হোম আন্তর্জাতিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় : ভারতের আদালত
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় : ভারতের আদালত

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় : ভারতের আদালত

0
0

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক সব সময় ধর্ষণ নয় বলে রায় দিয়েছে দিল্লির হাইকোর্ট। এ সম্পর্কে আদালত বলেছে, যদি একজন নারী তার নিজের সম্মতিতে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন তাহলে এটাকে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ বলা যাবে না।

সম্প্রতি একজন নারীর করা এমন মামলা খারিজ করে দিয়ে হাইকোর্ট এ রায় দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, ওই নারী তার মামলায় দাবি করেছিলেন, একজন পুরুষ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ প্রতিশ্রুতিতে তাদের মধ্যে মাসের পর মাস শারীরিক সম্পর্ক অব্যাহত ছিল। তিনি এটাকে ধর্ষণ বলে দাবি করেন। জবাবে আদালত ওই রায় দেন।

বিচারক বিভু বখরু বলেছেন, বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ককে অপরাধ হিসেবে তখনই ধরা হবে ভিকটিম যদি সাথে সাথে নিজেকে ধর্ষণের শিকার হয়েছে বলে মনে করেন। তবে কিছু ক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি হয়তো যৌন সম্পর্ক স্থাপনে উভয়কে সম্মত করাতে পারে। যদিও একই রকম মনে নাও করতে পারেন সংশ্লিষ্ট যুবক বা যুবতী।

তিনি আরো বলেন, এমন ক্ষেত্রে ওই শারীরিক সম্পর্কে উভয়ের মত আছে বলে ধরে নেয়া হলেও। ওই যুবতীর মত ছিল না বলে মনে করা হয়। এমন ঘটনাকে ধর্ষণ হিসেবে ধরা হতে পারে। তবে ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারার অধীনে এটা ধর্ষণের অপরাধ হবে।

কিন্তু যদি দু’জনের মধ্যে শারীরিক সম্পর্ক অব্যাহতভাবে থাকে অথবা দীর্ঘ সময় তারা এমন সম্পর্ক চালিয়ে যান তাহলে সেটাকে দেখা হয় স্বেচ্ছায় সম্পর্ক স্থাপন হিসেবে। এর ফলে অভিযুক্ত ব্যক্তিকে এর আগে ট্রায়াল কোর্ট খালাস দিয়েছিল। হাইকোর্টও তা সমুন্নত রাখে। অর্থাৎ ওই যুবককে ধর্ষণের অভিযোগ থেকে খালাস দেয় আদালত।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *