fbpx
হোম জাতীয়

জাতীয়

করোনায় ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু

দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৮৪ জন। একই সময়ে করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫৬ জন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ২ লাখ ৪২ হাজার ১০২ জনের। সোমবার (৩ আগস্ট) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত...বিস্তারিত

৭ থেকে ১০ দিনের মধ্যে দেশ বন্যামুক্ত হবে

এই পরিস্থিতির শুরুটা হয় জুনের শেষ দিকে। এরপর জুলাই কেটে গেল, আগস্টের প্রথম সপ্তাহ চলছে। পুরোটা সময় দেশ বন্যার কবলে। এ অবস্থা থেকে পুরোপুরি নিস্তার পেতে আরও ৭ থেকে ১০ দিন লাগতে পারে। সোমবার (৩ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আলরাজি এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘২৯, ৩০, ৩১ জুলাই বৃষ্টির একটা ধাপ গেছে।...বিস্তারিত

রাস্তাতেই নষ্ট হলো ২২ হাজার চামড়া

এবারও ন্যূনতম মূল্য জোটেনি, আর তাই রাস্তাতেই নষ্ট হলো হাজার হাজার চামড়া। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ভোক্তা অধিকার সংরক্ষণকারী প্রতিষ্ঠানগুলোর হিসেবে নষ্ট চামড়ার পরিমাণ ২২ হাজার। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, নগরীর আড়তদার সিন্ডিকেট সরকার নির্ধারিত দামের চেয়ে একেবারে কমমূল্যে ৫০ টাকা কিংবা ১০০ টাকা দরে চামড়া কিনতে চাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে করে জেলার বিভিন্ন অঞ্চল থেকে চামড়া নিয়ে...বিস্তারিত

দেশের ১৬টি অঞ্চলে আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৬টি অঞ্চলে আজ ঝড়বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে...বিস্তারিত

প্রধানমন্ত্রী প্রতিকূলতা জয় করছে, বিএনপি সমালোচনায় লিপ্ত রয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মোকাবিলায় যখন সরকার সফলতা দেখাচ্ছে, তখন একটি মতলবি মহল এ সফলতার দুর্গে ফাটল ধরানোর অপচেষ্টা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২ আগস্ট) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে কৃষক লীগের রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী...বিস্তারিত

দেশের ৩৩ জেলা বন্যাকবলিত, মৃতের সংখ্যা ৪৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ১৪ হাজার ৪১০ মেট্রিক টন চাল বরাদ্দ এবং ৯ হাজার ২২১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। আজ রোববার (২ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় সূত্র জানায়- ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর,...বিস্তারিত

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১৫৪ জনে। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৮৬৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৪০ হাজার ৭৪৬ জনে। একদিনে সুস্থ হয়েছেন আরও ৫৮৬...বিস্তারিত

জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার। গরিব, এতিম ও অসহায়দের মুখে খাবার তুলে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। করোনার এই সময়ে সহযোগী সংগঠনগুলো ভালো কাজ করছে। এই মাসেই আমি আমার সবাইকে হারিয়েছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।’ তিনি বলেন, ‘মহামারির সময়ে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে সরকার। মানুষ যাতে উন্নত জীবন...বিস্তারিত

অর্ধেকে নেমেছে দাম, চামড়া চলে যাচ্ছে এতিমখানা-মাদ্রাসায়

কোরবানির পশুর চামড়া সরকারের বেঁধে দেওয়া দর মোতাবেক প্রায় অর্ধেক দামে নেমে এসেছে। রাজধানীতে এবার প্রতি বর্গফুট কাঁচা চামড়া মাত্র ১৫-২০ টাকায় কেনা-বেচা হচ্ছে। আর এর জন‌্য বাণিজ‌্য মন্ত্রণালয়কেই দুষছেন ট‌্যানারি ব‌্যবসায়ীরা। গতছর ঢাকায় প্রতি বর্গফুট চামড়ার ‍দাম ছিল ৪০-৪৫ টাকা। অথচ এ বছর লবণজাত একই গরুর চামড়ার দাম সরকার বেঁধে দেয় ৩৫-৪০ টাকা। রাজধানীতে...বিস্তারিত

শোকের মাস আগস্টের প্রথম দিন আজ

আজ আগস্টের প্রথম দিন। শুরু হয়ে গেল বাঙালির শোকের মাস। জাতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়ের সূচনা হয় এই মাসেই। ১৯৭৫ সালের এ মাসেই আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ‘৭৫-এর ১৫ আগস্টের কালরাতে মানবতার শত্রু, প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে নির্মমভাবে নিহত হন বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি,...বিস্তারিত

রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয়

রাজধানীতে কোরবানির ঈদ ও শোকাবহ আগস্টকে সামনে রেখে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল। সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সব কটি ইউনিট। পুলিশ সদর দফতরের আগাম সতর্কবার্তা অনুযায়ী আজ শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদুল আজহার দিন রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।...বিস্তারিত

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ : তাপস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ শনিবার (১ আগস্ট) বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। তাপস বলেন, দুপুর দুইটা থেকে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। এরপর থেকে নগরীর সব বর্জ্য অপসারণ করা হবে। এজন্য...বিস্তারিত

আজ পবিত্র ঈদুল আজহা

আজ শনিবার পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন  করবেন। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ী পশু কোরবানি করবেন। তবে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই এসেছে এবারের ঈদ। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছ্বাস থাকার কথা...বিস্তারিত

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

১ আগস্ট (শনিবার) সারাদেশের ঈদুল আজহা উদযাপিত হবে। আর তাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ শুক্রবার (৩১ জুলাই) এক ভিডিও বার্তায় দেশ ও দেশের বাইরে অবস্থানরত সব বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। ৪৪ সেকেন্ড দীর্ঘ ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, প্রিয় দেশবাসী আসসালামুআলাইকুম। বছর ঘুরে...বিস্তারিত

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৮ জন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ১১১ জন। এছাড়া একই সময়ে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জন। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান...বিস্তারিত

২৪ ঘণ্টায় ৪৮ জনের প্রাণহানি

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৮ জন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ৮৩ জন। এছাড়া একই সময়ে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৬৯৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য...বিস্তারিত

দেশে করোনায় মোট মৃত্যু ৩ হাজার

দেশে মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৩৫ জন। ফলে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে তিন হাজার জনের। গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ২৯ হাজার ১৮৫। করোনা ভাইরাস বিষয়ে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন...বিস্তারিত

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু মারা গেছেন

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু (৪৯) মঙ্গলবার ভোর ৪টায় রাজধানীর ববসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ফুসফুসে শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন। মৃত্যু কালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন বাবু। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান...বিস্তারিত

করোনায় নতুন করে ২,৭৭২ জন আক্রান্ত, মৃত্যু ৩৭

দেশে নতুন করে ২ হাজার ৭৭২ জনের দেহে নভেল করোনা ভাইরাস রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে...বিস্তারিত

২৪ ঘণ্টায় মৃত্যু ৫৪, শনাক্ত ২২৭৫

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আরও  ২২৭৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ২৩ হাজার ৪৫৩। আজ দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। এদিকে, দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের...বিস্তারিত