fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

মর্গে রাখা মৃত নারীদের ধর্ষণকারী মুন্না আটক

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে মৃত নারীদের ধর্ষণ করতো বিকৃত মানসিকতার অধিকারী মুন্না। হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নেয়া নারীদের দু-তিন বছর ধরে ধর্ষণ করে আসছিল মুন্না ভগত। গ্রেফতার হওয়া এ তরুণ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের ডোমের সহকারী হিসেবে কাজ করতেন। শুক্রবার সংবাদ সম্মেলনে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার এসব তথ্য নিশ্চিত...বিস্তারিত

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় জাবির আরেক শিক্ষক !

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইব্রাহিম খলিল। এ বছরের বিশ্বসেরা বিজ্ঞানীদের দুই শতাংশের তালিকা প্রকাশ করে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত এক জরিপে ২.৫৬ স্কোর অর্জনের মাধ্যমে তিনি ‘কমপ্লিমেন্টারি এ্যান্ড অলটারনেটিভ মেডিসিন, ফুড সায়েন্স ও ক্লিনিক্যাল মেডিসিন’ শাখার ৯৫১৮ জন বিজ্ঞানীর মধ্যে ৫৪তম স্থান...বিস্তারিত

করোনার মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মধ্যে বিশ্বের অর্থনীতি থমকে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শুক্রবার ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ ও ‘জনতার প্রত্যাশা’ আয়োজিত সদ্যপ্রয়াত সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর স্মরণ সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন তিনি।...বিস্তারিত

রোহিঙ্গাদের উন্নয়নে ১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় হোস্ট কমিউনিটির বিদ্যুৎ, পানি, স্যানিটেশন ও দুর্যোগ সহনশীল অবকাঠামো সুবিধা বাড়াতে আরো ১০ কোটি ডলারের অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। জানা গেছে, ‘ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ প্রকল্পের আওতায় এ অনুদান দেয়া হবে। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এ অনুদান প্রায় ৮৫০ কোটি টাকা। বিশ্বব্যাংকের এ অনুদানে স্থানীয়সহ প্রায় ৮...বিস্তারিত

স্কুল পর্যায়ে থাকছে না বিজ্ঞান-বাণিজ্য-মানবিক বিভাগের বিভাজন

নতুন কারিকুলামে স্কুল পর্যায়ে অর্থ্যাৎ নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের বিভাজন তোলে নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার রাতে একাদশ জাতীয় সংসদের দশম (মুজিববর্ষ উপলক্ষে বিশেষ) অধিবেশনে বক্তব্য দেয়ার সময় মন্ত্রী এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ সমন্বয় করে কারিকুলাম তৈরি করা হবে। ২০২২...বিস্তারিত

জম্মু-কাশ্মীরে গোলাগুলির ঘটনায় ৪ জন নিহত !

ভারতের জম্মু ও কাশ্মীরের নাগরোটা টোল প্লাজায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে চার জন জঙ্গি নিহত হয়েছেন। জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। একটি ট্রাকে জঙ্গিরা লুকিয়ে ছিল। টোল প্লাজা পার্কিংয়ে তল্লাশির সময় তারা গুলি চালাতে শুরু করে। ওই হামলার ঘটনার পরপরই জম্মু-শ্রীনগর হাইওয়ে বন্ধ করে...বিস্তারিত

শক্তি বাড়াতে তুরস্কের নয়া পরিকল্পনা !

কৃষ্ণ সাগর অঞ্চলের ভূ-রাজনৈতিক অবস্থার নতুন করে পরিবর্তন আনতে তুরস্ক এবং ইউক্রেন বেশকিছু সময় ধরে অত্যাধুনিত ড্রোন, মহাকাশ ইঞ্জিন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তিসহ সামরিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করছে। দেশ দুইটির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য সহযোগিতার ক্ষেত্র হলো আনম্যান্ড এরিয়াল সিস্টেম (ইউএএস)। তুরস্কের তৈরি আসন্ন অত্যাধুনিক যুদ্ধ ড্রোন বাইরাক্তার আকিন্সির প্রোটোটাইপটির জন্য চালিকা শক্তি হিসাবে ব্যবহার করা হয়েছে...বিস্তারিত

বিএনপিকে মার্কিন নির্বাচন থেকে শেখা উচিত: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে শুধু নির্বাচন কমিশন নয়, বিরোধী দলেরও অনেক কিছু শেখার আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে তিনি বলেন, দেশের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। গণতান্ত্রিক প্রক্রিয়ার আওতায় এই কমিশন কাজ করছে। তারা ফলো করবে নিজস্ব বিধিবিধান, অন্য দেশে কী হলো...বিস্তারিত

শাহজাদপুরে র‌্যাবের অভিযানে ৪ জঙ্গীর আত্মসমর্পণ

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের উকিলপাড়ার ইঞ্জিনিয়ার শামসুল হক রাজার বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর অভিযানে চার জঙ্গি আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকৃতরা হচ্ছে জেএমবির পাবনা – সিরাজগঞ্জের আঞ্চলিক প্রধান কিরণ ওরফে শামীম ওরফে হামিম (২২), পাবনা সাথিয়ার নাঈমুল ইসলাম, দিনাজপুরের আতিউর রহমান ওরফে কলম সৈনিক, সাতক্ষীরার আমিনুল ইসলাম শান্ত। ঘটনাস্থল থেকে ২টি বিদেশী...বিস্তারিত

রোহিঙ্গা সংকট সমাধানে আবারও বিপক্ষে চীন ও ভারত !

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত চতুর্থবারের মতো ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজুলেশন গ্রহণ করা হয়েছে। ওআইসি ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে রেজুলেশনটি উত্থাপন করে, যাতে পৃষ্ঠপোষকতা প্রদান করে ১০৪টি দেশ। রেজুলেশনটির পক্ষে ভোট দেয় ১৩২টি দেশ, বিপক্ষে ভোট দেয় ৯টি। আর ভোট দানে বিরত থাকে ৩১টি...বিস্তারিত

এবার ফ্রান্সের মুসলিম নেতাদের সময় বেঁধে দিল ম্যাক্রোঁ !

এবার ফ্রান্সের বিতর্কিত প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ দেশটির মুসলিম নেতাদের চরমপন্থাকে শক্তহাতে দমন করে রাষ্ট্রীয় মূল্যবোধকে ধারণ করতে বলেছেন। এ জন্য তিনি মুসলিম নেতাদের ১৫ দিনের সময় বেঁধে দেন। ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্যা মুসলিম ফেইথের (সিএফসিএম) নেতাদের সঙ্গে বৈঠকে গত বুধবার এ আল্টিমেটাম দেন তিনি। সিএফসিএম নেতারা ফরাসি সরকারের এ নির্দেশনার বিষয়ে মুসল্লিদের সতর্ক করতে মসজিদের ইমামদের...বিস্তারিত

সম্পর্কের গতি বাড়াতে আফগানিস্তানে ইমরান খান

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আফগান-তালেবান শান্তি আলোচনা ছাড়াও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার করতে প্রথমবারের মতো আফগানিস্তান সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামাবাদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, উত্তর-পশ্চিমের সীমান্ত লাগোয়া ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশটির রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করলে ইমরান খানকে স্বাগত জানান...বিস্তারিত

পরমাণু নিয়ে কথা বলার অধিকার আমেরিকার নেই: ইরান

আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল ইরানের পারমাণবিক শক্তি সংস্থা নিয়ে যেসব ভিত্তিহীন দাবি তুলেছে সে সবকে তেহরান মোটেও পাত্তা দেয় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি। তিনি  বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা- আইএইএর ত্রৈমাসিক বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে একথা বলেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের আলোকে...বিস্তারিত

মৃত নারীদের ধর্ষণ করতো যে যুবক !

মামার সঙ্গে সহাকারী হিসেবে কাজ করতে মুন্না (২০)। তার মামা মর্গের একজন ডোম। আর সেখানেই ময়নাতদন্তের জন্য রাখা মৃত নারীদের ধর্ষণ করতো সে। এমন ঘটনা ঘটেছে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে সিআইডির পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে ওই যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি সূত্রে জানা গেছে, ডোম...বিস্তারিত

‘বঙ্গবন্ধু মডেল ভিলেজ’

উন্নত গ্রামীণ জীবনযাপনের সুযোগ এবং গ্রাম থেকে শহরমুখী স্রোত হ্রাস করতে গ্রামের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়নের  জন্য ‘বঙ্গবন্ধু মডেল ভিলেজ’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ১০টি গ্রামের মানুষ শহরের সব সুযোগ-সুবিধা পাবেন। এই ১০টির তালিকায় সিলেট বিভাগের একটি গ্রামও রয়েছে। মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে তার প্রতি সর্বোচ্চ সম্মান...বিস্তারিত

লাল লিপস্টিক দেয়ায় মা অপমানিত, ছেলের অভিনব প্রতিবাদ !

পারিবারিক এক অনুষ্ঠানে লাল লিপস্টিক লাগান ৫৪ বছরের এক নারী। তাই কাছের আত্মীয়দের থেকে বেশ কটু কথা শুনতে হয়েছে তাকে। এমনকি তারা প্রশ্ন তুলেছিলেন চরিত্র নিয়ে! নিজের সামনে মায়ের এই অপমান প্রবল প্রভাব ফেলেছিল ছেলের মনে। তাই সমাজের একশ্রেণির মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে ছেলে বেছে নিল অভিনব প্রতিবাদের রাস্তা। মুখে একগাল দাড়ি থাকা অবস্থাতেই ঠোঁটে...বিস্তারিত

শ্রাবন্তীকে কুপ্রস্তাব দেয়ায় খুলনায় এক যুবক গ্রেফতার

ওপার বাংলার জনপ্রিয় অ‌ভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটা‌র্জীর ব‌্যবহৃত মোবাইল নম্বরে আপ‌ত্তিকর প্রস্তাব পাঠানোর অ‌ভিযোগে মাহাবুবুর রহমান (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে খুলনার সোনাডাঙ্গায়। তাকে জিজ্ঞাসাবাদের জন‌্য পু‌লিশ ৫ ‌দিনের রিমান্ড আবেদন করে। বৃহস্প‌তিবার দুপুর‌ে রিমান্ড আবেদনের শুনানি শেষে খুলনার মেট্রোপ‌লিটন ম‌্যা‌জিস্ট্রেট মাহাবুবুর রহমানের এক‌দিনের রিমান্ড মঞ্জুর করে‌ন। মাহাবুবুর রহমান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা‌র...বিস্তারিত

টিকটকের বিকল্প হিসেবে নতুন অ্যাপ বানালো দুই ভাই

চীনা অ্যাপ টিকটকের বিকল্প হিসেবে নতুন একটি অ্যাপ আসছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বুডগাম জেলার দুই ভাই অ্যাপটি তৈরি করেছেন। ধারণা করা হচ্ছে, টিকটিকের ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহারে আগ্রহী হবে। জি নিউজর একটি প্রতিবেদন থেকে জানা গেছে, কাশ্মীরি দুই ভাইয়ের নাম টিপু সুলতান ওয়ানি এবং মোহেদ ফারুক। দুইজনের মধ্যে টিপু একজন অ্যাপ ডেভলপার। অন্যদিকে ফারুক একজন...বিস্তারিত

আবহাওয়া অফিসের নতুন বার্তা

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে আগামী তিনদিনে সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি...বিস্তারিত

জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানে চতুর্থবারের মতো রেজুলেশন গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজুলেশন টানা চতুর্থবারের মতো গৃহীত হয়েছে। রেজুলেশনটিকে ধারাবাহিকভাবে সমর্থন জানানোয় আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। বৃহস্পতিবার জাতিসংঘের বাংলাদেশ মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে রাষ্ট্রদূত...বিস্তারিত