হোম ক্রীড়া পাকিস্তানের ক্রিকেটারকে কারাদণ্ড
পাকিস্তানের ক্রিকেটারকে কারাদণ্ড

পাকিস্তানের ক্রিকেটারকে কারাদণ্ড

13
0

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের দায়ে পাকিস্তানের ক্রিকেটার নাসির জামশেদকে ১৭ মাসের কারাদণ্ড দিয়েছেন লন্ডনের আদালত।

জামশেদের বিরুদ্ধে, বিপিএলে ২০১৬ ও পিএসএলে ২০১৭ সালে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমনকি বিপিএলে অন্য ক্রিকেটারদের ফিক্সিংয়ে উদ্বুদ্ধ করতে নাকি ঘুষও দিয়েছিলেন তিনি। ২০১৭ সালে ন্যাশনাল ক্রাইম এজেন্সি তাকে আটক করে।

গত বছরের শেষের দিকে অভিযোগ স্বীকার করে নেন নাসির জামশেদ। তার ভাষ্যমতে, বাংলাদেশের ৩ জন ক্রিকেটার তাকে বিপিএলে ফিক্সিংয়ে সহযোগিতা করেছেন। যদিও তাদের নাম প্রকাশ হয়নি। এর আগে ফিক্সিংয়ের দায়ে নাসিরকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

(13)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *