fbpx
হোম জাতীয়

জাতীয়

বন্যার্তদের জন্য ২০ হাজার মার্কিন ডলার দিলো চীন

বাংলাদেশে চলমান বন্যাকবলিত মানুষদের পাশের দাড়িয়েছে চীন সরকার। বন্যার্তদের জন্য ২০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে দেশটি। আজ রোববার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ অনুদানের চেক তুলে দেন রাষ্ট্রদূত। এ সময় তিনি বলেন, চীনা রেড ক্রসও বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এক লাখ মার্কিন ডলারের...বিস্তারিত

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আজ রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ভাষণ দেবেন। আজ রোববার বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। প্রধান উপদেষ্টার এ ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা...বিস্তারিত

ডিএমপির ২৫ থানায় নতুন ওসি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৫ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বদলিরা হলেন- ডিএমপির লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমানকে উত্তরা বিভাগের উত্তরা-পূর্ব থানায়, মোক্তারুজ্জামানকে কলাবাগান থানায়, মোহাম্মদ রাহাৎ খানকে তুরাগ থানায়, মো....বিস্তারিত

বন্যার্তদের সহযোগিতায় একদিনের বেতন দিলো সেনাবাহিনী

বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সকল পর্যায়ের সদস্যরা। শুক্রবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল পদবির সেনা সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। সাম্প্রতিক ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী,...বিস্তারিত

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিটের শুনানি পিছিয়ে রোববার

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য তারিখ নির্ধারণ করে বৃহস্পতিবার (২২ আগস্ট) এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রিটের পক্ষে রিটকারী আরিফুর...বিস্তারিত

বন্যায় ৮ জেলায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখেরও বেশি মানুষ, দুজনের মৃত্যু

চলমান বন্যায় দেশের ৮ জেলায় এখন পর্যন্ত অন্তত ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ফেনী ও ব্রাহ্মণবাড়িয়াতে পানিতে ডুবে দুজন মারা গেছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে বন্যা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা। আলী রেজা জানান, এখন পর্যন্ত ১...বিস্তারিত

৩ নদীর ১১ বাঁধ ভেঙে ফেনীর ৭০ গ্রাম প্লাবিত, ফুলগাজী ও পরশুরামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় সিলোনীয়া, মুহুরী এবং কহুয়া নদীর ১১টি ভাঙা বাঁধ দিয়ে ভিতরে পানি প্রবেশ করে এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) পরশুরামের দক্ষিণ শালধর, ফুলগাজীর দৌলতপুর, নিলক্ষী, কিসমত ঘনিয়ামোড়াসহ বেশ কয়েকটি এলাকার ১১টি ভাঙা বাঁধ দিয়ে ভিতরে পানি প্রবেশ করলে দুই উপজেলার...বিস্তারিত

চলে গেছেন শেখ হাসিনা, রেখে গেছেন ১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকার ঋণ

২০০৮ সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, তখন বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল মাত্র ৩৩.৬৬ বিলিয়ন ডলার। সম্প্রতি ৫ আগস্ট ছাত্র অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি। তার বিদায়ের সময়, দেশে ঋণের বোঝা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ বিলিয়ন ডলারে। অর্থ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের মোট ঋণ পৌঁছেছে ১৮ লাখ ৩৫ হাজার...বিস্তারিত

ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করবে বাংলাদেশ ব্যাংক। গভর্নর বলেন, যারা ব্যাংকটির অর্থ আত্মসাৎ করে চলে গেছেন, তাদের যদি নামে-বেনামে কোনো শেয়ারহোল্ডিং থাকে তা আমরা টেকওভার করছি।...বিস্তারিত

কোন ‘স্ট্যাটাসে’ ভারতে রাখা হয়েছে শেখ হাসিনাকে

বিবিসির প্রতিবেদন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে নিয়ে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করে। সেদিন সন্ধ্যায় ওই বিমানঘাঁটিতে তাদের স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তার পরদিন...বিস্তারিত

অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছু করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের জন্য সরকার প্রয়োজনীয় সবকিছুই করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকের সামনে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছুই...বিস্তারিত

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে রিটের শুনানি বৃহস্পতিবার

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য বৃহস্পতিবার (২২ আগস্ট) দিন ধার্য করেছেন হাইকোর্ট।মঙ্গলবার (২০ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন।...বিস্তারিত

সরিয়ে দেওয়া হলো তাপস-আতিককে

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে তাদের পদ থেকে অপসারণ করেছে সরকার। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ছিলেন মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ছিলেন আতিকুল ইসলাম। প্রশাসক হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব...বিস্তারিত

আন্দোলনে আহতদের চিকিৎসায় সংকট কাটছে না

সরকারি-বেসরকারি নানা ঘোষণার পরও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে সংকট কাটছে না। পুরো প্রক্রিয়ায় এক ধরনের সমন্বয়হীনতাও দেখা যাচ্ছে। বিচ্ছিন্নভাবে বেসরকারি অনেক প্রতিষ্ঠান চিকিৎসা সহযোগিতায় এগিয়ে আসলেও রোগীরা কতটুকু পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন আছে। হাসপাতালের অপারেশন ও শয্যা ফ্রি করা হলেও অনেককে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। ফলে আহতদের চিকিৎসার পুরোটাই ফ্রি করা...বিস্তারিত

ছোট্ট জাবিরের গুলি লাগে, কয়েক হাসপাতাল ঘুরেও বাঁচাতে পারেননি মা–বাবা

‘দৌড়ে এসে দেখি জাবিরের ঊরুতে গুলি লেগেছে। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। রক্তে শরীর ভিজে গেছে বাচ্চাটার। ওর বাবা ওকে কোলে নিয়ে দৌড়াতে লাগলেন। পরে আমি ওকে কোলে তুলে নিই। ছুটে যাই হাসপাতালে। কয়েকটি হাসপাতাল ঘুরেও বাঁচাতে পারিনি ওকে’—কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন মা রোকেয়া বেগম। গুলিতে নিহত জাবিরের মা রোকেয়া বেগম বলেন, ‘জাবিরের বাবার কষ্টটা...বিস্তারিত

এখনো ৭ জন আছেন সেনাবাহিনীর আশ্রয়ে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কিছু রাজনৈতিক ব্যক্তিসহ কয়েকজন নাগরিকরা সেনানিবাসে আশ্রয় চান। প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় নিজ উদ্যোগে...বিস্তারিত

দেশ পুনর্গঠনের পর নির্বাচন: ড. ইউনূস

দেশের আইন থেকে শুরু করে প্রশাসনসহ বিভিন্ন সংস্থা পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করতে চায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রোববার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করে এ বার্তা দেন অন্তর্বর্তী সরকার প্রধান। পরে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ডিএমপিতে আবারও বড় রদবদল, একযোগে বদলি ১২ এডিসি

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আবারো বড় রদবদল করা হয়েছে। এবার একযোগে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার ১২ কর্মকর্তাকে ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে। আদেশ অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো....বিস্তারিত

আদালতের এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা সরানো শুরু

ঢাকার আদালতের এজলাস কক্ষ থেকে আসামিদের রাখার লোহার খাঁচা একে একে সরিয়ে ফেলা হচ্ছে। শনিবার (১৭ আগস্ট) আদালতের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার ঢাকার আদালতের কয়েকটি এজলাস কক্ষ থেকে সরিয়ে ফেলা হয় লোহার খাঁচা। গণপূর্ত বিভাগের লোকজন লোহার খাঁচা সরানের কাজটি করছেন। পর্যায়ক্রমে...বিস্তারিত

বাংলাদেশে সহিংসতায় ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভ চলাকালে ঢাকাসহ সারাদেশে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) নর্থইস্ট নিউজকে টেলিফোনে দেওয়া ৪৫ মিনিটের একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ঢাকার কিছু জায়গায় এবং অন্যান্য জেলায়- বেশিরভাগই ছাত্র ও তরুণ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুলিশ বাহিনী...বিস্তারিত