপন্যাস নিয়ে বইমেলায় মানিক

এবারের বাংলা একাডেমি বইমেলায় লেখক, সাংবাদিক ও কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিকের ৪টি বই প্রকাশিত হয়েছে। সৃজনশীল প্রকাশনী কালো থেকে বেরিয়েছে গল্পের বই ‘রহস্যগন্ধী তরুণী’ এবং কাব্যগ্রন্থ ‘আগুনের জুতো পায়ে হাঁটছি’। আর সেভেন্টিওয়ান টেলিমিডিয়া প্রকাশ করেছে ভ্রমণগল্প ‘এক ঝোলা গান নিয়ে বিলেতে’। তিনটি বই-ই পাওয়া যাবে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ২১৭ নম্বর স্টলে। অন্যদিকে, গার্ডিয়ান পাবলিকেশন্স থেকে...বিস্তারিত

ভারত-পাকিস্তান গোলাগুলি,ভারতীয় সেনা নিহত

ভারতীয় কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি ও মর্টার শেল ছুঁড়েছে পাকিস্তানি বাহিনী। এতে ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার দেগওয়ার সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি বাহিনী। পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। এতে আহত  হয়েছেন আরও ৩ জন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভারতীয় সেনাবাহিনী সূত্রে এ তথ্য...বিস্তারিত

ড. কামাল হোসেনের ভাষা রাস্তার ভাষা: ওবায়দুল কাদের

শনিবার (৮ ফেব্রুয়ারি)  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর ও তার মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় ড. কামাল হোসেন বলেন, ঘরোয়াভাবে সভা-সমাবেশ না করে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে । সরকার পদত্যাগ না করলে লাথি মেরে নামাতে হবে । ড. কামাল হোসেনের এ উক্তিকে আপত্তিকর ও রাস্তার ভাষা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের...বিস্তারিত

স্বশস্ত্র বাহিনীকে আরও আধুনিক করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বের সাথে তাল মিলিয় স্বশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশ । সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ গ্রাজুয়েশন সম্পন্নকারীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে একথা জানান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ সকালে মিরপুরের সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠানে তিনি কোর্স উত্তীর্ণকারী সামরিক কর্মকর্তাদের মধ্যে সনদ বিতরণ করেন প্রধানমন্ত্রী ।...বিস্তারিত

করোনাভাইরাসের প্রকৃত চিত্র তুলে ধরা চীনা সাংবাদিক নিখোঁজ

করোনা ভাইরাস পরিস্থিতির প্রকৃত চিত্র তুলে ধরা চীনা সাংবাদিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। চেন কুইউশি নামের ওই সাংবাদিকের গত বৃহস্পতিবার সকাল থেকে কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান শহরের করুণ দৃশ্য বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন চীনে ভাইরাসে ‘জাতীয় নায়ক’খ্যাত চিকিৎসক লি ওয়েনলিয়াং (৩৪) এর মৃত্যুর পরই এই সাংবাদিক নিখোঁজের...বিস্তারিত

৮৬ বছর বয়সী বিজ্ঞানী নিজের বই ফেরি করে বেড়াচ্ছেন

জীবনের ৮৬ বসন্ত পার করে এসে এই বিজ্ঞানী নিজের বই ফেরি করছেন বইমেলায়। তাকে প্রমোট করবার মতো ডাইহার্ড ফ্যানবেজ নেই। শুরু হয়েছে তারুণ্যের অমর একুশে বইমেলা। সেখানে দেখা যাচ্ছে একজন প্রবীণ লেখক আপন মনে নিজের বই ফেরি করে বেড়াচ্ছেন। জীবনের ৮৬ বসন্ত পার করে এসেছেন। তবুও তিনি বয়সের ভারে ক্লান্ত হননি। বরং তার একাগ্রতায় যেন...বিস্তারিত

বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে নাবিলা!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা নির্মাণ করতে চলছে বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় । এই বায়োপিক তৈরির জন্য পরিচালক হিসেবে বায়োপিক মাস্টার খ্যাত নির্মাতা মুম্বাইয়ের শ্যাম বেনেগালকে বেছে নেওয়া হয়েছে। সিনেমা নির্মাণ করতে এরই মধ্যে মাঠে নেমেছেন এই পরিচালক। এখন চলছে বিভিন্ন চরিত্রে শিল্পী বাছাই। এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা গেছে, বঙ্গবন্ধুর মা শেখ...বিস্তারিত