fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলায় অর্থনীতি সচল : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকার সারাদেশে ব্যাপক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে সমর্থ হয়েছে বলেই এখনও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাগুরা, নারায়ণগঞ্জ ও যশোরে তিনটি সেতু উদ্বোধনের সময় তিনি এ কথা জানান। একই সময় প্রধানমন্ত্রী পাবনায় একটি স্বাধীনতা চত্বরেরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, একটার পর...বিস্তারিত

২৫ পৌরসভার ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর

প্রথম ধাপে ২৫ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী এসব পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। রোববার নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর জানান, প্রথম ধাপে ২৫ পৌরসভায় ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। গত...বিস্তারিত

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭২ হাজার জনের করোনা শনাক্ত

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৮১ হাজার ৬০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেই শনাক্ত হয়েছে ১ লাখ ৭২ হাজার ৮৩৯ জন। মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৯২২ জনের। সর্বোচ্চ মৃত্যুও যুক্তরাষ্ট্রে- ১ হাজার ৪৬০ জন। ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, নতুন শনাক্তসহ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে। মোট মৃত্যু...বিস্তারিত

দেশের ব্যাংকগুলোতে সাইবার হামলা রোধে সতর্কতা জারি

সাইবার হামলার আশঙ্কায় অনলাইন লেনদেন ও এটিএম লেনদেনের ওপর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ব্যাংকগুলোতে এরই মধ্যে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। চিঠিতে বলা হয়েছে, উত্তর কোারিয়ার হ্যাকার গ্রুপ বিগল বয়েজ ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রির্জাভ চুরির সঙ্গে জড়িত ছিল। বিগল বয়েজ দেশের ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও সুইফট নেটওয়ার্ক হ্যাক করতে...বিস্তারিত

ডিএসই থেকে রাজস্ব বেড়েছে ৩২ কোটি টাকা

করোনা মহামারির মধ্যেও গত পাঁচ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে ৩২ কোটি টাকা রাজস্ব পেয়েছে সরকার। ২০২০-২১ অর্থবছরের জুন থেকে অক্টোবর পর্যন্ত এ রাজস্ব আদায় বেড়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সতর্কতার সঙ্গে নানামুখী পদক্ষেপ নিয়েছে। কমিশনের নতুন নেতৃত্বের একাধিক সাহসী পদক্ষেপের ফলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে এসেছে।...বিস্তারিত

সব ট্রেনে লাগছে বায়ো-টয়লেট, বাঁচবে অর্থ-পরিবেশ

দেশের সব রেল কোচে বায়ো-টয়লেট ও অটোমেটিক ওয়াশিং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এতে অর্থ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ দূষণও কমে যাবে। পাশাপাশি ট্রেন যাত্রা আরো আরামদায়ক হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রেনে সনাতন পদ্ধতিতে মানববর্জ্য ফেলার কারণে নষ্ট হচ্ছে রেলপথ ও পরিবেশ। রেলপথ মন্ত্রণালয়ের এ উদ্যোগের ফলে একটি রেল কোচ পরিষ্কার করতে সময় লাগবে সর্বোচ্চ...বিস্তারিত

গুয়েতেমালার পার্লামেন্টে বিক্ষোভকারীদের আগুন

দুর্নীতিগ্রস্থ পার্লামেন্ট সদস্যদের পদত্যাগ এবং বিতর্কিত বাজেট বাতিলের দাবিতে আন্দোলন চলার সময় একদল বিক্ষোভকারী মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালার কংগ্রেস ভবনে অগ্নিসংযোগ করেছে। সেসময় ভবনটিতে ভাঙচুরও চালায় তারা। গত বুধবার রাতে দেশটিতে বাজেট পাস হয়। তারপর থেকেই প্রতিবাদে রাস্তায় নামে বিক্ষুব্ধ জনতা। শনিবার সেই বিক্ষোভ আরও জোরদার হয়। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের রাস্তায় সমাবেশ করেন। তাদের...বিস্তারিত

ইসলামিক স্কলার গোলাম সারোয়ারের মৃত্যু !

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার সাঈদী (৫২) মারা গেছেন। শনিবার (২১ নভেম্বর) ভোররাত ৪টা ২০ মিনিটে মারা যান তিনি। মরহুমের ভাতিজা আড়াইবাড়ি দরবার কুমিল্লার পীর গোলাম পরোয়ার সাঈদী জানান, আজ (শনিবার) বাদ আসর কসবার আড়াইবাড়ি মূল দরবার শরিফে তার জানাজা অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্রে জানা যায়, বেশকিছু দিন ঢাকার একটি বেসরকারি...বিস্তারিত

আবারও ইরানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুমকি !

ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমেরিকার টেবিলে সব অপশন রয়েছে বলে আবারও হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইসরায়েলের দৈনিক পত্রিকা ‘জেরুজালেম পোস্ট’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই হুমকি দিয়েছেন। বলেন, গত চার বছর ধরে ইরানের বিরুদ্ধে আমেরিকা এই নীতি অনুসরণ করে এসেছে এবং এই নীতির পরিবর্তন হওয়ার কোনও কারণ নেই। মাইক পম্পেও বলেন, আমার মূল্যায়ন...বিস্তারিত

৩৯ আফগানকে হত্যা করার গোপন তথ্য ফাঁস !

ঠাণ্ডা মাথায় সাধারণ আফগান এবং যুদ্ধবন্দিদের হত্যা করেছিল অস্ট্রেলিয়ার এলিট আর্মি। সম্প্রতি সে কথা স্বীকার করে নিয়েছে অস্ট্রেলিয়ার সেনা। সেনা বাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার জন্য তারা অত্যন্ত দুঃখিত। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীরা শাস্তি পাবেন। ২০০২ সালে অস্ট্রেলিয়ার সেনা আফগানিস্তানে গিয়েছিল। ন্যাটো বাহিনীর হয়ে আফগানিস্তানে দীর্ঘ দিন লড়াই করেছে তারা। যে...বিস্তারিত

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ লাখের বেশি

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৬ হাজারের বেশি মানুষ। এই সময়ে সেখানে প্রাণ হারিয়েছে ৫৮৪ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। একদিনে ১ লাখ ৯২ হাজার জন আক্রান্তের মধ্যে...বিস্তারিত

মহাকাশে ১০ হাজার স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা চীনের !

মহাকাশে দশ হাজার কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) স্থাপনের পরিকল্পনা রয়েছে চীনের। মূলত চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের সঙ্গে মহাকাশ প্রযুক্তিতে ভারসাম্য রাখতেই চীনের নতুন এই লক্ষমাত্রা। কক্ষপথে চীনের স্যাটেলাইট সংখ্যা এখন পর্যন্ত ৪৩২টি। অর্থাৎ রকেট ও মহাকাশ যান নির্মাতা স্পেসএক্সের তুলনায় অনেক কম। তবে এ কাজে তারা স্পেসএক্স-এরই সাহায্য নেবে। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স তাদের নিজস্ব ইন্টারনেট সেবা স্টারলিংকের...বিস্তারিত

ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা করলেন অক্ষয় !

ভারতের এক ইউটিউবারের বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট খবর প্রকাশের দায়ে ৫০০ কোটি রুপির মানহানির মামলা ঠুকলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার! বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর থেকেই বলিউডের বহু তারকার দিকে আঙুল তোলে নেটিজেনদের একাংশ। যেই রোষানলে সম্প্রতি নাম আসে বলিউডের খিলাড়ি খ্যাত তারকা অক্ষয় কুমারের। মূলত রশিদ সিদ্দিকী নামের এক ইউটিউবার কিছুদিন আগে...বিস্তারিত

কল্পনাও করিনি ছোট কারো সঙ্গে সম্পর্কে জড়াবো : সুস্মিতা

বলিউড তারকা সুস্মিতা সেন ৪৫ বছরে পা দিলেন। জন্মদিন উপলক্ষে ভারতের বিভিন্ন গণমাধ্যম তাকে নিয়ে বিশেষ খবর ছাপিয়েছে। বর্তমানে তার চেয়ে ১৫ বছরের ছোট রোহমান শলের সঙ্গে সম্পর্কে রয়েছেন সুস্মিতা সেন। রোহমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বেশ সমালোচনাও শুনতে হয়েছে। সুস্মিতার চেয়ে বয়সে ছোট হলেও রোহমান যে প্রাক্তন বিশ্বসুন্দরীকে সবসময় আগলে রাখেন তা বেশ স্পষ্ট।...বিস্তারিত

মহানবীকে অবমাননার প্রতিবাদ করায় বিপাকে পড়েছে পাকিস্তান

ফ্রান্সের ব্যঙ্গাত্মক সাপ্তাহিক শার্লি এবদো মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদ করায় এবার কিছুটা বিপাকে পড়েছে ইমরান খান সরকার। পাকিস্তানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা নিয়ে প্রশ্ন তুলেছে ফ্রান্স। গত ১৬ নভেম্বর ইউরোপীয় ইউনিয়নের কাছে করা লিখিত প্রশ্নে ফরাসী সদস্য ডমিনিক বিল্ড বলেছেন, আর্থিকভাবে পাকিস্তানকে ইউরোপীয় ইউনিয়ন যে সহায়তা দিয়ে আসছে তার পরিমাণ ও দেশটির...বিস্তারিত

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫ জন

দেশে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন। ফলে বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১০০ জন। চলতি বছরে সময় অসময়ে বৃষ্টির কারণে নভেম্বর মাসেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। শুক্রবার দিনের শেষ দিকেও রাজধানীর বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, এমন বৃষ্টিতে এডিস মশাবাহিত...বিস্তারিত

সংবাদ সম্মেলনে কাঁচা মাছ চিবিয়ে খেলেন সাবেক মন্ত্রী !

সংবাদ সম্মেলনে কাঁচা মাছ চিবিয়ে খেয়ে আলোচনার জন্ম দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক একজন মন্ত্রী। মঙ্গলবার রাজধানী কলম্বোয় এক সংবাদ সম্মেলনে দেশটির সাবেক মৎস্য মন্ত্রী দিলীপ ওয়েড়ারাচ্চি কাঁচা মাছ চিবিয়ে খান। তবে বিশেষ একটি কারণেই এমনটা করেছেন তিনি। জানা গেছে, করোনা মহামারিতে অন্য দিকগুলোর মতো শ্রীলঙ্কার মৎস্যচাষেও বেশ মন্দা দেখা দিয়েছে। গত মাসেই কলম্বোর সেন্ট্রাল ফিশ মার্কেটে...বিস্তারিত

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেম, পেশাদারিত্ব এবং নৈতিকতার আদর্শে স্ব স্ব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী আজ জাতির আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, বেসামরিক...বিস্তারিত

সশস্ত্র বাহিনী জাতির গর্ব ও আস্থার প্রতীক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্ব ও আস্থার প্রতীক। আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি যে-কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়, বেসামরিক প্রশাসনকে সহযোগিতাসহ জাতিগঠনমূলক কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন।...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরো ১৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৩২২ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ২ হাজার ২৭৫ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ...বিস্তারিত