হোম জাতীয় করোনায় নতুন করে ২,৭৭২ জন আক্রান্ত, মৃত্যু ৩৭
করোনায় নতুন করে ২,৭৭২ জন আক্রান্ত, মৃত্যু ৩৭

করোনায় নতুন করে ২,৭৭২ জন আক্রান্ত, মৃত্যু ৩৭

0
0

দেশে নতুন করে ২ হাজার ৭৭২ জনের দেহে নভেল করোনা ভাইরাস রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে।

সোমবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ১২ হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ২ হাজার ৭৭২ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ২৬ হাজার ২২৫ জন।

ডা. নাসিমা জানান, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২ হাজার ৯৬৫ জনের মৃত্যু হলো।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *