fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

বঙ্গবন্ধুর ভাষণের স্থানে কেন শিশু পার্ক: হাইকোর্ট

সরকার বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষার্থে উদ্যানে অনেক কিছু করেছে । তবে বঙ্গবন্ধুর ভাষণের স্থানে কেন শিশু পার্ক এখনও আছে ? সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালী মন্দির থাকতে পারে; তবে শিশুপার্ক বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে করা হয়েছে মন্তব্য করেছেন হাইকোর্ট । সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনসহ বেশকিছু নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে হাইকোর্ট এ মন্তব্য করেন ।  বঙ্গবন্ধুর ভাষণের...বিস্তারিত

৬ মাস পর গানের মঞ্চে এন্ড্রু কিশোর

প্রায় ৬ মাস পর  কোনো গানের মঞ্চে এন্ড্রু কিশোর । তবে চিকিৎসকদের অনুমতি নিয়েই গানের আয়োজনে অংশ নেন বলে জানা যায় । রোববার সন্ধ্যায় সিঙ্গাপুরের জালান বুকিত মেরাহর গেটওয়ে থিয়েটারে আয়োজিত একটি কনসার্টে মঞ্চে উঠেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী এ জনপ্রিয় গায়ক । রঙিন পাঞ্জাবি ও কালো রঙের হ্যাট পড়ে মঞ্চে আসেন তিনি । তার কণ্ঠে...বিস্তারিত

করোনা ভাইরাসে একদিনে শতাধিক মৃত্যুর রেকর্ড !

চীনে একদিনে শতাধিক মৃত্যুর খবর সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড গড়েছে করোনা ভাইরাস । গত ৩১ ডিসেম্বর প্রথমবার শনাক্ত হওয়ার পর থেকে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড । হঠাৎ এমন খবরে চীনের সাধারণ মানুষেরা চরম আতঙ্কে রয়েছেন । করোনা ভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে । সোমবার একদিনে আরও ১০৮ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক...বিস্তারিত

ভারতে আবারও শিক্ষার্থীদের ওপর হামলা

ভারতের দিল্লি জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের ওপর আবারও বেধড়ক লাঠিচার্জ করলো দিল্লি পুলিশ । সোমবার ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন সিএএ’র বিরোধীতা করে বিশ্ববিদ্যালয়ের ৭ নম্বর গেটের সামনে থেকে ‘সংসদ চলো’ আহ্বানে মিছিল বের করে জামিয়ার শিক্ষার্থীরা । আর সেই মিছিল আটকাতে মিছিল শুরুর জায়গা থেকে শ’খানেক মিটার দূরে হোলি ফ্যামিলি হাসপাতালের সামনে তা থামানোর ব্যারিকেড...বিস্তারিত

তরুণীদের আইকন ১৩ বছরের মারইয়াম মাসুদ

অষ্টম শ্রেণির ছাত্রী মারইয়াম মাসুদ । বাবা-মা আর ৩ বোনের সঙ্গে বাস করে নিউজার্সির সমারসেটে । বাবা–মা দুজনেই বাংলাদেশি । বাবা মাসুদুর রহমানের বাড়ি বগুড়া আর মা শাকিলার বাড়ি দিনাজপুর । তবে মারিয়ামের জন্ম ও বড় হয়ে ওঠা আমেরিকায় । ভিনদেশে, ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা এই শিশুর বয়স যখন মাত্র ৩ বছর, তখনই ওর সুরেলা...বিস্তারিত

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ১৫ রোহিঙ্গা নিহত

রোহিঙ্গাদের একটি ট্রলার ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন । কক্সবাজার টেকনাফে বঙ্গোপসাগরে এই ট্রলারডুবির ঘটনা ঘটে । এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই । তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী । জানা যায়, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সোমবার গভীর রাতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে । সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে....বিস্তারিত

গণফোরামে বহিস্কার নিয়ে গৃহবিবাদ

চলছে বহিষ্কার-পাল্টা বহিষ্কার । গণফোরামে বহিস্কারের এই গৃহবিবাদ এখন প্রকাশ্যেই দেখা দিয়েছে । গণফোরাম থেকে ৩ কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করায় উল্টো সাধারণ সম্পাদককেই বহিষ্কার করেছেন তারা । দলটির সভাপতি ড. কামাল হোসেন বিষয়টিকে দেখছেন সাবেক এক সাধারণ সম্পাদকের ষড়যন্ত্র হিসেবে । শোকজ এর যথাযথ জবাব না পেলে ব্যবস্থা না নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি । এদিকে বহিষ্কৃত পক্ষের...বিস্তারিত

ভারত-বাংলাদেশের ৫ ক্রিকেটারকে শাস্তি দিলেন আইসিসি

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শেষে বিবাদে জড়িয়ে পড়ার অপরাধে বাংলাদেশ ও ভারতের ৫ ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি । দোষী ক্রিকেটারেদের মধ্যে রয়েছেন চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ৩  ক্রিকেটার তৌহিদ হৃদয়, শামীম হোসেন ও রাকিবুল হাসান । ভারতের ২ জন হলেন, আকাশ সিংহ ও রবি বিশনি । আইসিসি মঙ্গলবার ভোরে মিডিয়া রিলিজ...বিস্তারিত

অস্কার জিতল দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘প্যারাসাইট’

মার্কিন যুক্তরাষ্ট্রে রবিবার রাত আটটায় (স্থানীয় সময়) শুরু হয় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯২ম আসর। এতে সেরা চলচ্চিত্র হিসেবে ‘প্যারাসাইট’-এর নাম ঘোষণা করা হয়। দক্ষিণ কোরীয় সিনেমা ‘প্যারাসাইট’ ইতিহাস গড়ল এবারের ৯২তম অস্কার আসরে। একাডেমি অ্যাওয়ার্ডে ‘প্যারাসাইট’ জিতে নিল সেরা চলচ্চিত্র, সেরা নির্মাতা, সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও সেরা চিত্রনাট্যের পুরস্কার। এ ছাড়া অস্কার আসরে বিজয়ীর কাতরে...বিস্তারিত

ভারতে মুম্বাইয়ে বাংলাদেশি তাড়ানোর দাবিতে মিছিল

কথিত অবৈধ বাংলাদেশিদের তাড়ানোর দাবিতে ভারতের বাণিজ্যিক নগরী রাজধানী মুম্বাইতে মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ওই রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক দল ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়নের দাবিতে ও নতুন নাগরিকত্ব নাইনের সমর্থনে এই জনসভার ডাক দিয়েছিল। আর সেখানে দলনেতা রাজ ঠাকরে ঘোষণা করেছেন ‘ভারত কোনও ধর্মশালা নয়, এখান থেকে বাংলাদেশি ও পাকিস্তানিদের তাড়িয়েই...বিস্তারিত

ছাড়পত্র পেলো ‘সাহসী হিরো আলম’…মুক্তি ২৭ মার্চ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল থেকে খ্যাতি পাওয়া হিরো আলমের প্রযোজিত প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে । আজ ছাড়পত্র পাওয়ার খবর জানান হিরো আলম । এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি । উচ্ছ্বসিত হিরো আলম বলেন, কোনো আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি । পুরোপুরি আনকাট অবস্থায় ছাড়পত্র পেয়েছে আমার সিনেমা । ২৭...বিস্তারিত

‘উহান শহরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ’

মরণধাতী করোনা ভাইরাসের উদ্ভব হয় চীনের উহান প্রদেশ থেকে। শহরটি বর্তমানে গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন আছে। সরকারি হিসেবে এখানে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার এবং মারা গেছে প্রায় ৯০০ জন। কিন্তু তাদের এই তথ্য সঠিক নয় বলে দাবি করেছে যুক্তরাজ্যের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন। প্রতিষ্ঠানটি বলছে, উহান শহরে করোনা ভাইরাসে...বিস্তারিত

‘ঢাকাসহ সারা দেশে ক্লাবে জুয়া খেলা নিষিদ্ধ’

রাজধানী ঢাকাসহ সারা দেশে ক্লাবে জুয়া খেলা নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জুয়া বন্ধে এ সংক্রান্ত আইনে সংশোধনী এনে তা যুগোপযোগী করতে বলেছেন আদালত। বিচারপতি শেখ হাসান আরিফ এবং মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন। একই সঙ্গে জুয়া খেলার কোন উপকরণ পাওয়া গেলে তা জব্ধ করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে...বিস্তারিত

বাংলাদেশের নামে আইসিসির কাছে নালিশ ভারতের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। ইতিহাস রচনার এই উদযাপনের ধরণটা স্বাভাবিকভাবেই ভিন্ন হবে। টান টান উত্তেজনার পর বাঁধভাঙা উল্লাস। রকিবুল হাসান জয়সূচক রানটি করার পর বাংলাদেশের তরুণদের উদযাপনটাও তেমন ছিল, যা ক্ষোভের সৃষ্টি করে ভারতীয় ক্রিকেটারদের। ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। এ ঘটনার জন্য ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ যুবদলের অধিনায়ক...বিস্তারিত

ইরাকে আবারো সরকারবিরোধী বিক্ষোভ

ইরাকে আবারো সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। জনতার বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশটির বড় শহরগুলো। রাজধানী বাগদাদ, নাজাফ ও নাসিরিয়ার মত বড় শহরগুলোতে হাজার হাজার ইরাকি সামবেশ ও বিক্ষোভ করছে। নবনিযুক্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ আলাউয়ি বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় তারা। কয়েকদিন বন্ধ থাকার পর রবিবার বিকেলে নতুন করে রাস্তায় নেমে আসে আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের দাবি, দুর্নীতিবাজ ও অসৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের...বিস্তারিত

বিশ্বকাপ জয়ে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলকে সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনা: কাদের

বিশ্বকাপ জয়ে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলকে শিগগিরই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। কাদের বলেন, মন্ত্রিপরিষদ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের গণসংবর্ধনা দেয়ার কথা জানিয়েছেন। মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রীর কথার রেশ ধরে ওবায়দুল কাদের বলেন, ভারত পরপর চার বার চ্যাম্পিয়ন, তাদের হারানো...বিস্তারিত

‘ভারত নাগরিকত্ব দেবে এ কথা জানলে বাংলাদেশের অর্ধেক মানুষ চলে আসবে’

ভারত সবাইকে নাগরিকত্ব দেবে এমন কথা জানলে এখনই বাংলাদেশের অর্ধেক মানুষই চলে আসবেন বলে দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি। রোববার (৯ ফেব্রুয়ারি) হায়দরাবাদে সন্ত রবিদাস জয়ন্তী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় কিষান রেড্ডি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর উদ্দেশে বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন কীভাবে দেশে বসবাসরত ১৩০ কোটি ভারতীয়দের বিরুদ্ধে...বিস্তারিত

‘আল্লাহকে হাজার শুকরিয়া এবং আকবরদের ধন্যবাদ’

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয়ের এমন ইতিহাস রচনায় খুশি সাবেক অধিনায়ক আকরাম খান। আকবর, ইমন, অভিষেক, শরিফুলরা তাদের এ ধারাবাহিকতা ধরে রাখলে এবং বিসিবি থেকে সঠিক নির্দেশনা পেলে তারাও জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হবে বলে মত তার। আকরাম খান বলেন, আল্লাহকে হাজার শুকরিয়া। সেইসঙ্গে তাদেরও (আকবরদের) ধন্যবাদ। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া এটার অনুভূতি প্রকাশ...বিস্তারিত

চাইনিজ খাবার আতঙ্ক ছড়াচ্ছে

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে ভুগছেন চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। আর সেই আতঙ্ক আরও উসকে দিল চাইনিজ খাবার! সারা বিশ্বেই চাইনিজ খাবারের কদর রয়েছে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের ফলে অনেকেই ছাড়তে বসেছেন চাইনিজ খাবার। তাদের ধারণা, চাইনিজ ফুডের বিভিন্ন ধরনের সস, চাউমিন থেকেই ছড়াচ্ছে করোনাভাইরাস! আবার বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়াও বলছে একই কথা। কারণ এর আগেও...বিস্তারিত

পঙ্গপালের হানায় পৃথিবীতে চরম খাদ্য সঙ্কট দেখা দিতে পারে

ফসলখেকো পোঁকা পঙ্গপালের হানায় বিপর্যস্ত কেনিয়া, ইথিওপিয়া ও সোমালিয়াসহ আফ্রিকার ১৪টি দেশ। এ প্রজাতির পোঁকা মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার ৩০টি দেশে এরইমধ্যে ছড়িয়ে পড়েছে। ভয়াবহ আকার ধারণ করেছে ভারত-পাকিস্তানেও। এতে গোটা পৃথিবীতেই চরম খাদ্য সঙ্কট দেখা দিতে পারে। এরইমধ্যে জরুরি অবস্থা জারিসহ ৭৩০ কোটি রুপির একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে পাকিস্তান। পঙ্গপালেরা একদিনেই সাবাড় করে দিতে...বিস্তারিত