fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

‘কুৎসিত’ হওয়ায় প্রেমিকের ব্রেকআপ, হঠাৎ হয়ে গেলেন ‘অসাধারণ সুন্দরী’!

গায়ের রঙ কালো; চেহারাও খুব বেশি আকর্ষণীয় নয়। তাই সবসময়ই নানাভাবে অপমানিত হতে হতো ১৭ বছরের গুয়েন তুয়ঙ্গেকে। এমনকি তাকে ‘কুৎসিত’ আখ্যা দিয়ে তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে। ভিয়েতনামের এ তরুণী অস্ত্রোপচার করে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়েছেন। তিনি তার নতুন ছবির সঙ্গে পুরনো ছবি শেয়ার করেছেন। মেয়েটি লিখেছেন, তিনি দেখতে ভালো নয়। সেই...বিস্তারিত

মায়ের সহযোগিতায় বাবার গলা কেটে পাতিলে রক্ত ভরে রাখল ছেলে !

সামান্য কিছু টাকা না পেয়ে নাসরুল হাওলাদারকে গলা কেটে হত্যা করেন তারই ছেলে ইমরান হাওলাদার। হত্যার যেন কোনো চিহ্ন না থাকে, সেজন্য গলা কাটার রক্ত ভরে রাখা হয় একটি বড় ভাতের পাতিলে। আর এসব কাজে সহায়তা করেন মা রিনা বেগম। বুধবার রাতে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া গ্রামে। নিহত নাসরুল হাওলাদার একই...বিস্তারিত

প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা রোববার-সোমবার

প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল আগামী রোববার বা সোমবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। এসব পৌরসভার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবেও বলে জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব। তিনি বলেন, পৌরসভার প্রথম ধাপের নির্বাচন ২৭...বিস্তারিত

২০২১ সালের মধ্যে ১২৯টি ফায়ার স্টেশন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০২১ সালের মধ্যে আরো ১২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০’ উদ্বোধনের সময় তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত দেশজুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা ৪৩৬টি। ২০২১ সাল নাগাদ আরো ১২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এর...বিস্তারিত

মানুষের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা বঙ্গবন্ধুকে অমরত্ব দিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বঙ্গবন্ধুকে অমরত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ছিল জনগণের ন্যায্য অধিকার আদায়। এই অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট বয়স থেকে শুরু করে সারাটা জীবন সংগ্রাম করে গেছেন। তিনি শোষিত মানুষের পক্ষে সবসময় অত্যন্ত শক্তিশালী ও বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন। তিনি...বিস্তারিত

ডিসেম্বরের মাঝামাঝিতে বসবে পদ্মাসেতুর বাকি ৪ স্প্যান : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা বহুমুখী সেতুর ৪১টি স্প্যানের মধ্যে এরই মধ্যে ৩৭টি স্প্যান স্থাপন করা হয়েছে। এতে সেতুর ৫ দশমিক ৫৫ কিলোমিটার এখন দৃশ্যমান। নদীর স্রোত প্রত্যাশিত লেভেলে থাকলে বাকি চারটি স্প্যান ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে স্থাপন করা হবে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১০৯তম বোর্ড সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত...বিস্তারিত

করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, `করোনার আবার একটা ধাক্কা আসছে। তবে সচেতন হলে আমরা এই সময়েও সুস্থ থাকতে পারব। এজন্যে আমাদের সবাইকে মাস্ক পরতে হবে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর কোন বিকল্প নেই। ভ্যাকসিনের জন্যে আমরা আগাম টাকা দিয়ে রেখেছি। যখনই বাজারে আসবে, আমরাও তা পাবো।’...বিস্তারিত

ইরানের সঙ্গে জো বাইডেনকে বসার আহ্বান ইইউ’র

আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ইরানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক সাবেক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি। মোগেরিনি গতকাল (বুধবার) আটলান্টিক কাউন্সিল থিংক ট্যাংকের সঙ্গে আলাপ করার সময় এ আহ্বান জানান। তিনি বলেন, হোয়াইট হাউজ থেকে ডোনাল্ড ট্রাম্প বিদায় নেয়ার পরও আমেরিকার পরমাণু সমঝোতায় ফিরে আসা নিয়ে ইরানের উদ্বেগ কাটবে...বিস্তারিত

মজনুর যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের আলোচিত মামলার আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার এই আদেশ দেন। গত ১২ নভেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য...বিস্তারিত

অবশেষে কারাগারেই বাদীর সঙ্গে ধর্ষকের বিয়ে !

বিয়ে করার শর্তে ধর্ষণ মামলার আসামিকে জামিন দেওয়া হবে- আশ্বাস দিয়েছিলেন হাইকোর্ট। গত ১ নভেম্বর আদালতের আশ্বাসের ওপর আস্থা রেখে বৃহস্পতিবার যাকে ধর্ষণ করেছিলেন, তাকে বিয়ে করেন ফেনীর সোনাগাজীর বাসিন্দা জিয়াউল হক জিয়া। দুপুর ১২টার দিকে ফেনী জেলা কারাগারের সামনে বিয়ে অনুষ্ঠিত হয়। এ সময় বর-কনেসহ দুপক্ষের লোকজন উপস্থিত ছিলেন। জানা গেছে, সকালে দুই পক্ষের...বিস্তারিত

আজারবাইজান-আর্মেনিয়ার বিতর্কিত অঞ্চলে সেনা পাঠাবে তুরস্ক

রাশিয়ার মধ্যস্ততায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার শান্তিচুক্তির পর নতুন করে সংঘাত রোধে অঞ্চলটিতে সেনা পাঠাতে প্রস্তুত তুরস্ক। বিতর্কিত অঞ্চল নাগার্নো-কারাবাখে সেনা মোতায়েনের জন্য তুরস্কের সংসদে অনুমোদন চেয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়ান। দেশটির প্রেসিডেন্টকে সে অনুমোদন দিয়েছে তুরস্কের জাতীয় সংসদ। বিতর্কিত অঞ্চল নাগার্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্য চলা দীর্ঘ ছয় সপ্তাহ রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে...বিস্তারিত

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে বিপুল ভোটে রেজুলেশন গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ১৮ নভেম্বর বিপুল ভোটে চতুর্থবারের মতো ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজুলেশন গৃহীত হয়েছে। জাতিসংঘ রেজুলেশনটিকে ধারাবাহিকভাবে সমর্থন জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। রাষ্ট্রদূত ফাতিমা এ সময় আরও বলেন, এক মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দানকারী দেশ হিসেবে বাংলাদেশ...বিস্তারিত

বারাক ওবাবার আত্মজীবনীতে লাদেন হত্যার বর্ণনা…

আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার আত্মজীবনী ‌ ‘আ প্রমিসড ল্যান্ড’। সেখানেই লাদেন হত্যা নিয়ে মার্কিন সরকারের প্রস্তুতি ও পাকিস্তানি সেনাবাহিনীর আল কায়েদা যোগ তুলে ধরেছেন তিনি। ওবামা স্পষ্ট করে লিখেছেন যে, সামরিক প্রয়োজনে পাকিস্তানের সঙ্গে সখ্যতা বজায় রাখলেও কখনওই ইসলামাবাদকে বিশ্বাস করেনি ওয়াশিংটন। আত্মজীবনীতে ওবামা জানিয়েছেন, তৎকালীন আল কায়েদা প্রধান তথা টুইন টাওয়ার হামলার...বিস্তারিত

অফিস সময়ে সরকারি চিকিৎসকরা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে থাকতে পারবে না

অফিস সময়ে সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত থাকতে পারবেন না। স্বাস্থ্য বিভাগের টাস্কফোর্স কমিটি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে এ নির্দেশ দিয়েছে। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য সেবা বিভাগের জনস্বাস্থ্য-১ অনুবিভাগের অতিরিক্ত সচিব এবং টাস্কফোর্স কমিটির আহ্বায়ক মোস্তফা কামালের সভাপতিত্বে কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় নেয়া সিদ্ধান্তগুলো হলো- ১. অফিস...বিস্তারিত

রিকশা চালাচ্ছে রোবট ! 

রিকশার যাত্রীর আসনে বসে আছে মানুষ। সড়ক ধরে চলছে রিকশাটি। রিকশাটির চালক কোনো মানুষ নয়, তবে মানুষ উদ্ভাবিত একটি রোবট। সম্প্রতি রোবট চালিত রিকশার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, রিকশা নামক বাহনের চালকের দায়িত্ব একটি কুকুর রোবটের কাঁধে পড়েছে। আর সেটি ন্যস্ত করেছেন আমেরিকান স্পেশাল ইফেক্টস ডিজাইনার ও টেলিভিশন ব্যক্তিত্ব অ্যাডাম...বিস্তারিত

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিইউএমএস নিয়মিত প্রথম ব্যাচের সনদ বিতরণ

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ব্যাচেলর অব ইউনানী মেডিসিন অ্যান্ড সার্জারি (বিইউএমএস) প্রোগ্রামের নিয়মিত প্রথম ব্যাচের উত্তীর্ণদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। রাজধানীর বাংলামটরে হামদর্দ এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানী-আয়ুর্বেদিক অনুষদের ডিন অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ)...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ২৭৫ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৩৯ জনের। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ২ হাজার ১১১ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৩৮ হাজার ৭৯৫ জন করোনা রোগী। এদিকে...বিস্তারিত

বাংলাদেশ ঘুরে দেখার জন্য বাইসাইকেলে যাত্রা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক !

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাইসাইকেলে চড়ে পুরো বাংলাদেশ ঘুরে দেখার আশায় উদগ্রীব হয়ে উঠেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কামাল হোসেনের ছেলে আবু হানিফ নোমান (২৫) নামের এক দুঃসাহসী যুবক। ১লা নভেম্বর ২০২০, চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছেন এই যুবক। ইতিমধ্যে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, নরসিংদী, রংপুর, লালমনিরহাট, শেরপুর,...বিস্তারিত

বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার মূলনীতি থেকে সরবে না : সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশ তার প্রতিষ্ঠাকালীন ধর্মনিরপেক্ষতার মূলনীতি থেকে সরে যেতে পারে না। তিনি বলেন, আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা সবাই বাঙালি। মঙ্গলবার রাতে ইয়াং বাংলা আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সেন্টার ফর রিচার্স অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি...বিস্তারিত

বিএনপি’র শতাধিক নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট

বিএনপির শতাধিক নেতাকর্মীকে রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানোর মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার সকালে এসব মামলায় হাইকোর্টের কাছে আগাম জামিন চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন, যুবদল এবং ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।...বিস্তারিত