fbpx
হোম জাতীয়

জাতীয়

চুলকাতে হাত দিয়ে দেখি পা নেই, আন্দোলনে গুলিবিদ্ধ তামিম

শেখ হাসিনা সরকার পতনের পর মিরপুরে যে আনন্দ মিছিল হয়, তাতে অংশ নিয়েছিলেন তামিম হোসেন। একপর্যায়ে মিছিলে পুলিশ গুলি ছুড়লে একটি গুলি এসে পায়ে লাগে তার। ‘আমার এখনও মনে হয় আমার পা আগের মতোই আছে। এটা যে কেটে ফেলে দেওয়া হয়েছে, এটা যে নাই সেটা মনেই থাকে না। আমি পুরো পায়ের অনুভূতি আগের মতোই পাই।’...বিস্তারিত

১০ ট্রাকভর্তি জনতা নিয়ে ডুম্বুর বাঁধ অভিমুখে ‘লং মার্চ’

ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চে শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জুনিয়র সহ-সমন্বয়কদের নিয়ে গঠিত ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিপুল পরিমাণ ছাত্র-জনতা নিয়ে রাজধানীর শাহবাগ থেকে ১০টি ট্রাকযোগে শুরু হয় এ লং মার্চ। জানা গেছে, আন্তর্জাতিক নদীতে ভারতের বাঁধ নির্মাণ, ইচ্ছেমতো পানি নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশে বন্যা ও নদীর নাব্যতা হ্রাসবৃদ্ধিতে প্রভাব খাটানোর...বিস্তারিত

তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হতে হবে: ড. ইউনূস

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের বার্তা সংস্থা পিটিআই’কে বলেছেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, কোনো দেশেরই এতে লাভ হচ্ছে না। ঢাকায় নিজ সরকারি বাসভবনে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নোবেলজয়ী অধ্যাপক ড....বিস্তারিত

সীমান্তে কিশোরী হত্যা: ‘জঘন্য ঘটনা’ উল্লেখ করে তীব্র প্রতিবাদ ঢাকার

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার স্বর্ণ দাস (১৩) নামে এক কিশোরী নিহত হওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদলিপিতে এ ধরনের নির্মম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে এমন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা...বিস্তারিত

শহীদ ও আহতদের মূল তালিকা হয়ে গেছে: প্রফেসর মুহাম্মদ ইউনূস

গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ অগাস্ট নোবেলজীয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তিতে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।তিনি বলেছেন, আমরা শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছি। মূল তালিকা হয়ে গেছে।...বিস্তারিত

শহীদি মার্চে লাখো ছাত্র-জনতার ঢল

কোটা সংস্কার ও সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতদের স্মরণে এবং আওয়ামী সরকারের পতনের একমাস পূর্তি উপলক্ষে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ শুরু হ‌য়ে‌ছে। লাখো ছাত্র-জনতা এতে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দি‌কে ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের রাজুর ভাস্ক‌র্যের পাদ‌দেশ থে‌কে‌ এই মার্চ শুরু হয়। শহীদি মার্চ নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া...বিস্তারিত

সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ-বাস্তবায়নে সচিবদের নির্দেশ প্রধান উপদেষ্টার

সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়নে এগিয়ে যেতে সচিবদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেইসঙ্গে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত ও দুর্নীতির মূলোৎপাটন করতে বলেছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবদের নিয়ে বৈঠক করেন প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ...বিস্তারিত

সচিবালয়ে শিক্ষার্থী-আনসার সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনায় আহত শাহিন হাওলাদার (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শাহিন হাওলাদারের ছেলে রাজধানীর কবি নজরুল কলেজের হাসান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্যার্তদের জন্য ত্রাণ...বিস্তারিত

১১ জেলায় বন্যায় মৃত্যু বেড়ে ৭১, ফেনীতেই ২৮

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য বলছে, এই ৭১ জনের মধ্যে ফেনীতে ২৮, কুমিল্লায় ১৯, নোয়াখালীতে ১১, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারে ৩ এবং মৌলভীবাজারে...বিস্তারিত

‘গুম অবস্থায় আল্লাহর কাছে কাঁদতাম, লাশটা যেন কুকুরকে না খাওয়ায়’

আট বছর গুম থাকার বর্ণনা দিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।‌ তিনি বলেন, গুম অবস্থায় বারবার মনে হতো তারা হয়ত আমাকে ক্রস ফায়ার করে হত্যা করবে। আমি রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে শুধু কান্না করতাম। আল্লাহ আমার লাশটা যেন কুকুরের খাদ্যে পরিণত না হয়। আমার লাশটা...বিস্তারিত

১৭ অতিরিক্ত সচিবকে বদলি

বিভিন্ন মন্ত্রণালয়ের ১৭ অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। বদলি কর্মকর্তাদের স্থানীয় সরকার বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, জননিরাপত্তা...বিস্তারিত

সব হাসপাতালে আউটডোর-ইনডোর সেবা চালু হচ্ছে মঙ্গলবার

চিকিৎসকদের কর্মবিরতি আগামীকাল মঙ্গলবার সারা দেশের হাসপাতালে সীমিত পরিসরে ইনডোর ও আউটডোর সেবা চালুর ঘোষণা দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। এ ছাড়া জরুরি বিভাগের চিকিৎসাসেবা আগের মতো চালু থাকবে বলেও জানিয়েছেন তারা।সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক গেইটের সামনে সংবাদ সম্মেলনে চিকিৎসকদের পক্ষে এসব তথ্য জানান হাসপাতালটির নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক আব্দুল...বিস্তারিত

ভ্যানে মরদেহের স্তূপ: আত্মগোপনে ডিবির আরাফাতসহ সেই পুলিশ সদস্যরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘুরছে এক মিনিট ১৪ সেকেন্ডের গা শিউরে ওঠা এক ভিডিও। গুলিবিদ্ধ মরদেহ গুনে গুনে ভ্যানে তুলছে পুলিশ সদস্যরা। পরে একটি পরিত্যক্ত ব্যানার দিয়ে সেগুলো ঢেকে দেওয়া হচ্ছে। এমন বীভৎস ও লোমহর্ষক একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনায়। শনিবার (৩১ আগস্ট) দেশের একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানে উঠে এসেছে ঘটনার বিস্তারিত। ওই প্রতিবেদন...বিস্তারিত

বাংলাদেশে বন্যায় এখনো ২০ লাখ শিশু ঝুঁকিতে: ইউনিসেফ

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ চলমান বন্যায় বাড়িঘর, স্কুল ও গ্রাম প্লাবিত হওয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলের ২০ লাখেরও বেশি শিশু এখন ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে। সংস্থাটি বলছে, বিগত ৩৪ বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত হানা সবচেয়ে ভয়ংকর এই বন্যায় ৫৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় খাদ্য বা জরুরি ত্রাণ সরবরাহ ছাড়া পানিবন্দি হাজার হাজার মানুষ ও...বিস্তারিত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪, পানিবন্দী ১০ লাখ পরিবার

দেশের পূর্বাঞ্চলের ১১ জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি একজন নিখোঁজের তথ্যও পাওয়া গেছে। পানিবন্দী রয়েছেন ১০ লাখ ৯ হাজার ৫২২ পরিবার। শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বন্যায় মৃতদের মধ্যে রয়েছেন পুরুষ ৪১ জন, মহিলা ৬ জন...বিস্তারিত

যৌক্তিক সময়ে সরকারই নির্বাচন দেবে: বিএনপি

প্রধান উপদেষ্টার সঙ্গে.. অন্তর্বর্তী সরকারকে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য কোনো সময় দেয়নি বিএনপি। যৌক্তিক একটি সময়ে সরকারই নির্বাচনের তারিখ দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমনটাই জানান বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে...বিস্তারিত

হাসিনার বিরুদ্ধে মোট একশটি হত্যা মামলা হলো।

সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনাসহ ৫২ জনের নাম উল্লেখ করে গণহত্যার অভিযোগে মামলা হয়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে এ নিয়ে হাসিনার বিরুদ্ধে মোট একশটি হত্যা মামলা হলো। এর মধ্যে গণহত্যায় উসকানি দেওয়ায় ৩২ জন সিনিয়র সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। গত ৫ আগস্ট রাজধানীর শ্যামলী রিং রোডে পুলিশের গুলিতে নিহত রিহানের বাবা গোলাম...বিস্তারিত

আসিফ নজরুলের পাল্টা প্রশ্ন সাকিবের মামলা নিয়ে

জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হওয়া হত্যা মামলা নিয়ে সংবাদমাধ্যমে অনেক লেখালেখি হলেও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের মামলার সময় দেশের সংবাদমাধ্যম চুপ ছিল বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নোত্তরপর্বে সাকিবের বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গ এলে আসিফ নজরুল এ কথা বলেন।...বিস্তারিত

প্রভাবশালীরা নামে-বেনামে কত টাকা আত্মসাৎ করেছেন তার হিসাব হচ্ছে: প্রধান উপদেষ্টার কার্যালয়

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগী শেখ হাসিনা সরকারের শাসনামলে কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি নামে-বেনামে কত টাকা ঋণ আত্মসাৎ করেছেন, তার হিসাব করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং...বিস্তারিত

বিদ্যুৎ-জ্বালানির যেখানেই হাত দেই, সেখানেই দুর্নীতি: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, তেল দেয়ার সংস্কৃতি থেকে সরকারি কর্মকর্তাদের বেরিয়ে আসতে হবে। বিদ্যুৎ ও জ্বালানিখাতে যেখানেই হাত দেয়া হচ্ছে, সেখানেই দুর্নীতি। পেট্রোবাংলার অধীনে যেসব কোম্পানি আছে, অচিরেই সেগুলোর সচিব ও চেয়ারম্যান বদলে দেয়া হবে। বুধবার (২৮ আগস্ট) পেট্রোবাংলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও অধিদফতরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়...বিস্তারিত