fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে জোড় ইজতেমার প্রথম পর্ব শেষ

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হয়েছে দুইদিনের জোড় ইজতেমা। শুক্রবার সকালে আম বয়ানের মধ্য দিয়ে মাওলানা যোবায়েরের অনুসারীদের ইজতেমা শুরু হয়। শনিবার (১৯ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমার প্রথম পর্ব। করোনা পরিস্থিতির কারণে এবার মুসল্লিদের মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে। টিনসেডের বাইরে কোনো মুসল্লিকে...বিস্তারিত

২০২১ সালের শিক্ষা কার্যক্রম বদলে যাচ্ছে !

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় বদলে যাচ্ছে গতানুগতিক শিক্ষা কার্যক্রম। বিদ্যমান কারিকুলামের আওতায় ২০২১ সাল জুড়ে শিক্ষা কার্যক্রমে অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যবস্থা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে ২০২০ শিক্ষাবর্ষের ঘাটতি পূরণ করতে শিক্ষার্থীদের জন্য নতুন বছরে বিশেষ ব্যবস্থাও নেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে ২০২০ সালে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা এখনও...বিস্তারিত

সারাদেশে অভিবাসী দিবস পালিত হচ্ছে

সারাদেশে আজ (১৮ ডিসেম্বর) অভিবাসী দিবস পালিত হচ্ছে। এতদিন শুধু দিবসটি আন্তর্জাতিকভাবেই পালিত হতো। তবে চলতি মাসের ৭ ডিসেম্বর এই দিনটিকে ‘জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। এবার ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশে নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হচ্ছে। এদিকে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি...বিস্তারিত

পা রাখলেন ৪২ বছরে

একটা সময় ছিলো শাবনূর মানেই সুপারহিট চলচ্চিত্র। শাবনূর মানেই দর্শকের সেরা পছন্দ। ভালোবেসে অনেকেই তাই শাবনূরকে ঢাকাই ছবির রানী বলে ডাকেন। আজ এই লাস্যময়ী অভিনেত্রীর জন্মদিন। এবারে তিনি ৪১ বছর পূর্ণ করলেন। পা রেখেছেন ৪২ বছরে। জীবনের এই বিশেষ দিনটিতে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। পারিবারিক আয়োজনে অস্ট্রেলিয়াতে কাটছে শাবনূরের জন্মদিন। সঙ্গী একমাত্র পুত্র আইজান নিহান,...বিস্তারিত

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আরও ১২ হাজার ৮৩১ জনের মৃত্যু

বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৭ লাখ ২২ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১২ হাজার ৮৩১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৬ লাখ ৬৮ হাজার ৬৪২ জন। আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৫২ লাখ ৯৬ হাজার...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২১৭ জনে। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৩১৮ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন করোনা রোগী। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস...বিস্তারিত

মসজিদে হারাম উপার্জন নিয়ে কম বলা হয়: আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মসজিদে কম বলা হয় যে, হারাম উপার্জন সবচেয়ে বড় পাপের একটা। অথচ এসবই তো এদেশে বলা উচিত বেশী। শুক্রবার নিজের ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। ‘আমি জুম্মার নামাজ পড়ি ঢাকা শহরের বিভিন্ন মসজিদে। সেখানে বয়ান শুনি।বহু্ উপদেশ...বিস্তারিত

পাকিস্তান বাংলাদেশ হতে চায়: ওবায়দুল কাদের

পাকিস্তান পার্লামেন্টে এখন বাংলাদেশের কথা আলোচনা হয়, তারা এখন বাংলাদেশ হতে চায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্ণারের উদ্বোধন করেন তিনি। এসময় বিএনপির দেউলিয়াত্বের লক্ষ্মণ প্রকাশ পাচ্ছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি...বিস্তারিত

অনুমতি ছাড়া শারীরিক সম্পর্ক ধর্ষণ বলে বিবেচিত

দুই পক্ষের ‘সুস্পষ্ট সম্মতি; ছাড়া শারীরিক সম্পর্ক হলেই তা ধর্ষণ বলে বিবেচিত হবে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নতুন এ আইন পাস হয়েছে ড্যানিশ পার্লামেন্টে। ডেনমার্কের পুরনো ধর্ষণবিরোধী আইনে প্রসিকিউটরদের দেখাতে হতো- ধর্ষক এমন কারও ওপর সহিংসতা চালিয়েছে বা আক্রমণ করেছে, যার বাধা দেয়ার ক্ষমতা ছিল না। কিন্তু, নতুন আইনে এই নিয়ম থাকছে না। এর মধ্য দিয়ে ডেনমার্কে আরো কঠোর...বিস্তারিত

আরও এক মাস বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান

করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে কওমি মাদরাসা এর আওতাভুক্ত হবে না বলে জানানো হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে দেশের...বিস্তারিত

খালেদা জিয়াকে সেনাবাহিনী থেকে চিঠি

সেনাবাহিনীর সদর দফতর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পেনশন সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। গতকাল বেলা ১১টা ২৩ মিনিটে বেগম জিয়ার গুলশানের বাসভবনে সেনা সদর থেকে এই চিঠি পৌঁছে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘পেনশন সংক্রান্ত কাগজপত্র পাঠিয়েছে। অন্য কোনো বিষয় নয়।’ বেগম খালেদা জিয়া সাবেক...বিস্তারিত

ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে আগ্রহী তুরস্ক !

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান সম্পর্ক স্বাভাবিক করতে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে চুক্তি করেছে এই তিন দেশ। এ নিয়ে মুসলিম বিশ্বে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এর মধ্যেই ইসরায়েলের সঙ্গে সম্পর্কোন্নয়নে তোড়জোড়  শুরু করেছে তুরস্ক। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে ইতোমধ্যে তেল আবিবে রাষ্ট্রদূত নিয়োগ করেছে দেশটি। তবে এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে কেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভাল...বিস্তারিত

ভাই সেজে বিবাহিতা প্রেমিকাকে নিয়ে পালালো সাবেক প্রেমিক !

দুইদিন হলো নতুন বউ ঘরে তুলেছেন। বিয়ের আনুষ্ঠানিকতা কাটতে না কাটতেই বউ পালালো। ভারতের ফিরোজাবাদে এমন ঘটনা ঘটেছে। বিয়ের পর বউয়ের ভাই এলো বাড়িতে। ভাইকে পেয়ে আপ্যায়ণ করলেন বর। কিন্তু সে যে আসল ভাই নয়, ভাই বেশে বউয়ের প্রেমিক তা যখন মাথায় এলো, ততক্ষণে বউ গায়েব ! বউয়ের বাড়িতে খবর দেয়ার পরই স্বামী জানতে পারেন,...বিস্তারিত

আজ রাত থেকে আগামী ৩ দিন শীত বাড়বে

আজ রাত থেকে আগামী তিন দিন সারাদেশে শীত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।...বিস্তারিত

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় : ভারতের আদালত

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক সব সময় ধর্ষণ নয় বলে রায় দিয়েছে দিল্লির হাইকোর্ট। এ সম্পর্কে আদালত বলেছে, যদি একজন নারী তার নিজের সম্মতিতে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন তাহলে এটাকে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ বলা যাবে না। সম্প্রতি একজন নারীর করা এমন মামলা খারিজ করে দিয়ে হাইকোর্ট এ রায় দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম...বিস্তারিত

‘সরকারের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই’

স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সব অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার নোয়াখালীর কবিরহাটে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। সেতুমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় কবিরহাট...বিস্তারিত

মিষ্টি জান্নাতের ওপর ক্ষোভ ঝাড়লেন ডিপজলের নায়িকা রেসি

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অতিথি হিসেবে শাহরিয়ার নাজিম জয়ের একটি শো-তে উপস্থিত ছিলেন। সেখানে অনেক প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। কথা বলেছেন ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে। আর এরপরই ঢাকাই সিনেমার ডিপজলের নায়িকাখ্যাত অভিনেত্রী মৃদুলা আহমেদ রেসি তাকে একহাত দেখে নিলো। নিজের এক ফেসবুক স্ট্যাটাসে রেসি তার ক্ষোভ প্রকাশ করে লিখেছেন- ‘আমি নিজে একজন ফিল্মের অভিনেত্রী হয়ে তোমার এই কথা...বিস্তারিত

মানুষের চেয়ে কুকুরকে বেশি বিশ্বাস করেন স্বস্তিকা

টলিউডে ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত স্বস্তিকা মুখার্জি। সাহসী দৃশ্যে সাবলীল অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। পাশাপাশি নিজের পাকা অবস্থানও করে নিয়েছেন টলিপাড়ায়। এবার আলোচিত ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’ এর তৃতীয় সিজনে দেখা যাবে স্বস্তিকাকে। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েব সিরিজটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ২৪ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি...বিস্তারিত

বরাবরই বাংলাদেশকে প্রাধান্য দিয়ে আসছি : নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে বরাবরই প্রাধান্য দিয়ে আসছে ভারত। দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন তিনি। করোনাভাইরাস মহামারির মধ্যে সফর বন্ধ থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে তার দফতর থেকে...বিস্তারিত

বিশ্বে করোনাভাইরাসে একদিনে ১৩ হাজারের বেশি মৃত্যু !

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৭ লাখ ১৬ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১৩ হাজার ৪৯৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৬ লাখ ৫৫ হাজার ২৮২ জন। আক্রান্ত হয়েছেন ৭...বিস্তারিত