fbpx
হোম জাতীয়

জাতীয়

আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১২ সেপ্টেম্বর প্রায় ১০০ কোটি ডলার বাজেট সহায়তা চেয়ে বিশ্বব্যাংককে চিঠি দেয় সরকার। দুই কিস্তিতে ৫০ কোটি ডলার করে এই অর্থ চেয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। হুসনে আরা শিখা বলেন, বাংলাদেশকে ১০০ কোটি বা ১ বিলিয়ন...বিস্তারিত

জেএসসি-এসএসসির নম্বর নিয়ে এইচএসসির ফলাফল প্রকাশের প্রস্তুতি

গত মাসে সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ ও ঘেরাও করলে এবারের এইচএসসি বা সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। এদিকে শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বর নিয়ে (বিষয় ম্যাপিং) এবারের এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করার প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।এ ক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়ের ৭৫ শতাংশ...বিস্তারিত

কাল থেকেই কারখানা বন্ধের হুমকি পোশাক মালিকদের

শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে পোশাকশিল্পে চলমান অস্থিরতা না কাটলে আগামীকাল রোববার থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুমকি দিয়েছেন কারখানা মালিকরা। শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে কারখানা মালিক ও সংগঠনের নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, অস্থিরতা না কাটলে আগামীকাল থেকে...বিস্তারিত

সাতদিনে এলো ৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সাতদিনে দেশে বৈধপথে এসেছে ৫৮ কোটি ৪৫ লাখ ডলারের রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৭ হাজার ১৪ কোটি টাকা। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সেপ্টেম্বর মাসের ৭ তারিখ পর্যন্ত দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৫ কোটি ২৮ লাখ...বিস্তারিত

ভালো সম্পর্ক ছাড়া বাংলাদেশ-ভারতের গত্যন্তর নেই: ডয়চে ভেলেকে ড. ইউনূস

‘ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলা যায়। কারণ, চারদিক থেকেই ভারত আমাদের আছে। কাজেই তার সাথে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত এবং হবে। এ ছাড়া আমদের গত্যন্তর নাই, তাদেরও গত্যন্তর নাই। দুই দেশের মধ্যে বৈরি সম্পর্ক রেখে কেউ লাভবান হবে না। আমাদের সর্বাত্মক চেষ্টা হবে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা। বন্ধুত্বের শীর্ষ পর্যায়ে...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রাধান্য পাবে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা

যুক্তরাষ্ট্রের আসন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন চাহিদা সহায়তার ওপর ওয়াশিংটনের দৃষ্টি নিবদ্ধ করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানিয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের অফিসের একটি মিডিয়া নোটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১০ থেকে ১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ...বিস্তারিত

এবার বাংলাদেশের কাছে ইলিশ পাঠানোর আবদার ভারতের

কয়েক বছর ধরে দুর্গাপূজায় ভারতে বাংলাদেশের ইলিশ পাঠানোর ধারাবাহিকতা নিয়ে এবার অনিশ্চিয়তা দেখা দিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ না দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে পূজা উপলক্ষে ইলিশ চেয়ে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে।...বিস্তারিত

গাজীপুরে বিগবস কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন

গাজীপুরের কাশিমপুরে বেতন-ভাতা নিয়ে আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভের জেরে বিগবস পোশাক কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বেক্সিমকোর বিগ-বসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করে আসছিল। আন্দোলনকারীরা বেতনের দাবিতে বুধবার বিগ-বস কারখানার সামনে বিক্ষোভ...বিস্তারিত

শেখ হাসিনার দুর্নীতির মাস্টারমাইন্ড তোফাজ্জল-নিশাত

চাকরির মেয়াদ শেষে গত ৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়ার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় তৎকালীন সরকার। পরে শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।স্বৈরাচারী শেখ হাসিনার অনিয়ম-দুর্নীতির কেন্দ্রবিন্দু ছিল তার কার্যালয়। সেখানে সাবেক প্রধানমন্ত্রীর...বিস্তারিত

বিদ্যুতের পাওনা চেয়ে ড. ইউনূসকে চিঠি দিয়েছেন গৌতম আদানি

বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনা অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির আরেক গণমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে ৮০ কোটি ডলার...বিস্তারিত

ডেঙ্গু নিয়ে এক দিনে হাসপাতালে ভর্তি ৬১৫ জন, মৃত্যু ১ জনের

দেশে ডেঙ্গু নিয়ে এক দিনে ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হলো। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ...বিস্তারিত

আবু সাঈদ হত্যা: আরএমপির দুই পুলিশ সদস্যকে পিবিআইয়ে হস্তান্তর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দুই সদস্যকে পিবিআইয়ে হস্তান্তর করা হয়েছে। তারা হলেন- এএসআই মো. আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তার রিক্যুইজিশনের ভিত্তিতে তাদের হস্তান্তর করা হয়। সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পিবিআই’র পুলিশ...বিস্তারিত

যাত্রীর লাগেজ থেকে ৬৮০০ ইউরো চুরি, বিমানের ৫ কর্মী গ্রেপ্তার

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেন্নাইগামী ফ্লাইটের এক যাত্রীর লাগেজ থেকে ৬ হাজার ৮০০ ইউরো চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানের ৬ কর্মীকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের ৫ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিমান। তবে একজন এখনো পলাতক। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা...বিস্তারিত

জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে

প্রথমে কোটা সংস্কার আন্দোলন ও পরে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে জুলাই মাসে সংগঠিত গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। সোমবার (৯ সেপ্টেম্বর) উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বিচার স্বচ্ছতার জন্য সব করবে সরকার। এর আগে...বিস্তারিত

ভারতের যুদ্ধ প্রস্তুতিতে যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি অবাক: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে বক্তব্য দিয়েছেন তাতে অবাক হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন,‘আমি যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন।’ রোববার দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। এর আগে গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের...বিস্তারিত

বেগমপাড়ায় ‘জড়ো হচ্ছেন’ টাকা লুটকারী সাহেবরা

কানাডার প্রধান নগরী টরন্টোর ‘বেগমপাড়া’ সাধারণ বাংলাদেশি জনগণের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে বাংলাদেশ থেকে বিদেশে অবৈধভাবে পাচার করা অর্থে গড়ে তোলা প্রাসাদসম বাড়ির একটি পাড়া হিসেবে। অনেকেই শুনে অবাক হবেন, বেগমপাড়া বলে কোনো একটি নির্দিষ্ট স্থান টরেন্টো বা তার আশপাশের শহরগুলোর কোথাও নেই। এই ‘বেগমপাড়া’ শব্দটি একজন ভারতীয় প্রামাণ্যচিত্র নির্মাতার একটি চলচ্চিত্র বেগমপুরা থেকে নেওয়া...বিস্তারিত

আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না: ড. ইউনূস

বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল। তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে। তারা কী এখন চুপচাপ বসে থাকবে? মোটেও না। খুব চেষ্টা করবে, তোমাদের দুঃস্বপ্নের মধ্যে লুকিয়ে দেওয়ার জন্য। তারা...বিস্তারিত

আহতের সংখ্যা ১৮ হাজারের বেশি : ছাত্র–জনতার অভ্যুত্থান

জুলাই–আগস্টে কোটা সংস্কার আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সারা দেশে সংঘাত–সহিংসতায় ১৮ হাজারের বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। সরকার গঠিত কমিটির খসড়া প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনটি গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা উল্লেখ করা হয়েছে ৬২২। মৃত্যুর এই সংখ্যা হাসপাতাল থেকে নেওয়া। অবশ্য...বিস্তারিত

সীমান্ত হত্যা বন্ধের আহ্বান ড. ইউনূসের

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশিদের হত্যার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সীমান্তে হত্যাকাণ্ডকে ‘নিষ্ঠুরতা’ আখ্যায়িত করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় তার সরকারি বাসভবনে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা...বিস্তারিত

রিজার্ভ ২০.৫০ বিলিয়ন ডলার : গভর্নর

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ নিয়ে জনমনে ছিল ধোঁয়াশা। সেই ধোঁয়াশার অবসান ঘটিয়ে প্রকৃত রিজার্ভের পরিমাণ জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সময় রিজার্ভ শূন্যের কোঠায় নেমে এসেছিল, কথাটি সত্য নয়। গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক বাংলা গণমাধ্যমে ঠিকানাতে প্রচারিত...বিস্তারিত