হোম জাতীয় ইরান-যুক্তরাষ্ট্রেকে যুদ্ধ থেকে সরে আসার আহ্বান কাদেরের
ইরান-যুক্তরাষ্ট্রেকে যুদ্ধ থেকে সরে আসার আহ্বান কাদেরের

ইরান-যুক্তরাষ্ট্রেকে যুদ্ধ থেকে সরে আসার আহ্বান কাদেরের

19
0

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ উদ্বেগের কথা জানান তিনি।

তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতে আমরা উদ্বিগ্ন। আমরা যুদ্ধ চাই না। সরকারের পক্ষ থেকে আমরা উভয়পক্ষের সরকারকে আহ্বান জানাব তারা যেন এই ধ্বংসাত্মক যুদ্ধ থেকে সরে আসে।

তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের ধাক্কা বাংলাদেশেও লাগবে। সেক্ষেত্রে ইরান, ইরাকসহ মধ্যপ্রাচ্যে বসবাসকারী বাংলাদেশিদের সেখানকার দূতাবাসের মাধ্যমে সতর্কতার সঙ্গে চলাচলের জন্য অনুরোধ জানাচ্ছি।

(19)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *