হোম জাতীয় আজ রাত থেকে আগামী ৩ দিন শীত বাড়বে
আজ রাত থেকে আগামী ৩ দিন শীত বাড়বে

আজ রাত থেকে আগামী ৩ দিন শীত বাড়বে

0
0

আজ রাত থেকে আগামী তিন দিন সারাদেশে শীত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

পুর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *