হোম রাজনীতি ড.কামালকে যে পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী
ড.কামালকে যে পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী

ড.কামালকে যে পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী

10
0

সরকারের বিষয়ে মাথা না ঘামিয়ে নিজ দলের ঐক্যের বিষয়ে মনোযোগী হতে ড.কামাল হোসেনের প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। রোববার সকালে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

এসময় সরকারের প্রতি হুমকির ভাষার ব্যবহার ড.কামালের ব্যক্তিত্বের সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। কর্মশালায় তথ্যমন্ত্রী বলেন, তৃণমূলের উন্নয়নেই কাজ করছে বর্তমান সরকার। দেশের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি,সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান হাছান মাহমুদ। একই সাথে মানবিক রাষ্ট্র গড়ে তুলতেও সকলে প্রতি আহবান জানান তিনি।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *