fbpx
হোম জাতীয়

জাতীয়

১ ফেব্রুয়ারি রাজধানীতে সাধারণ ছুটি ঘোষণা

আগামী ১ ফেব্রুয়ারি রাজধানীতে সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে এ ছুটির নির্দেশ দেয়া হয়। রোববার (১৯ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় এ ছুটির কথা বলা হয়েছে। নির্দেশনায় ইসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন...বিস্তারিত

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের এক প্রতিনিধি দল। সোমবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির কার্যালয় তারা এই বৈঠকে বসেন। বৈঠকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত রয়েছেন। অন্যদিকে মিলারের নেতৃত্বে এই প্রতিনিধি...বিস্তারিত

নতুন খবর দিলো আবহাওয়া অফিস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরের ঠাণ্ডা হাওয়ার কারণে শীতের তীব্রতা কিছুটা বাড়বে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সে অনুযায়ী আজ সোমবার তাপমাত্রা কিছুটা কমেছে। আজ সোমবার রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ ধারা আগামী কয়েকদিন অব্যাহত...বিস্তারিত

ধর্ষণ মহামারি রোধে ‘অ্যান্টি রেপ ডিভাইস’

দেশে ধর্ষণ ‘মহামারি’ আকার ধারণ করায় নারীদের জন্য স্বয়ংক্রিয় ‘অ্যান্টি রেপ ডিভাইস’ সহজলভ্য করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ৷ এ নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি করাসহ ৬০দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে ৷ বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও চিলড্রেন’স চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে দায়ের করা এক রিটের শুনানি শেষে রোববার হাইকোর্ট এ আদেশ...বিস্তারিত

নাগরিকত্ব ও রোহিঙ্গা ইস্যু নিয়ে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী

‘আমরা বুঝতে পারছি না কেন (ভারত সরকার) এটা করলো । তবে এটা দরকার ছিল না ।’ গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) ভারতের অভ্যন্তরীণ বিষয় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন্তব্য করেন । প্রধানমন্ত্রী আরব আমিরাত সফরে থাকাকালীন গালফ নিউজকে ওই সাক্ষাৎকার দেন । এটি তাদের অনলাইনে প্রকাশ হয় শনিবার (১৮ জানুয়ারি) । তবে এনআরসি প্রকাশের...বিস্তারিত

ভারতের নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজন ছিল না: প্রধানমন্ত্রী

ভারতের নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেছেন, নাগরিকত্ব আইন সংশোধন ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও এর কোনো প্রয়োজন ছিল না। তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে ভারত সরকারের উদ্দেশ্য কী, তা...বিস্তারিত

আজ মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী

আজ ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর ছায়া সুনিবিড় নিভৃত জনপদ বাগবাড়ির এক বনেদি মুসলিম পরিবারে জন্ম নেন। ১৯৫৩ সালে তিনি যোগ দেন সে সময়ের পাকিস্তান সেনাবাহিনীতে। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়াউর রহমান। দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের একটি...বিস্তারিত

ইজতেমার দ্বিতীয় পর্বে আরও দুই মুস‌ল্লির মৃত্যূ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও দুই মুস‌ল্লির মৃত্যূ হয়েছে। শ‌নিবার রাতে তাদের মৃত্যু হয়। এই নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু হলো। ইজতেমার জিম্মাদার মো, র‌ফিক জানান,শ‌নিবার রাতে রংপুর জেলার পীরগঞ্জ থানার উসমানপুর গ্রামের মৃত হাজী জয়নাল উদ্দি নের ছেলে হুমায়ুন ক‌বির ও গাইবান্দা জেলার সারঘাটা থানার কামালের পাড়া গ্রামের আবুল কাসমের ছেলে...বিস্তারিত

ফেল করেছি বহুবার কিন্তু জীবনে নকল করিনি: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, জীবনে বহুবার পরীক্ষায় ফেল করেছি, তবে কখনো পাস করার জন্য নকলের মতো অনৈতিক পথ অবলম্বন করিনি। এমনকি পাশের কাউকে জিজ্ঞেসও করিনি। এটা আমার জীবনের অহংকার এবং এটা নিয়ে তিনি গর্ববোধ করি। গত শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির আচার্য ও রাষ্ট্রপতি। রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে এই সমাবর্তনের...বিস্তারিত

মুসলিম দেশগুলোর সাথে ভালো সম্পর্ক চান প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতগণের প্রতি মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার, দেশীয় পণ্যের নতুন বাজার সৃষ্টি এবং তাদের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার প্রধানমন্ত্রী বর্তমান সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরে সেখানে সাংরিলা হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে এ কথা বলেন। মধ্যপ্রাচ্যের নয়টি দেশে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূতগণ সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘কাজ...বিস্তারিত

বঙ্গবন্ধুকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চিরঞ্জীব মুজিব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে এবার নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। জানা গেছে, চলচ্চিত্রটি নির্মাণ করবে হায়দার ইন্টারন্যাশনাল লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান হায়দার এন্টারপ্রাইজ। ব্যতিক্রমধর্মী এ চলচ্চিত্রের পৃষ্ঠপোষক ও স্পন্সর হিসেবে থাকছে সিকদার গ্রুপ, পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড। শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে সিকদার গ্রুপের প্রধান কার্যালয়ে দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী,...বিস্তারিত

শৈত্যপ্রবাহ থাকবে আরও ২ দিন

রবিবার আবহাওয়া অফিস থেকে জানা যায়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ১৫ জানুয়ারি থেকে বিরাজমান পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে, পরবর্তী ৪/৫ দিন তা অব্যাহত থাকতে পারে। আজ সকাল ৬টার রেকর্ড করা তাপমাত্রায় কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি থাকলেও একস্টেশনে তাপমাত্রায় মৃদু...বিস্তারিত

প্রধানমন্ত্রী গণভবন থেকে ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন

টঙ্গীর তুরাগ পাড়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন। রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় ৪০ মিনিট এ মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের। ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি...বিস্তারিত

মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

টঙ্গির তুরাগ পাড়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় ৪০ মিনিট এ মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের। ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন তার অনুসারীসহ দেশি-বিদেশি লাখ লাখ মুসল্লি। মোনাজাতে ইহকালে শান্তি, পরকালের মাগফেরাত...বিস্তারিত

ইজতেমা ময়দানে তীব্র পানির সংকট

আম বয়ান ও জিকির-আসকারে ইজতেমার প্রথম পর্বে টঙ্গীর তুরাগ তীরে অবস্থান করছেন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিরা। সৌদি আরবের মাওলানা আবদুর রহমানের আম বয়ানের মধ্য দিয়ে শনিবার ফজরের নামাজের পর শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। সারা দেশ থেকে এরই মধ্যে মুসল্লিরা হাজির হয়েছেন ইজতেমা ময়দানে। শনিবার ভোর থেকেই প্রচণ্ড শীত উপেক্ষা করে নানা...বিস্তারিত

আজ থেকে শুরু মুজিববর্ষের কাউন্টডাউন

আজ থেকে শুরু হচ্ছে মুজিববর্ষের কাউন্টডাউন বা ক্ষণগণনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হবে ১৭ মার্চ। এ উপলক্ষে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৫৩টি জেলার ৫৪টি স্থানে কাউন্ট ডাউনের ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। রাজধানীতে বিকেলে আনুষ্ঠানিকভাবে ক্ষণগণনা উদ্বোধন ও লোগো উন্মোচন করবেন...বিস্তারিত

আজ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস

১০ জানুয়ারি বাঙ্গালির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের এই দিনে স্বাধীন দেশে ফিরেছিলেন। একাত্তরে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর শহীদের রক্তস্নাত বাংলার মাটি ও মানুষ এই দিন ফিরে পেয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু নিজে তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন-...বিস্তারিত

ইজেতমায় কয়েক স্তরের নিরাপত্তা: র‌্যাব মহাপরিচালক

বিশ্ব ইজেতমায় দুই পর্বের স্থান বদলের সময় যেন কোনো গোলযোগ না হয় সে ব্যাপারে সতর্ক থাকবে র‌্যাব। দুই পক্ষের মুরব্বিরাও সচেতন রয়েছেন বিষয়টি নিয়ে। বিশ্ব ইজতেমার নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান র‌্যাব মহাপরিচালক। তিনি জানান, এবারও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। থাকবে আকাশ এবং নৌপথে টহলও। র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, সরকারের সঙ্গে দুই...বিস্তারিত

ইরান-যুক্তরাষ্ট্রেকে যুদ্ধ থেকে সরে আসার আহ্বান কাদেরের

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ উদ্বেগের কথা জানান তিনি। তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতে আমরা উদ্বিগ্ন। আমরা যুদ্ধ চাই না। সরকারের পক্ষ থেকে আমরা উভয়পক্ষের সরকারকে...বিস্তারিত

আমাদের তৈরি পোশাকশিল্প বিশ্ববাজারে দ্বিতীয়: প্রধানমন্ত্রী

আমাদের তৈরি পোশাকশিল্প বিশ্ববাজারে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বস্ত্রমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যে যে সেক্টরে উৎপাদন করেন সেই পণ্যের বাজার খুঁজবেন। কোন দেশে কোন পণ্যের চাহিদা সে অনুযায়ী...বিস্তারিত