হোম বিনোদন ৬ মাস পর গানের মঞ্চে এন্ড্রু কিশোর
৬ মাস পর গানের মঞ্চে এন্ড্রু কিশোর

৬ মাস পর গানের মঞ্চে এন্ড্রু কিশোর

38
0

প্রায় ৬ মাস পর  কোনো গানের মঞ্চে এন্ড্রু কিশোর । তবে চিকিৎসকদের অনুমতি নিয়েই গানের আয়োজনে অংশ নেন বলে জানা যায় ।

রোববার সন্ধ্যায় সিঙ্গাপুরের জালান বুকিত মেরাহর গেটওয়ে থিয়েটারে আয়োজিত একটি কনসার্টে মঞ্চে উঠেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী এ জনপ্রিয় গায়ক ।

রঙিন পাঞ্জাবি ও কালো রঙের হ্যাট পড়ে মঞ্চে আসেন তিনি । তার কণ্ঠে গান শুনে আবেগতাড়িত হয়ে যান শ্রোতারা । আয়োজনে গান পরিবেশন করেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন, মিতালী মুখার্জি ও এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস ছাড়াও আরও অনেকে ।

১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে প্লেব্যাকে যাত্রা শুরু করা এন্ড্রু কিশোর আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন । ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেও গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানেসহ অসংখ্য জনপ্রিয় বাংলা গান উপহার দিয়েছেন এন্ড্রু কিশোর ।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝিতে তার শরীরে ক্যান্সার ধরা পড়লে সিঙ্গাপুরে নেয়া হয় । সেখানে তিনি চিকিৎসাধীন আছেন ।

(38)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *