fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

বিশ্বকাপ জয়ের মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ

আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত । বিশ্বকাপের এই ট্রপি ছিনিয়ে নিতে মরিয়া বাংলাদেশ দল । স্বপ্ন পূরণের হাতছানি অনূর্ধ্ব-১৯ দলের চোখে মুখে । ‘সি’ গ্রুপের শীর্ষে থেকে টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে যুবা খেলোয়ারেরা । কোয়ার্টারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়ে সেমিফাইনালে উঠে আকবার আলীর দলটি । শেষ চারের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয়...বিস্তারিত

বায়ুদূষণের শহরের তালিকায় আবারো শীর্ষে রাজধানী ঢাকা

মারাত্মক বায়ুদূষণের কারণে আজ রবিবার সকালে রাজধানী ঢাকা আবারো শীর্ষ অবস্থানে উঠে এসেছে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায়। সকাল ৮টা ৪৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ২৫৮, যার অর্থ হচ্ছে এই শহরের বাতাসের মান ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’। একইসময় সকালে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর যথাক্রমে ২৫৭ ও ২৫৫ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয়...বিস্তারিত

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে: আহমদ শফী

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সা. বিশেষ কোনো জাতি বা গোষ্ঠীর জন্য প্রেরিত হননি। তিনি সমগ্র বিশ্বজগৎ ও মানবতার জন্য প্রেরিত হয়েছেন। অথচ কাদিয়ানীরা বিশ্ব নবী হজরত মুহাম্মদ সা. কে শেষ নবী হিসেবে মানতে নারাজ। তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে...বিস্তারিত

করোনাভাইরাসের নতুন নাম ঘোষণা

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন নাম ঘোষণা করেছে চীন। এখন থেকে এ ভাইরাসটিকে ‘নভেল করোনাভাইরাস নিউমোনিয়া’ বা এনসিপি নামে ডাকা হবে। তবে এটি সাময়িক পরিবর্তন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন শনিবার এক সংবাদ সম্মেলনে এ নাম ঘোষণা করে। এদিকে করোনভাইরাসের কারণে শনিবার ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮১১...বিস্তারিত

ট্রাম্পের ডিল অব দ্যা সেঞ্চুরি ডাস্টবিনে ফেলেছেন কুয়েতের স্পিকার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র কঠোর সমালোচনা করে এর একটি কপি ডাস্টবিনে ফেলেছেন কুয়েতের সংসদ স্পিকার মারজুক আল গানিম। শনিবার (৮ ফেব্রুয়ারি) আরব দেশগুলোর সংসদীয় ইউনিয়নের জরুরি বৈঠকে সবার সামনে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় কুয়েতের সংসদ স্পিকার বলেন, তারা টাকার বিনিময়ে আমাদের পবিত্র ভূমি নিয়ে নিতে চায়, আমরা প্রস্তাব করছি...বিস্তারিত

মার্কিন ও আফগান সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

আফগান সেনাদের গুলিবর্ষণে বহু মার্কিন সেনা হতাহত হয়েছে বলে জানা গেছে। ৮ ফেব্রুয়ারি দেশটির পূরবাঞ্চলীয় এলাকা নানগাহার প্রদেশে এই ঘটনা ঘটে। আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা মুখপাত্র কর্নেল সনি লেগেট জানান, নানগারহার প্রদেশে মার্কিন ও আফগান সেনাদের যৌথ বাহিনী এক অভিযান পরিচালনা করার সময় সরাসরি গুলিবর্ষণের শিকার হয়। তবে আফগান গণমাধ্যম জানিয়েছে, অভিযানে অংশগ্রহণকারী এক বা একাধিক...বিস্তারিত

গীতিকবিদের নিয়ে হতে যাচ্ছে ‘গীতিকবি মঞ্চ’

দেশের স্বনামধন্য গীতিকারদের নিয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘গীতিকবি মঞ্চ ।’ সম্প্রতি চেঞ্জ টিভি’র একান্ত সাক্ষাতকারে সঙ্গীতের বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে এই তথ্য দেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক  মিল্টন খন্দকার । বলেন , আমি এই পরিকল্পনা অনেক আগে থেকে করেছি কিন্তু শুরু করতে পারিনি । এবার সেই উদ্যোগ নিয়েছি । কারণ দেশের...বিস্তারিত

ভারতে ‘নগর কীর্তন’ উৎসবে ১৫ জন নিহত

ভারতের পাঞ্জাবে বাজি বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন । আহত  আরও ৩০ জন । ভারতীয় গণমাধ্যম আজকালেে এই তথ্য আসে । জানা যায়, শনিবার পাঞ্জাবের তরণ তারণ জেলার পাহু গ্রামে অনুষ্ঠিত হয় একটি ধর্মীয় পথসভা । ‘নগর কীর্তন’ নামে ওই ধর্মীয় অনুষ্ঠান চলার সময় বাজি বিস্ফোরণ হয় । পাঞ্জাবের আইজিপি এসপিএস পারমার এ ঘটনার সত্যতা নিশ্চিত...বিস্তারিত

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা ৮১১

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে শনিবার ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮১১ জনে দাঁড়িয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন রবিবার এ তথ্য জানিয়েছে। চীনের স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে এই ভাইরাসে শনিবার ৮৯ জনের মৃত্যু হয়। এদের ৮১ জনই হুবেই প্রদেশের। চীন জুড়ে বর্তমানে...বিস্তারিত

থাইল্যান্ডে সেনা কর্মকর্তার গুলিতে নিহত ২০

থাইল্যান্ডের কোরাত শহরে এক সেনা কর্মকর্তার এলোপাথাড়ি গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৩১ জন। এর আগে প্রাথমিকভাবে ১২ জন নিহতের কথা বলা হয়েছিল। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানী ব্যাংককের আড়াইশ কিলোমিটার উত্তরপূর্বের নাখন রাচসিমা, কোরাতে এ হত্যাযজ্ঞ চালায় হামলাকারী। পুলিশ...বিস্তারিত

চীন থেকে ১৭১ জনকে আনা হচ্ছেনা: পররাষ্ট্রমন্ত্রী

আমরা চীনা প্লেন ভাড়া করে ১৭১ জনকে ফিরিয়ে আনতে চাইছি । তবে সেটাও সম্ভব হচ্ছে না । সে কারণে এখনই তাদের ফিরিয়ে আনা যাচ্ছে না । শনিবার ঢাকার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা বলেন । তিনি বলেন, উহানে থাকা বাংলাদেশিদের খাওয়া-দাওয়ায় যেন কোনো কষ্ট না হয়, সে বিষয়টি...বিস্তারিত

আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চর আমজাদ এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সৌরভ হোসেনকে (৪০) গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা । শনিবার মধ্যরাতে পুলিশ ইউনিয়নের চর বালুয়া চর আমজাদ এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে । কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে নিহতের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে...বিস্তারিত

পঙ্গপালের হানায় ৩০ দেশে খাদ্য সঙ্কট দেখা দিতে পারে

পঙ্গপালের হানায় জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান। ৪০০ কোটি টাকার একটি জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে ইমরান খানের সরকার। সবশেষ ভারতের পাঞ্জাবেও ঢুকে পড়েছে পতঙ্গ। যার ব্যাপ্তি ছিল তিন কিলোমিটার। শুধু ভারত নয় সব মিলিয়ে ৩০টি দেশে এই পঙ্গপাল ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছে জাতিসংঘ। যার কারণে দেখা দিতে পারে ভয়াবহ খাদ্য সঙ্কট। ডয়চে ভেলের...বিস্তারিত

করোনা ভাইরাসে মার্কিন নাগরিকের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। চীনের হুবেই প্রদেশের উহানে মৃত্যু হয়েছে তার।  শনিবার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে । মার্কিন দূতাবাসের মুখপাত্র আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি’কে বলেন, আমরা নিশ্চিত করছি যে, করোনা ভাইরাসে আক্রান্ত ৬০ বছর বয়সী এক মার্কিন নাগরিক ৬ ফেব্রুয়ারি চীনের উহান নগরীর একটি হাসপাতালে মারা গেছে।...বিস্তারিত

করোনাভাইরাস থেকে সেরে উঠলেন চার চিকিৎসক

করোনাভাইরাসের বিষয়ে প্রথম খবর দেয়া চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার লি ওয়েনলিয়াং’র মৃত্যুর পর বেশ সমালোচিত চীনের প্রশাসন। এই ইস্যুতে বেশ ক্ষুব্ধ হয়েছেন চীনের জনগণ। তবে এবার সেই চীনেই প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সেরে উঠলেন চার চিকিৎসক। এমন খবর প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া । করোনাভাইরাস থেকে সেরে উঠা ডাক্তররা হলেন বাই হুই, লি চুনফ্যাং, ঝাও ঝিয়াং...বিস্তারিত

পাকিস্তানের ক্রিকেটারকে কারাদণ্ড

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের দায়ে পাকিস্তানের ক্রিকেটার নাসির জামশেদকে ১৭ মাসের কারাদণ্ড দিয়েছেন লন্ডনের আদালত। জামশেদের বিরুদ্ধে, বিপিএলে ২০১৬ ও পিএসএলে ২০১৭ সালে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমনকি বিপিএলে অন্য ক্রিকেটারদের ফিক্সিংয়ে উদ্বুদ্ধ করতে নাকি ঘুষও দিয়েছিলেন তিনি। ২০১৭ সালে ন্যাশনাল ক্রাইম এজেন্সি তাকে আটক করে। গত বছরের...বিস্তারিত

বিয়ের ঠিক আগেই ভোট দিতে ব্যস্ত বর !

ভারতে বিয়ের আগে হবু বর গেলেন ভোট দিতে । একা নন, তার সঙ্গে ছিলেন বরযাত্রীরাও । বরের এমন ব্যতিক্রমী আচরণ রীতিমত সবাইকে তাক লাগিয়ে দিয়েছে । লক্ষ্মীনগর বিধানসভা কেন্দ্রের এই বাসিন্দার নাম ধনঞ্জয় ধ্যানী । গণতন্ত্রের উৎসবে যোগ দিতে তিনি গিয়েছিলেন বরের সাজেই । রীতিমতো নাচ-গান-বাজনা সহযোগে যখন বরযাত্রীরা বরকে নিয়ে নির্বাচনি কেন্দ্রে উপস্থিত হন,...বিস্তারিত

‘যুক্তরাষ্ট্র-ইসরাইল মুসলিম দেশগুলোকে ধ্বংসের ষড়যন্ত্র করে যাচ্ছে’

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল মুসলিম দেশগুলোকে ধ্বংসের জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরাকের সুন্নি ওলামা পরিষদের প্রধান শেইখ মুহাম্মাদ আল-মোল্লা। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানি ও ইরাকের মোবালাইজেশন কমিটির উপপ্রধান আবু মাহদি আল মোহানদেসের চেহলামকে সামনে রেখে আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তিনি এ কথা বলেন। এ সময়...বিস্তারিত

ছেলে-মেয়ের মারামারি ঠেকাতে গিয়ে লাঠির আঘাতে বাবার মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে বাবা শামসুর রহমান ঢালী নিহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত শামসুর রহমান ঢালী ওই গ্রামের মৃত বদর উদ্দীন ঢালীর ছেলে। স্থানীয়রা জানান, সকালে শামসুর রহমান ঢালীর ছেলে-মেয়েরা নিজেদের জায়গা জমি নিয়ে বিরোধের জেরে...বিস্তারিত

আযহারীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে: ভিপি নুর

বর্তমান সময়ের আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আযহারীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। শুক্রবার বেলা ১১টার পর নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ মন্তব্য করেন। নুর বলেন, মিজানুর রহমান আযহারী বর্তমানে নিঃসন্দেহে জনপ্রিয় ইসলামি বক্তা ও আলোচক। ওয়াজ মাহফিলের নাম্বার ওয়ান...বিস্তারিত