fbpx
হোম জাতীয়

জাতীয়

সিইসি প্রধানের আঙ্গুলের ছাপ মিললো না ইভিএমে

উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তবে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মেশিনে তার ফিংগার প্রিন্ট মেলেনি। পরবর্তী সময়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে তিনি ভোট দিয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে সিইসি ভোট দিতে আসেন। কলেজ ভবনের দোতালায় ৮ নম্বর...বিস্তারিত

কেন্দ্রে ভোটার উপস্থিতি কম: প্রধান নির্বাচন কমিশনার

ঢাকার দুই সিটি নির্বাচনে কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সকালে রাজধানীর উত্তরার আই ই এস মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়ে তিনি জানান, কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছু কম। তবে বেলা বাড়ার সাথে বাড়ার আশা প্রকাশ করেছে তিনি। ইভিএমে ভোট দিয়ে ভোটাররা খুশি বলেও মন্তব্য করেন সিইসি।...বিস্তারিত

‘আমরা তোমাদের ভুলবোনা’

আজ থেকে শুরু ভাষার মাস । ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ – রক্তে রাঙ্গানো সেই ফেব্রুয়ারি মাস-ভাষা আন্দোলনের মাস শুরু আজ থেকে । এদিন থেকে ধ্বনিত হবে সেই অমর সংগীতের অমিয় বাণী । বাঙ্গালী জাতি মাসজুড়ে ভালোবাসা জানাবে ভাষার জন্য আত্বদানকারী শহীদদের প্রতি । ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার...বিস্তারিত

পর্যবেক্ষক নিয়োগ: নির্বাচন কমিশনের সমালোচনায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ৮ টার পর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেয়ার পর, পর্যবেক্ষক নিয়োগ প্রসঙ্গে নির্বাচন কমিশনের সমালোচনা করেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন দূতাবাসে বাংলাদেশি যারা চাকরি করেন, তাদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়ে নির্বাচন কমিশন অত্যন্ত গর্হিত কাজ করেছেন। বিদেশি পর্যবেক্ষক বিদেশি হতে হবে। এটা তারা ঠিক করেননি। তিনি...বিস্তারিত

আওয়ামী লীগ মেয়র প্রার্থীর নির্বাচিত হওয়ার আশা প্রকাশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন দূতাবাসে চাকরিরত বাংলাদেশিদের বিদেশি পর্যবেক্ষক নিয়োগ দিয়ে গর্হিত কাজ করেছেন কূটনীতিকরা। তাদের পর্যবেক্ষণের সুযোগ না দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সিটি কলেজ কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের ভোট দেয়ার পর এ কথা বলেন প্রধানমন্ত্রী। সকালে কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে ইভিএমে ভোট দেন তিনি।...বিস্তারিত

যুবকদের চাকরি না খোঁজার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাকরি না খুঁজে চাকরি দেয়ার মানসিকতা তৈরির জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন । আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত জাতীয় যুব পুরস্কার অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি । প্রধানমন্ত্রী বলেন, যুব সম্প্রদায়ের কর্মসংস্থানে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার । বর্তমান যুব প্রজন্মের প্রায় সবাই উদ্যোক্তা হিসেবে বিকশিত হয়েছেন । তাদের মধ্যে...বিস্তারিত

ঢাকা সিটিতে মোটরসাইকেল বন্ধ আজ রাত থেকে

মাত্র ১ দিন পর ঢাকার দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল। আর শুক্রবার (৩১ জানুয়ারি) রাত থেকে বন্ধ হচ্ছে সব ইঞ্জিনচালিত যানবাহন। সেই সঙ্গে ভোটের দিন লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে ইসি। তবে আন্তজেলা লঞ্চ চলতে কোনও বাধা নেই।...বিস্তারিত

আজ সরস্বতী পূজা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হচ্ছে আজ। সনাতন ধর্মমতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন। প্রতিবছরের ন্যায় এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে চলছে বিদ্যা ও আরাধনার দেবী সরস্বতীর পূজা। সকাল ৮টায় শুরু হয়েছে পূজা অর্চনা। এরপর ৯টায়...বিস্তারিত

ওড়না পরা নিষিদ্ধ নয়: প্রধানমন্ত্রী

ওড়না পরা নিষিদ্ধ নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তার সরকার সব সময় সতর্ক রয়েছে । তিনি বলেন, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মেয়ে শিক্ষার্থীদের ওড়না পরা নিষিদ্ধ করার অভিযোগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে কোনো সত্যতা পাওয়া যায়নি । প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদও মেয়ে শিক্ষার্থীদের ওড়না...বিস্তারিত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিশেষ অতিথি থাকবেন মোদী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর বর্ষব্যাপী উদযাপন শুরু হতে চলেছে। আগামী ১৭ মার্চ ঢাকায় এই উদযাপন শুরু হবে। এই উপলক্ষ্যে সেদিন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতীয় সরকারি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। ভারতীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সবদিক ঠিক থাকলে অনুষ্ঠানের একদিন আগেই...বিস্তারিত

সিটি নির্বাচন উপলক্ষে শনিবার ঢাকায় সাধারণ ছুটি

ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে শনিবার (০১ ফেব্রুয়ারি) ঢাকায় সাধারণ ছুটি থাকবে। সোমবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওইদিন সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করা হয়েছে। বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন উপলক্ষে ১ ফেব্রুয়ারি (শনিবার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও...বিস্তারিত

চীনে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

চীনের ইউহান প্রদেশে আটকে থাকা বাংলাদেশিসহ সেখানে অবস্থানকারী বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা দেশে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে চীনের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। স্ট্যাটাসে শাহরিয়ার আলম বলেন,...বিস্তারিত

‘সিটি নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে বাধা নেই’

আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটের কাজে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেন,সাংবাদিকদের গাড়ির স্টিকার দিতে কোনো সমস্যা নেই। রবিবার বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মোহা. ইসরাইল হোসেন দুই রিটার্নিং কর্মকর্তা, বিভাগী কমিশনার, ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ...বিস্তারিত

নতুন আন্তনগর ট্রেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামালপুর এক্সপ্রেস নামে নতুন আন্তনগর ট্রেনের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রেনটি জামালপুর জংশন থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব হয়ে ঢাকায় যাতায়াত করবে। নতুন এ রেলপথটির নাম ঢাকা-জামালপুর-ঢাকা ভায়া বঙ্গবন্ধু সেতু পূর্ব। রোববার সকালে এ উপলক্ষে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ...বিস্তারিত

খাবার রান্না করে সাকিবের বাসায় পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

ক্রীড়ামোদি হিসেবে বরাবরই জনপ্রিয় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে জাতীয় ক্রিকেট দলের প্রতি তার মায়া-মমতা ও ভালোবাসার মাত্রাটা যেন একটু বেশিই। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজাদের সঙ্গে তার সখ্যতার প্রমাণ মেলে প্রায়ই। যার সবশেষ নজির দেখা গেলো আজ (রোববার)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে খাবার রান্না করে পাঠিয়েছেন সাকিব আল হাসানের...বিস্তারিত

আযহারী, মুনাওয়ার ও সাঈদীর কথা বলায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

সম্প্রতি মিজানুর রহমান আযহারী, তারিক মুনাওয়ার ও যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতার দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে ওয়াজে কথা বলায় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে জাতীয় সংসদে । গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিষয়টি উত্থাপন করেছেন সংসদ সদস্য ও সাংবাদিক নেতা মুহা. শফিকুর রহমান । তার বক্তব্যের শেষে সভাপতির চেয়ারে...বিস্তারিত

ইভিএমে ভুয়া কোনো ভোটার ভোট দিতে পারবে না: নুরুল হুদা

প্রার্থীদের এজেন্টকে বাড়ি থেকে ডেকে এনে কেন্দ্রে প্রবেশ করানোর দায়িত্ব ইসির না, তবে কোনো এজেন্টকে কেউ বাধা দিলে কিংবা কেন্দ্র থেকে বের করতে চাইলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বুধবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনের সচিবালয়ে এক বৈঠক শেষে এ কথা জানান তিনি।  এসময় তিনি বলেন, ইভিএমের মাধ্যমে...বিস্তারিত

ই-পাসপোর্টে মানুষ ধোঁকায় পড়বে না: প্রধানমন্ত্রী

ই-পাসপোর্ট প্রকল্পের কারণে মানুষকে আর ধোঁকায় পড়তে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অতীতে একটা সমস্যা ছিল পাসপোর্ট নিয়ে। একসময় ‘গলাকাটা’ পাসপোর্টও প্রচলিত ছিল। আধুনিক ই-পাসপোর্টের কারণে সেটা আর কখনও হবে না। এখন আর মানুষ ধোঁকায় পড়বে না। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ই-পাসপোর্ট বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।...বিস্তারিত

মুজিববর্ষের লোগো ব্যবহারে দেয়া হলো নির্দেশনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আগামী ১৭ মার্চ । জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে দেশে ও বিদেশে, সরকারি ও বেসরকারি পর্যায়ে টানা বিভিন্ন কর্মসূচি উদযাপিত হবে । জাতির পিতার এই জন্মশতবর্ষকে তাই রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে ‘মুজিববর্ষ’ । মুজিব শতবর্ষের লোগো ব্যবহারের নির্দেশনা: সামগ্রিকভাবে এই আয়োজনের জন্য যে লোগোটি রাষ্ট্রীয়ভাবে উন্মোচিত হয়েছে, সেটা দেশে ও বিদেশের সর্বস্তরের...বিস্তারিত

আশির দশকে লালদীঘি ময়দানে হত্যা মামলায় ৫ পুলিশের মৃত্যুদণ্ড

এরশাদবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামের লালদীঘির ময়দানে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টার ঘটনায় দায়ের করা ‘চট্টগ্রাম গণহত্যা’ মামলার রায় প্রদান করা হয়েছে। রায়ে তৎকালীন ৫ পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিভাগীয় বিশেষ জজের অতিরিক্ত দায়িত্বে থাকা চট্টগ্রামের জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন এ রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কোতোয়ালী থানার...বিস্তারিত