fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

দেশে করোনাভাইরাসে আরো ৩৬ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ১৯২ জন। এ দিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ১৩৪ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯৫ হাজার ৮৪১ জন করোনা রোগী। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস...বিস্তারিত

বাংলাদেশ-ভারতের অর্থনীতিকে আরো সংহত করার গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও ভারতের অর্থনীতিকে আরো সংহত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়ে উভয় দেশ বৈশ্বিক ও আঞ্চলিক ভ্যালু-চেইন আরো সমৃদ্ধ করতে পারে। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, উভয় দেশ বিদ্যমান সহযোগিতামূলক ঐক্যমত্যের সুযোগ নিয়ে আমাদের অর্থনীতিকে আরো সংহত করে বৈশ্বিক ও আঞ্চলিক ভ্যালু-চেইন সমৃদ্ধ করতে পারে। বৃহস্পতিবার...বিস্তারিত

চট্টগ্রামে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিজয় দিবস উদযাপন

১৬ই ডিসেম্বর ঐতিহ্য গৌরবময় বিজয়ের ৪৯তম বছর পদার্পন, মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ। বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় র‌্যালিটি  কাজির দেউরি মাঠ থেকে শুরু হয়ে লাভ লাইন, এনায়েত বাজার, নিউমার্কেট, কোতোয়ালি মোড়, লালদিঘি, সিনেমা প্যালেস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে...বিস্তারিত

এক মাসে বিক্রি ৩৩ লাখ কপি !

বারাক ওবামার আত্মজীবনীমুলক বই ‘এ প্রমিজড ল্যান্ড’ প্রকাশ হয়েছে এক মাস আগে। এরই মধ্যে এটি সর্বাধিক বিক্রিত প্রেসিডেনশিয়াল বইয়ের আখ্যা পেয়েছে। বইটির প্রকাশনা সংস্থা ক্রাউন-এর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘এ প্রমিজড ল্যান্ড’-এর ৩৩ লাখ কপি বিক্রি হয়ে গেছে। এর আগে যুক্তরাষ্ট্রের আরেক সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আত্মজীবনীমূলক...বিস্তারিত

‘দেশে ভাস্কর্য আছে, থাকবে এবং আরও স্থাপন করা হবে’

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, দেশে ভাস্কর্য আছে, থাকবে এবং আরও স্থাপন করা হবে। বুধবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধ অর্জন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, যারা ভাস্কর্যে আঘাত হানে, তারা শুধু ভাস্কর্য আঘাত হানে না, তারা বঙ্গবন্ধুর ওপর আঘাত হেনেছে।...বিস্তারিত

এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সমান : প্রধানমন্ত্রী

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এদেশের মাটিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়েই বসবাস করবে। বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে চলবে। সব...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ১৫৬ জনে। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৬৩২ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯৫ হাজার ৮৪১ জন করোনা রোগী। বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের...বিস্তারিত

পরীমনিরও গডফাদার আছে !

চিত্রনায়িকা পরীমনি—যার বাহ্যিক সৌন্দর্যে প্রশংসা সবার মুখেই শোনা যায়। এমনকি তার চরম নিন্দুকরাও তা স্বীকার করেন। গল্প, সিনেমা ও চরিত্রাভিনয়েও পরীমনির চৌকস পরিবর্তন চোখে পড়ার মতো। বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে এ লাস্যময়ীর নতুন সিনেমা ‘বিশ্বসুন্দরী’। এরই মধ্যে শোনা গেল পরীমনির নতুন সিনেমার খবর। ‘রক্ত-২’ নামের নতুন এক সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। গল্প...বিস্তারিত

মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে জনতার ঢল। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের হাতে লাল-সবুজের পতাকা নিয়ে হাজারো জনতার খণ্ড খণ্ড মিছিল ও নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। মহান এ দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষের মধ্যে ছিল বাঁধভাঙা উল্লাস। তবে...বিস্তারিত

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রশ্নে কারো সঙ্গে আপোশ নয় : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের এই দিনে আমাদের শপথ সাম্প্রদায়িক অপশক্তি যে বিষবৃক্ষ, ডালপালা বিস্তার করেছে; সেই বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রশ্নে কারো সঙ্গে আপোশ নয়। বুধবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয়...বিস্তারিত

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে মহান বিজয় দিবসের শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সামরিক সচিবরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রথমে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের...বিস্তারিত

আজ মহান বিজয় দিবসের ৪৯তম বার্ষিকী

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে জন্ম হয় বাংলাদেশ নামের একটি স্বাধীন ভূখণ্ডের। পরাধীনতার শেকল ভেঙে আজকের দিনেই বাঙালি জাতি প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ২৪ বছর শোষণ ও নির্যাতনের শিকার হওয়ার পর জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন আজ। যথাযোগ্য মর্যাদায়...বিস্তারিত

‘অশুভ শক্তির ষড়যন্ত্র রুখে দিতে লাখো কোটি জনতা প্রস্তুত’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশবিরোধীরা এখন মরণ কামড় দিতে চায়। কিন্তু দেশের লাখো কোটি জনতা সেই অশুভ শক্তির বলয়ের ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত...বিস্তারিত

পৌষের প্রথম দিন আজ…

প্রকৃতিতে শীত এসেছে বহু আগেই। তবে বর্ষপঞ্জিকায় আজই পৌষের প্রথম দিন। বঙ্গাব্দ ১৪২৭-এর শীত ঋতুর প্রথম দিন! শিশিরভেজা নতুন সকালে আনুষ্ঠানিক সূচনা হলো। গতকাল বিদায় নিয়েছে হেমন্ত। ঋতুর পরিবর্তনে পৌষ আর মাঘ—দু’মাস শীতকাল। পঞ্জিকার হিসাবে আজ শীতের শুরু হলেও ক’দিন ধরেই হিমেল হাওয়ার ঝাপটা আর ঘন কুয়াশা জানান দিচ্ছিল শীতের আগমনীবার্তা। ঘাসের ডগায়, পাতার কিনারে...বিস্তারিত

বঙ্গবন্ধুর পলাতক ৪ খুনির মুক্তিযোদ্ধা খেতাব স্থগিত…

বঙ্গবন্ধুর পলাতক চার খুনি শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরীর মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের খেতাব স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের খেতাব বাতিলে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি...বিস্তারিত

বরযাত্রী নিয়ে ট্রলারডুবি : নববধূসহ ৭ জনের মরদেহ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় বরযাত্রীসহ একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নববধূ ও দুই শিশুসহ ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ করছে কোস্ট গার্ড ও নৌবাহিনী জানা গেছে, হাতিয়ার চানন্দী ঘাট থেকে ৮০-৮৫ জন যাত্রী নিয়ে ঢালের চর যাওয়ার...বিস্তারিত

বিশ্বজুড়ে করোনাভাইরাসে একদিনে ৮ হাজার ৫৩১ জনের মৃত্যু

বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ২৮ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ৮ হাজার ৫৩১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৬ লাখ ২৮ হাজার ২৩৮ জন। আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৩২ লাখ ২ হাজার...বিস্তারিত

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ

মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ টেলিভিশন প্রধানমন্ত্রীর ভাষণটি সম্প্রচার করবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৮ মিনিটের ভাষণটি মঙ্গলবার সকালে রেকর্ড করা হয়েছে। সাধারণত অন্যান্য বছর বিজয় দিবসে প্রধানমন্ত্রী প্যারেড এবং কুচকাওয়াজে অংশগ্রহণ করে থাকেন। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে তা করতে না...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ১২৯ জনে। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৮৭৭ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জন করোনা রোগী। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ...বিস্তারিত

এবার করোনার চেয়েও শক্তিশালী ভাইরাসের সন্ধান !

মহামারি কেরোনা ভাইরাসকে যখন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে তখন আরো এক ধরনের করোনার অস্তিত্ব পাওয়ার কথা জানালো যুক্তরাজ্য। ভাইরাসটি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবগত আছে উল্লেখ করে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান, বিজ্ঞানীরা ভাইরাসটি নিয়ে বিস্তারিত গবেষণা করছেন। বলেন, এখন পর্যন্ত ইংল্যান্ডের ৬০টি অঞ্চলের অন্তত ১ হাজার মানুষ নতুন ধরনের ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। যা সাধারণ করোনা...বিস্তারিত